রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ বিদ্যুৎ সাশ্রয় থেকে দুর্নীতি দমন, সরকারি কাজে গতি আনতে ২৩ দফা নির্দেশনা

ভিসা কার্ড চার্জ ২০২৬ । Sonali Bank VISA Card এর ব্যবহার ও চার্জ বিষয়ক আলোচনা।

ভিসা কার্ড চার্জ ২০২৬ । Sonali Bank VISA Card এর ব্যবহার ও চার্জ বিষয়ক আলোচনা।
ভিসা কার্ড চার্জ ২০২৬ । Sonali Bank VISA Card এর ব্যবহার ও চার্জ বিষয়ক আলোচনা। ছবি: টেকনিক্যাল আলামিন

ডেবিট কার্ড’ বর্তমান সময়ের অন্যতম গুরত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ব্যাংকিং প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটির জনপ্রিয়তার জন্যই বর্তমান ডিজিটাল যুগে এর চাহিদাও ব্যাপক।

বর্তমানে ডিজিটাল লেনদেন এ অভ্যস্ত গ্রাহকবৃন্দ, ডেবিট কার্ড ছাড়া নিজ একাউন্ট এর লেনদেন এর কথা কল্পনাই করতে পারেন না। তাই, প্রায়শই আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ ডেবিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে বিভিন্ন পোস্ট করছেন, কমেন্ট করছেন কিংবা ইনবক্সও করছেন। আপনাদের আগ্রহকে সম্মান জানাতে আমরা সর্বদাই বদ্ধ পরিকর। তাই তো, আমাদের আজকের আলোচনার বিষয় হলো সোনালী ব্যাংক এর ডেবিট কার্ড।

