বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
দুপুর ১:২২:৪৩ অনলাইনে: ১১ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি

বিদেশগামী বাংলাদেশী শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন।

বিদেশগামী বাংলাদেশী শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন।
বিদেশগামী বাংলাদেশী শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন। ছবি: টেকনিক্যাল আলামিন

বিদেশে অধ্যয়নরত কিন্তু করোনা মহামারীর কারণে বাংলাদেশে বর্তমানে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় , ঢাকা গ্রহণ করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়

করোনা সেল

ঢাকা

www.mofa.gov.bd

নম্বর: ১৯.০০.০০০০.৯০০.৪৪.০২৯.২১.৪০১; তারিখ: ১৩ জুলাই ২০২১

পরিপত্র

বিষয়: বিদেশগামী বাংলাদেশী শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন

এই মর্মে জানানো যাচ্ছে যে, বিদেশে অধ্যয়নরত কিন্তু করোনা মহামারীর কারণে বাংলাদেশে বর্তমানে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় , ঢাকা গ্রহণ করবে।

২। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে) বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট/ছাত্রত্ব প্রমাণের সনদ/স্টুডেন্ট আইডি) স্ক্যান পূর্বক একটি ZIP/PDF ফাইলে নিম্নলিখিত ইমেইল এ আগামমী ১৩ জুলাইন ২০২১ তারিখ হতে ২৭ জুলাই ২০২১ তারিখ এর মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। ইমেলের বিষয়ে (Subject) হিসেবে অবশ্যই “Application for COVID-19 Vaccination for students studying abroad (Passport No.)” উল্লেখ করতে হবে।

৩। আরও জানানো যাচ্ছে যে, আবেদনকারীকে (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ অত্যাবশ্যক।

৪। উল্লেখ্য, শুধুমাত্র অনুচ্ছেদ-২ এবং অনুচ্ছেদ -৩ এর নির্দেশাবলী সঠিকভাবে পালন পূর্বক প্রেরিত আবেদন গৃহীত হবে।

৫। আবেদনের পরবর্তী ৩ (তিন) কার্যদিবস পর সুরক্ষা অ্যাপে/ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

৬। যে কোনো প্রাসঙ্গিক তথ্যের জন্য প্রদত্ত ইমেইলের মাধ্যমে যোগযোগ করা যেতে পারে।

৭। সকলের অবগতির জন্য পরিপত্রটি জারি করা হলো।

(তাসনিয়া ইফফাত)

সহকারী সচিব

করোনা সেল

ই-মেইল: Vaccine.coronacell@mofa.gov.bd

বিদেশগামী বাংলাদেশী শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।