মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সোনালী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন! ৮ বছর মেয়াদে কিস্তি কত, আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে বড় উদ্যোগ, নতুন পে স্কেল কার্যকরে অর্থ বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর বড় প্রস্তাব, সর্বনিম্ন ৩২ হাজার ও সর্বোচ্চ ৫১ হাজার ৫০০ টাকা সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিয়োগের আগে যে ১৪ ধরনের তথ্য দিতে হবে, ফরম পূরণের নিয়ম জানুন সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি ২০২৫: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আবেদন শুরু, শেষ সময় ২৭ নভেম্বর নতুন পে-স্কেলের ৩–৪ মাসের বকেয়া বেতন যেভাবে পাওয়া যাবে, লাগবে যেসব কাগজপত্র বিসিএস ক্যাডারে চাকরি: যোগদানের পর কত বেতন, পদোন্নতি ও কী কী সরকারি সুবিধা পান কর্মকর্তারা? সোনালী ব্যাংকে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, কারা পাবেন এবং মাসিক কিস্তি কত? ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের

প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩ । ২০২৩-২৪ অর্থবছরে উপকারভোগীর ইউনিয়ন বরাদ্দ প্রদান করা হয়েছেপ্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩ । ২০২৩-২৪ অর্থবছরে উপকারভোগীর ইউনিয়ন বরাদ্দ প্রদান করা হয়েছে

প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২২ । ২০২২-২৩ অর্থ বছরে উপকারভোগীর ইউনিয়ন বরাদ্দ প্রদান করা হয়েছে
প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩ । ২০২৩-২৪ অর্থবছরে উপকারভোগীর ইউনিয়ন বরাদ্দ প্রদান করা হয়েছেপ্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩ । ২০২৩-২৪ অর্থবছরে উপকারভোগীর ইউনিয়ন বরাদ্দ প্রদান করা হয়েছে ছবি: টেকনিক্যাল আলামিন

সরকারি বরাদ্দ হতে সরাসরি গ্রাহক বা উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল একাউন্টে ভাতা পৌছে যায় – সমাজসেবা অধিদফতর ও ইউপি বিষয়টি নিশ্চিত করে থাকে – প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩

প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩ – চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩ লক্ষ ৬৫ হাজার জন থেকে ৫ লক্ষ ৩৫ হাজার জন বৃদ্ধি করে ২৯ লক্ষ জন করা হয়। মাসিক ভাতার হার ৮৫০ টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম খাতে মোট বরাদ্দের পরিমান ২৯৭৮.৭১ কোটি টাকা। সে মােতাবেক ইউনিয়ন/ পৌরসভা/ ওয়ার্ড ভিত্তিক অতিরিক্ত উপকারভােগীর বিভাজন অনুযায়ী যথানিয়মে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিরা মাসিক ৭৫০ টাকা হারে ভাতা পান। এই ভাতা ১০০ টাকা বাড়িয়ে মাসিক ৮৫০ টাকা করার প্রস্তাব কার্যকর করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর সংখ্যা সাড়ে তিন লাখ বাড়ানোর প্রস্তাব কার্যকর হয়েছে।

বর্তমান সরকারের সময় প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ভাতা বিতরণ কার্যক্রম সহজিকরণের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছর হতে জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে।

সরকারি ভাতা বছরে কয়বার দেয়? সরকারি ভাতা বছরের ৪ বার বিতরণ করে থাকে। প্রতি ৩ মাস অন্তর অন্তর ভাতা ডিসবার্সমেন্ট করে থাকে। যেমন- জুলাই-সেপ্টেম্বর একটি ধাপ, পরবর্তী ধাপে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত ভাতা প্রদান করা হয় এবং তৃতীয় ধাপে জানুয়ারী-মার্চ পর্যন্ত দেওয়া হয় এবং চূড়ান্ত বা শেষ ধাপে এপ্রিল-জুন পর্যন্ত সময়ের ভাতা প্রদান করা হয়। যেহেতু ইএফটি’র মাধ্যমে মোবাইলেই এখন ভাতা পৌছে দেয়া হয় তাই একটু দেরিতে হলেও ভাতা পেয়ে যাবে। ভাতা পেতে বিলম্ব হলে অস্থির হবেন না, ধৈর্য্য ধারণ করুন।

প্রতিবছরই বরাদ্দকৃত অর্থ ছাড় করা হয় / ২০২৩-২৪ অর্থ বছরে উপকারভোগীর ইউনিয়ন বরাদ্দ প্রদান করা হয়েছে

২০২৩-২৪ অর্থবছরে বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

প্রতিবন্ধী ভাতা কবে দিবে 2023 । প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা কত টাকা করে পাওয়া যায়?

প্রতিবন্ধী ব্যক্তির ভাতা ২০২৩ : ডাউনলোড

প্রতিবন্ধী ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী ২০২৩

  • সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
  • প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করবেন;
  • আবেদনকারীকে অবশ্যই প্রতিবন্ধী হতে হবে;
  • বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

কাদের এ ভাতা প্রদান করা যাবে না?

প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির অযোগ্যতা- সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে প্রাপ্য হবে না। অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে প্রাপ্য হবে না। কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে প্রাপ্য হবে না।

প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ২০২৬। অনলাইনে কি আবেদন গ্রহণ করা হয়?

মন্তব্য (৩)

  1. মোঃ শফিউল হাসান ১৮ অক্টোবর ২০২৩, ২১:৪১

    বিভাগ ময়মনসিংহ।
    জেলা শেরপুর।
    উপজেলা নালিতাবাড়ি।
    ইউনিয়ন ১০ যোগানিয়া।
    প্রতিবন্ধী ভাতা কবে দিবে।

    উত্তর দিন
    1. technical ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৩২

      দু:খিত। এ সংক্রান্ত কোন নোটিশ তারা জারি করেনি।

      উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।