চলুন শুরু করা যাকঃ প্রথমেই যে বিষয়গুলো লক্ষ্যণীয়ঃ
  • সোনালী ব্যাংকের সকল শাখা হতে ডেবিট কার্ড প্রদান করা হয়।
  • আমাদের ব্যাংকের ডেবিট কার্ড শুধু আমাদের ব্যাংকের এটিএম বুথেই নয় বরং বাংলাদেশের যেকোন ব্যাংকের এটিএম বুথেই ব্যবহার করা যাবে এবং টাকাও উত্তোলন করা যাবে।
  • পিন নাম্বার আমাদের নিজস্ব এটিএম বুথ কিংবা Q-Cash Consortium ATM বুথ থেকে পরিবর্তন করা যাবে।
এবার জানব, কেন আপনি ডেবিট কার্ড ব্যবহার করবেন? অর্থাৎ ডেবিট কার্ড ব্যবহার করে কী কী সুবিধা পাবেন?
যে সুবিধাগুলো পাবেনঃ
  • যেকোনো সময় (২৪/৭) টাকা উত্তোলন করা সুযোগ।
  • ই-কর্মাস লেনদেন, POS লেনদেন করার সুবিধা।
  • বিকাশ’ কিংবা ‘নগদ’ একাউন্টে টাকা স্থানান্তর করতে পারবেন নিমিষেই।
  • ইনকাম ট্যাক্স, ভ্যাট, ট্রাভেল ট্যাক্স, পাসপোর্টসহ বিভিন্ন ধরনের ফি প্রদান করা যাবে ঘরে বসেই।
  • একাউন্ট ব্যালেন্স চেক করা।
  • মোবাইল রিচার্জ করাসহ আরো অনেক কিছু।
এবার সবার মনের কমন প্রশ্নের উত্তর। মানে চার্জ বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই চলুন।
টাকা উত্তোলন সংক্রান্ত চার্জসমূহঃ
  • সোনালী ব্যাংকের নিজস্ব এটিএম বুথ থেকে=সম্পূর্ণ ফ্রি
  • POS Transaction=সম্পূর্ণ ফ্রি
  • Q-Cash ATM=১০ টাকা + ভ্যাট
  • NPSB ATM=১৫ টাকা + ভ্যাট
  • VISA ATM=৪৫ টাকা + ভ্যাট
Balance Inquiry/ Mini Statement এর চার্জঃ
Sonali Bank ATM=সম্পূর্ণ ফ্রি
Q-Cash ATM= সম্পূর্ণ ফ্রি
NPSB ATM =৫ টাকা + ভ্যাট
VISA ATM =৫ টাকা + ভ্যাট
বাৎসরিক চার্জ ও অন্যান্যঃ
  • বাৎসরিক ডেবিট কার্ড ফি=৪০০ টাকা + ভ্যাট
  • কার্ড রিপ্লেসম্যান্ট ফি=১০০ টাকা + ভ্যাট
  • পিন রিপ্লেসম্যান্ট ফি=১০০ টাকা + ভ্যাট
চার্জের কথাও বলা হলো। এবার বাকী রইল গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তথা লিমিট প্রসঙ্গ। অর্থাৎ আমাদের ডেবিট কার্ড ব্যবহার করে প্রতিদিন কত টাকা উত্তোলন বা স্থানান্তর করতে পারবেন।
বিভিন্ন মাধ্যমে লিমিটঃ
ATM বুথঃ
ATM বুথ থেকে আমাদের ডেবিট কার্ড ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ ৫০,০০০ টাকা উত্তোলন করতে পারবেন। তবে প্রতিবার ২০,০০০ টাকার বেশি নয়। মানে দাঁড়াল, ধরা যাক আপনি আপনার একাউন্ট থেকে ৫০,০০০ টাকা উত্তোলন করতে চাইছেন। সেক্ষেত্রে আপনি প্রথমবার ২০,০০০, পরেরবার ২০,০০০ এবং তার পরেরবার ১০,০০০ এভাবে সর্বমোট ৫০,০০০ টাকা উত্তোলন করতে পারবেন প্রতিদিন। তবে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুযায়ী দৈনিক লিমিট সর্বোচ্চ ১,০০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে যা প্রতি ট্রানজেকশনে ৩০,০০০ টাকার বেশি নয়।
ই-কমার্স লেনদেনঃ
ই-কর্মাসে লেনেদেন এর জন্য প্রাথমিকভাবে সবার ১০,০০০ টাকা লিমিট দিয়ে দেয়া থাকে। তবে গ্রাহক চাইলে শাখার মাধ্যমে আবেদন করে সেই লিমিট ৫০,০০০ টাকা পর্যন্ত উন্নীত করতে পারবেন।
POS লেনদেনঃ
VISA সাপোর্টেট যেকোনো POS মেশিনে লেনদেন সীমা দৈনিক সর্বোচ্চ ১,৫০,০০০/- তবে একবারে সর্বোচ্চ ৫০,০০০/- টাকা এর বেশি নয়।
অনেকেই প্রশ্ন করেন যে Q-Cash Network ভুক্ত ATM বুথ কোনগুলো? তাহলে আসুন জেনে নেই Q-Cash Network ভুক্ত সদস্য ব্যাংকের তালিকাঃ
  • অগ্রণী ব্যাংক লিমিটেড
  • বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • ব্যাংক এশিয়া লিমিটেড
  • বেসিক ব্যাংক লিমিটেড
  • এক্সিম ব্যাংক লিমিটেড
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
  • আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
  • আইএফআইসি ব্যাংক লিমিটেড
  • যমুনা ব্যাংক লিমিটেড
  • জনতা ব্যাংক লিমিটেড
  • মেঘনা ব্যাংক লিমিটেড
  • মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
  • মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
  • মধুমতি ব্যাংক লিমিটেড
  • ন্যাশনাল ব্যাংক লিমিটেড
  • ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
  • এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
  • এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড
  • ওয়ান ব্যাংক লিমিটেড
  • রূপালী ব্যাংক লিমিটেড
  • শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
  • সীমান্ত ব্যাংক লিমিটেড
  • সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
  • সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
  • স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
  • ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  • ইউনিয়ন ব্যাংক লিমিটেড
  • উত্তরা ব্যাংক লিমিটেড
  • উরি ব্যাংক লিমিটেড এবং সর্বোপরি আমাদের
  • সোনালী ব্যাংক লিমিটেড
আরো কিছু কমন প্রশ্নের উত্তরঃ
কার্ড হারিয়ে গেলে প্রথমেই কার্ড ডিভিশনের সাপোর্ট নাম্বার কিংবা শাখায় ফোন করে বিষয়টি প্রাথমিকভাবে জানান যেন আপনার একাউন্টের ডেবিট কার্ডের পারমিশন বন্ধ করার ব্যবস্থা করা সম্ভব হয়। পরবর্তীতে শাখায় গিয়ে লিখিতভাবে বিষয়টি অবহিত করুন এবং নতুন কার্ডের জন্য আবেদন করুন।
নেটওয়ার্ক সমস্যা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় দেখা যায় কার্ড পাঞ্চ করার পর আপনার একাউন্ট থেকে টাকা কর্তন হয়েছে ঠিকই কিন্তু মেশিন হতে আপনি কোনো টাকা রিসিভ করেননি। এমন হলে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি ঘড়িতে তখনকার সময়টি খেয়াল করুন। এবার আপনার মোবাইলে চেক করে দেখুন কোনো রিভার্সাল মেসেজ এসেছে কিনা। যদি অটো রিভার্সাল মেসেজ আসে তাহলে কোনো আর কোনো চিন্তা নেই। আর যদি মেসেজ না আসে তবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সংশ্লিষ্ট শাখায় গিয়ে বিষয়টি অবহিত করুন এবং ATM Dispute ফরমে প্রয়োজনীয় তথ্যাদিসহ ফরমটি পূরণ করে শাখায় জমা দিন। আপনার পূরণকৃত ফরমটি শাখা হতে সাথে সাথে প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেয়া হবে এবং সর্বোচ্চ ৪৫ কর্মদিবস এর মধ্যে ঐ পরিমাণ টাকা আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
আজ তাহলে এ পর্যন্তই। চেষ্টা করেছি ছোট পরিসরে আপনাদের প্রশ্নগুলোর বিস্তারিত তুলে ধরতে। তারপরেও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের জানান। বর্তমান পরিস্থিতিতে ঘরে বসেই সোনালী ব্যাংকের সব ধরনের ডিজিটাল লেনদেন সেবা গ্রহণ করুন এবং নিরাপদে থাকুন। সবার সুস্থতা কামনা করছি। হ্যাপি ব্যাংকিং।

