মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ৭:০৩:৫২ অনলাইনে: ৭ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
এনআইডি সংশোধনে আবেদন করলেই হবে না, কোন ভুলে কোন প্রমাণপত্র লাগবে? জানুন গুরুত্বপূর্ণ নিয়ম ডলারের দামে টাকার মান কতটা পরিবর্তিত হচ্ছে? আমদানি ব্যয়, মূল্যস্ফীতি ও বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে ডলারের দাম কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ? রিজার্ভ, রেমিট্যান্স ও অর্থনীতিতে বাড়ছে নতুন ঝুঁকি তেল ও ডলার: কীভাবে জ্বালানি খাতে ধাক্কা USD-এর আধিপত্যকে আরও দৃঢ় করতে পারে পুরোনো মোবাইলের সার্কিট বোর্ড থেকেই ৯৯ শতাংশ স্বর্ণ উদ্ধার! ভারতের বিজ্ঞানীদের প্রযুক্তিতে নতুন সম্ভাবনা সোনালী ব্যাংকের এফডিআরে ১ লাখ টাকায় কত মুনাফা, ৩ মাস থেকে ১ বছরের হিসাব প্রকাশ তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের ভাতার বৈষম্য দূরের দাবি জোরালো, নতুন পে-স্কেলে কী পরিবর্তন আসতে পারে? সরকারি চাকরিজীবীদের জিপিএফ (GPF) হিসাব: ১১%-১৩% ইনক্রিমেন্ট নেবেন নাকি বর্জন করবেন? জেনে নিন বিধি ও পদ্ধতি পেনশনব্যবস্থায় বড় সংস্কারের দাবি: ৫০%, ৭৫% নাকি ১০০%—এককালীন অর্থ গ্রহণের সুযোগ চান সরকারি কর্মচারীরা পৈতৃক জমি গোপনে বিক্রি করে দিলেন এক ভাই! ক্রেতার মালিকানা কতটুকু, জমি ফেরত পাওয়ার উপায় কী?

ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ ফি অনলাইনে প্রদান সংক্রান্ত।

অনলাইনে ই-নামজারি ফি প্রদান
ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ ফি অনলাইনে প্রদান সংক্রান্ত। ছবি: টেকনিক্যাল আলামিন

নামজারি অনুমােদনের পর রেকর্ড সংশােধন বা হালনাগাদ ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ ১০০/- (একশত) টাকা মােট ১,১০০/- (এক হাজার একশত) টাকা আবেদনকারী অনলাইনে জমা প্রদান করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়

আইন অধিশাখা-১

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.minland.gov.bd

নম্বর-৩১.০০.০০০০.০৪২.৬৮.০১১.২০- ৫০ তারিখ: ০২ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ

পরিপত্র

বিষয়: ই-নামজারি, জমাভাগ ও জমাএকত্রীকরণ বাবদ ফি অনলাইনে প্রদান সংক্রান্ত।

সুত্র: ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা-০১ থেকে ৩০ জুন ২০১৫ তারিখে জারিকৃত পরিপত্র নং৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮-৫৯৮

ভূমি মন্ত্রণালয়ের ৩০/০৬/২০১৫ তারিখের ৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮.৫৯৮ নম্বর পরিপত্রের অনুবৃত্তিক্রমে নাগরিকগণ কর্তৃক ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ ফি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদান করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে:

(ক) আবেদনকারী ই-নামজারি আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০/- (বিশ) টাকা এবং নােটিশ জারি ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা মােট ৭০/- (সত্তর) টাকা অনলাইনে জমা প্রদান করবেন;

(খ) নামজারি অনুমােদনের পর রেকর্ড সংশােধন বা হালনাগাদ ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ ১০০/- (একশত) টাকা মােট ১,১০০/- (এক হাজার একশত) টাকা আবেদনকারী অনলাইনে জমা প্রদান করবেন; এবং

(গ) উক্ত ১,১০০/- (এক হাজার একশত) টাকা পরিশােধ করে আবেদনকারী কিউআর কোডযুক্ত (Quick Response Code) অনলাইন ডিসিআর (Duplicate Carbon Receipt) সংগ্রহ করতে পারবেন। এ ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস হতে ছাপানাে ডিসিআর-এর সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযােগ্য ও ব্যবহারযােগ্য হবে।

০২। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

মােঃ মােস্তাফিজুর রহমান, পিত্রও

সচিব

ভূমি মন্ত্রণালয়

ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ বাবদ ফি অনলাইনে প্রদান সংক্রান্ত: ডাউনলোড 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।