Sonali E-Wallet Transaction Limit 2026 । সোনালী ই ওয়ালেট ব্যবহার নীতিমালা, শর্ত, লেনদেন সীমা ইত্যাদি জানুন - Technical Alamin
ব্যাংকিং নিউজ বাংলাদেশ

Sonali E-Wallet Transaction Limit 2026 । সোনালী ই ওয়ালেট ব্যবহার নীতিমালা, শর্ত, লেনদেন সীমা ইত্যাদি জানুন

সরকারি কর্মচারীগণ সোনালি ব্যাংকের বাধ্যতামূলক গ্রাহক হওয়া এবং এটি একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংক হওয়ার দরুন বিপুল পরিমাণ গ্রাহকের সমাগম। সোনালী ব্যাংকের ব্রাঞ্চগুলো সহজ লভ্য হওয়া এবং রাষ্ট্রের প্রতি বিশ্বাস থেকে অধিক গ্রাহক রয়েছে বলে ধারণা করা হয়। আবার কিছু ক্ষেত্রে সোনালী ব্যাংক ছাড়া অন্য কোন ব্যাংকের সেবা গ্রহন করা যায়নি-Sonali E-Wallet Transaction Limit 2026 

যদি বর্তমানে EFT সেবা চালু হওয়ায় সরকারি লেনদেনেও অন্য ব্যাংক ব্যবহার করা যাচ্ছে। প্রতিযোগিতার মুখে পড়ায় সোনালী ব্যাংক সম্প্রতি তিনটি নতুন সেবা চালু করেছে  Sonali esheba, Sonali e-wallet and Sonali Bank to Bkash Online Transaction. এগুলোর মধ্যে বর্তমানে সব থেকে জনপ্রিয় সেবাটি হচ্ছে Sonali e-wallet. এটি দিয়ে কি হয় এবং কি শর্তে সেবা পেতে হয় সেটি নিয়েই আজ আলোচনা করবো।

নিম্নলিখিত শর্তসমূহে Sonali e-wallet সেবা প্রদান করা হবে:

ক) কেবলমাত্র ব্যক্তিক হিসাব (সঞ্চয়ী/চলতি) এ Sonali e-wallet সুবিধা পাওয়া যাবে।

খ) যৌথভাবে/ যৌথনামে (Joint Client) পরিচালিত হিসাব এবং কোম্পানি/ প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবে এই সেবা প্রদান করা হবে না।

গ) Dormant/ Inoperative/ Deceased হিসাবে এই সেবা প্রদান করা হবে না।

ঘ) সঞ্চয়ী/ চলতি হিসাবে নিবন্ধিত মোবাইল নম্বরে ওয়ালেট হিসাব খুলতে হবে।

ঙ) কেবলমাত্র Android বা iOS ভিত্তিক স্মার্টফোন সমূহের মাধ্যমে এই সেবা ব্যবহার করা যাবে।

চ) একজন গ্রহাক একই সাথে একাধিক মোবাইল Device -এ এই সেবা ব্যবহার করতে পারবেন না।

Sonali E-wallet এর মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহ নিম্নরূপ:
  1. Branch/ ATM Location
  2. Balance Check (Account & Wallet)
  3. Mini Statement (Account & Wallet)
  4. Add Money (Bank Account to Wallet)
  5. Deposite Money (Wallet to Bank Account)
  6. Send Money (i) Wallet to Wallet (ii) Bank A/C to Wallet (iii) Bank A/C to Bank A/C (iv) Wallet to Bank A/C
  7. Fund Transfer to other Bank Account (BEFTN) (i) Wallet to other Bank Account (ii) SBL A/C to other Bank Account
  8. Utility Bill Payment
  9. Mobile Recharge
  10. Credit Card Bill Payment (SBL Only)
ই-ওয়ালেট এর মাধ্যমে লেনদেনের সর্বোচ্চ সীমা:

১। ব্যক্তি ই-ওয়ালেট হিসাবে স্থিতি ৪,০০,০০০ টাকা।

২। জমা (Add Money) দৈনিক ১,০০,০০০ টাকা।

৩। ই-ওয়ালেট হিসাবে হতে স্থানান্তর (ব্যাংক হিসাবে/ পারসন টু পারসন) দৈনিক ১,০০,০০০ টাকা, মাসিক ৪,০০,০০০০ টাকা মাত্র।

