শিক্ষার্থীদের জন্য বড় খবর: ২০২৬ সালের আর্থিক অনুদানের সার্কুলার প্রকাশ, আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশেষ আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কর্মসূচির আওতায় দেশের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এককালীন আর্থিক সহায়তা পাবে।
মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন করা যাবে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত।
ক্যাটাগরি ভিত্তিক অনুদানের পরিমাণ
২০২৬ সালের এই অনুদান কর্মসূচিতে ৩টি ভিন্ন স্তরে শিক্ষার্থীদের এককালীন অর্থ প্রদান করা হবে:
মাধ্যমিক (৬ষ্ঠ – ১০ম শ্রেণী): ৮,০০০/- টাকা।
উচ্চ মাধ্যমিক (১১শ – ১২শ শ্রেণী): ৯,০০০/- টাকা।
উচ্চশিক্ষা (অনার্স ও মাস্টার্স): ১০,০০০/- টাকা।
কারা আবেদন করতে পারবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুদানের জন্য নির্দিষ্ট কিছু শর্ত ও যোগ্যতা নির্ধারণ করা হয়েছে: ১. শিক্ষার্থী: সরকারি ও বেসরকারি সকল সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিশেষ করে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র এবং অনগ্রসর এলাকার শিক্ষার্থীরা এই অনুদান প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা বা শিক্ষা গ্রহণের ব্যয়ের জন্য এই সহায়তা দেওয়া হবে। ২. শিক্ষক-কর্মচারী: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের চিকিৎসা বা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ৩. শিক্ষা প্রতিষ্ঠান: স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (এমপিও ও নন-এমপিও) সংস্কার, আসবাবপত্র ক্রয়, লাইব্রেরি উন্নয়ন এবং খেলাধুলার সরঞ্জাম সংগ্রহের জন্য আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘মাইগভ’ (mygov.bd) পোটালের মাধ্যমে করতে হবে। আবেদনের সময় যা যা প্রয়োজন হবে:
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র (স্ক্যান কপি)।
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।
বিশেষ ক্ষেত্রে (প্রতিবন্ধী বা দুরারোগ্য ব্যাধি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চিকিৎসা সনদ বা সার্টিফিকেট।
বিশেষ সতর্কতা
শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, কোনো প্রকার হার্ডকপি বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এছাড়া, প্রতিটি আবেদন জেলা পর্যায়ের কমিটি দ্বারা যাচাই-বাছাইয়ের পর অনুদানের অর্থ সরাসরি সুবিধাভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
জনপ্রতি কত টাকা অনুদান দেওয়া হবে?
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি এবং বর্তমান তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক অনুদান কর্মসূচিতে জনপ্রতি (শিক্ষার্থী ভিত্তিক) অনুদানের পরিমাণ নিচের তালিকা অনুযায়ী নির্ধারিত হয়েছে:
শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদান:
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী: জনপ্রতি ৮,০০০/= (আট হাজার) টাকা।
১১শ থেকে ১২শ শ্রেণী: জনপ্রতি ৯,০০০/= (নয় হাজার) টাকা।
স্নাতক (অনার্স) থেকে স্নাতকোত্তর (মাস্টার্স): জনপ্রতি ১০,০০০/= (দশ হাজার) টাকা।
অন্যান্য ক্যাটাগরি:
শিক্ষক-কর্মচারী: প্রতিটি মনোনীত শিক্ষক বা কর্মচারী পাবেন ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা (সাধারণত দুরারোগ্য ব্যাধি বা দুর্ঘটনার চিকিৎসার জন্য)।
শিক্ষা প্রতিষ্ঠান: প্রতিটি মনোনীত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা (মেরামত বা আসবাবপত্র ক্রয়ের জন্য)।
আবেদন সম্পর্কে জরুরি তথ্য: আবেদন প্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। আবেদন শুধুমাত্র অনলাইনে mygov.bd পোর্টালের মাধ্যমে করা যাবে।