মন্তব্য (২৫)

  1. রাইয়ান ৫ আগস্ট ২০২২, ১৬:২৬

    আমার ববার অ্যাকাউন্ট আছে । এখন ডেভিড কার্ড পাওয়া যাবে???

    উত্তর দিন
    1. technical ৬ আগস্ট ২০২২, ০৩:০৫

      অবশ্যই যাবে। আপনি ফরম পূরণ করে জমা দিন। ১ মাসের মধ্যে ভিসা কার্ড দিবে।

      উত্তর দিন
  2. al amim ৯ আগস্ট ২০২২, ০১:১০

    সোনালী ব্যাংক এর ডেবিট কার্ড একটিভ হতে কতদিন লাগে?

    উত্তর দিন
    1. technical ৯ আগস্ট ২০২২, ০২:৪৫

      ২৪ ঘন্টা পরই একটিভ হয়। ব্রাঞ্চে যোগাযোগ করে আসতে হবে এবং একবার এটিএমএ ব্যবহার করতে হবে।

      উত্তর দিন
  3. Anam ৫ অক্টোবর ২০২২, ১৬:৪০

    আমি কার্ডের জন্য আবেদন করেছি।কত দিনের মধ্যে পাবো?

    উত্তর দিন
    1. technical ৬ অক্টোবর ২০২২, ১৩:২৬

      ৩০ দিনের মধ্যেই পাওয়া যায়।

      উত্তর দিন
  4. Saiful Islam ৩ নভেম্বর ২০২২, ০৩:৫৬

    আমি সোনালী ভিসা ডেভিড কার্ড প্রথমে যমুনা ব্যাংকের বুথে মেশিনে দিয়েছিলাম কিন্তুু কার্ড মেশিনে ঢুকেনা নোট ভেলিড দেখায় কারণ কি জানতে চাই। আমি কিভাবে কার্ডটি ব্যবহার করতে পারবো।

    উত্তর দিন
    1. technical ৪ নভেম্বর ২০২২, ০৯:০৮

      যধি প্রথম গ্রহণ করে থাকেন তবে সোনালী ব্যাংকে বুথ থেকে একটিভ করে নিতে হবে। ভাল হয় ব্যাংকে যোগাযোগ করে একটিভ করে নিলে।

      উত্তর দিন
  5. ইউসুফ ২৯ নভেম্বর ২০২২, ২৩:১৫

    সঞ্চয়ি হিসাব নাকি চলতি হিসাব তেকে টাকা তুলা যাবে

    উত্তর দিন
    1. ইউসুফ ২৯ নভেম্বর ২০২২, ২৩:২০

      ATM both থেকে

      উত্তর দিন
    2. technical ৩০ নভেম্বর ২০২২, ০৮:২২

      দুটো থেকেই তোলা যাবে।

      উত্তর দিন
  6. Nafian Haque ১৯ মার্চ ২০২৩, ২১:১৮

    বিকাশ এ টাকা এড কারতে পারছি নাহ। আমার কি অনলাইন পেমেন্ট অপশন চালু করা আছে???

