রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ বিদ্যুৎ সাশ্রয় থেকে দুর্নীতি দমন, সরকারি কাজে গতি আনতে ২৩ দফা নির্দেশনা

রাইডশেয়ারিং সার্ভিস গ্রহণে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রাইডশেয়ারিং সংক্রান্ত
রাইডশেয়ারিং সার্ভিস গ্রহণে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছবি: টেকনিক্যাল আলামিন

রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ এর বিধান লঙ্ঘন করে চুক্তিভিত্তিক মােটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মােটরযান মালিক, মােটরযান চালক এবং সেবাগ্রহণকারীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

বিআরটিএ ভবন

নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২। 

রাইডশেয়ারিং সার্ভিসে অ্যাপ ব্যবহার ব্যতীত চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি 

এতদ্বারা রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, রাইডশেয়ারিং সেবাদানকারী মােটরযান মালিক, মােটরযান চালক এবং রাইডশেয়ারিং এর সেবাগ্রহণকারীদের অবহিত করা যাচ্ছে যে, অ্যাপস ভিত্তিক রাইডশেয়ারিং সেবা প্রদান এবং গ্রহণের জন্য সরকার কর্তৃক রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ প্রবর্তন করা হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইডশেয়ারিং এনলিস্টমেন্ট সাটিফিকেট গ্রহণ করত: রাইডশেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে সংশ্লিষ্ট সেবা প্রদান ও গ্রহণ এবং সুনির্দিষ্ট পরিমাণ ভাড়া আদায় করার শর্ত রয়েছে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় মােটরযান চালক কর্তৃক উক্ত নীতিমালা’র শর্তাদি প্রতিপালন না করে চুক্তিভিত্তিক রাইডশেয়ারিং সেবা প্রদান এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ এর পরিপন্থি। এছাড়াও অ্যাপস ছাড়া চুক্তিভিত্তিতে রাইডশেয়ারিং সেবা গ্রহণ না করার জন্য সেবাগ্রহণকারীগণকে বিরত থাকতে অনুরােধ করা যাচ্ছে। 

এমতাবস্থায়, রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ এর বিধান লঙ্ঘন করে চুক্তিভিত্তিক মােটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মােটরযান মালিক, মােটরযান চালক এবং সেবাগ্রহণকারীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনাে অভিযােগ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং, রাইডশেয়ারিং শাখা, বিআরটিএ, সদর কার্যালয়, বনানী, ঢাকা-১২১২, মােবাইল নম্বর: ০১৭১৪৫৫৬৫৭০, ফোন নম্বরঃ ০২-৫৫০৪০৭৪৫, ইমেইল: ade ride@brta.gov.bd বরাবর দাখিল করার অনুরােধ করা যাচ্ছে।

(শীতাংশু শের বিশ্বাস) 

পরিচালক (ইঞ্জিনিয়ারিং) 

ফোনঃ ৫৫০৪০৭১৬

 

রাইডশেয়ারিং সার্ভিস গ্রহণে সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।