    উত্তর দিন
    1. technical ২০ মার্চ ২০২৩, ০৬:৩২

      ইন্টারনেট ব্যাংকিং বা ই কমার্স ব্যাংকিং চালু করে নিতে হবে।

      উত্তর দিন
  7. Nafiul Islam ৩১ মার্চ ২০২৩, ১৫:৫৭

    আমি কিছুদিনের মধ্যেই দুবাই যাব জব ভিসাই। সোনালী ব্যাংকে একাউন্ট করলে কি আমাকে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দিতে পারবে?

    উত্তর দিন
    1. technical ১ এপ্রিল ২০২৩, ০৯:১৩

      না।

      উত্তর দিন
  8. md.Suruz hasan ২০ মে ২০২৩, ১৩:০৭

    সোনালি ব‍্যাংকে আমার হিসাব খোলা আছে এখন ভিসা কার্ড করতে কি কি কাগজপত্র লাবে আর কত টাকা চার্জ লাগবে?

    উত্তর দিন
    1. technical ২০ মে ২০২৩, ১৭:৩৫

      ভিসা কার্ড করতে কোন টাকা লাগে না।

      উত্তর দিন
  9. Samia ১৪ অক্টোবর ২০২৩, ১৩:০৮

    বিদেশ থেকে দেশে টাকা লেনদেন করতে কি সোনালী ব্যাংক ইন্টারন্যাশনাল কার্ড দরকার। এ ব্যাংক কার্ড নিতে কত টাকা লাগবে আর কি কাগজপত্র জমা দিতে হবে একটু বলবেন plz.

    উত্তর দিন
    1. technical ১৬ অক্টোবর ২০২৩, ১১:৪৬

      প্রথমত পাসপোর্ট লাগবে এবং প্রয়োজনীয় প্রমানক জমা দিতে হবে। এছাড়া এনআইডি, ছবি এবং নমিনির এনআইডি ও ছবি লাগবে এবং ফর্মে আবেদন করতে হবে।

      উত্তর দিন
  10. Tamanna ১৮ নভেম্বর ২০২৩, ১২:১১

    কার্ড এর পিন নম্বর কোথায় থাকে?

    উত্তর দিন
    1. technical ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫২

      কার্ডের যে খাম দেওয়া হয়। সেটিতেই থাকে। এটিএম পিন লেখা থাকে।

      উত্তর দিন
  11. Rana Mia ৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫১

    প্রিয় স্যার আমি সোনালী ব্যাংকের শাখা থেকে কার্ডের জন্য আবেদন করেছি কার্ড সম্ভবত ব্রাঞ্চে চলে এসেছে ব্যস্ততার কারনে কার্ডটি নিতে পারিনি আমি এখন বিদেশে আছি তবে ব্রাঞ্চ থেকে সোনালী ই ওয়ালেট একটিভ করে নিয়েছি ।এখন কথা হলো কার্ড তো আমি একটিভ করিনি সে ক্ষেত্রে আমার কাডের চার্জ কি কেটে নিবে ব্যাংক আশা করি উত্তর দিবেন🙏

    উত্তর দিন
    1. technical ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪

      কার্ড ইস্যু হলেই চার্জ কাটবে।

      উত্তর দিন
    2. মুহাম্মদ মাহফুজুর রহমান শরীফ ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:১৭

      লসোনালী ব‍্যাংকের কোনো ইন্টারন‍্যাশনাল ডেবিট অথবা প্রিপেইড কার্ড আছে কি?

      এদের চার্জ কত টাকা?

      এই সব কার্ডে কি সৌদি আরব থেকে টাকা তোলা যাবে?

      এইসব কার্ড দিয়ে সৌদি আরব থেকে টাকা তুলত কত টাকা খরচ হবে?

      সোনালী ব‍্যাংকের সাইটে ডলারের চার ধরনের রেট দেখা যায়।
      একজন কার্ড হোল্ডার কোন রেটে টাকা পাবে, সেটা সাইটের PDF পেইজে কত নম্বর ধাপে লিখা থাকে?

      উত্তর দিন
      1. technical ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:০২

        ভিসা কার্ডই ডুয়েল কারেন্সী করে দেয়া হয়।

        উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।