বিশেষ দ্রষ্টব্য: নিজ ব্যাংকে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ১,০০,০০০ টাকা ও মাসিক ৪,০০,০০০ টাকা এবং অন্যান্য ব্যাংকে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ৫০,০০০ টাকা ও মাসিক ২,০০,০০০ টাকা।

Sonali E-Wallet Transaction Limit 2024 । সোনালী ই ওয়ালেট ব্যবহার নীতিমালা, শর্ত, লেনদেন সীমা ইত্যাদি জানুন

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং সোনালী ব্যাংকের নিজস্ব আপডেট অনুযায়ী সাধারণ ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য লেনদেনের সীমা নিম্নরূপ:

লেনদেনের ধরন দৈনিক সীমা (টাকা) দৈনিক লেনদেন সংখ্যা মাসিক সীমা (টাকা) মাসিক লেনদেন সংখ্যা
অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে (Add Money) ৫০,০০০ ১০ বার ৩,০০,০০০ ৫০ বার
ওয়ালেট থেকে অ্যাকাউন্টে (Transfer) ৫০,০০০ ১০ বার ৩,০০,০০০ ৫০ বার
অন্যান্য ব্যাংক ট্রান্সফার (BEFTN/NPSB) ৫০,০০০ ৫ বার ২,০০,০০০ ২৫ বার
মোবাইল রিচার্জ ১০,০০০ ১০ বার ৫০,০০০ ৫০ বার
ইউটিলিটি বিল পেমেন্ট আনলিমিটেড (বিল অনুযায়ী) নির্ধারিত নয় আনলিমিটেড নির্ধারিত নয়
QR কোড দিয়ে ক্যাশ আউট ২০,০০০ ২ বার ১,০০,০০০ ২০ বার

দ্রষ্টব্য: সরকারি কর্মচারী বা বিশেষ করপোরেট গ্রাহকদের ক্ষেত্রে এই সীমা কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া বড় অংকের লেনদেনের ক্ষেত্রে ই-ওয়ালেটের ব্যালেন্স সীমা সর্বোচ্চ ৪,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।


ব্যবহারের নীতিমালা ও প্রধান শর্তাবলী

সোনালী ই-ওয়ালেট ব্যবহারের জন্য গ্রাহককে কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে চলতে হয়:

  • অ্যাকাউন্ট লিংক: ই-ওয়ালেট ব্যবহারের পূর্বশর্ত হলো সোনালী ব্যাংকে একটি সচল সঞ্চয়ী (Savings), চলতি (Current) বা এসএনডি (SND) অ্যাকাউন্ট থাকতে হবে।

  • সচল মোবাইল নম্বর ও ইমেল: ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত সচল মোবাইল নম্বর এবং ভেরিফাইড ইমেল ঠিকানা থাকা বাধ্যতামূলক।

  • ডিভাইস বাইন্ডিং: নিরাপত্তা নিশ্চিত করতে একটি ই-ওয়ালেট আইডি কেবল একটি নির্দিষ্ট স্মার্টফোনেই লগইন করা যায়। ফোন পরিবর্তন করলে পুনরায় ব্যাংকের মাধ্যমে বা অ্যাপের সাপোর্ট অপশন থেকে ডিভাইস রিসেট করতে হয়।

  • পিন ও ওটিপি (PIN & OTP): প্রতিটি লেনদেনের জন্য সিক্রেট পিন এবং ওটিপি ব্যবহার করতে হয়। পিন শেয়ার করা ব্যবহারের নীতিমালা পরিপন্থী এবং এর ফলে কোনো ক্ষতি হলে ব্যাংক দায়ভার গ্রহণ করে না।

  • ইন্টারনেট সংযোগ: অ্যাপটি ব্যবহারের জন্য অবশ্যই সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ থাকতে হবে।


ই-ওয়ালেটের বিশেষ সুবিধাসমূহ

১. চেক বই ছাড়া টাকা উত্তোলন: সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে কিউআর (QR) কোড স্ক্যান করে চেক বই ছাড়াই দ্রুত টাকা তোলা যায়।

২. বিল পেমেন্ট: বিদ্যুৎ, গ্যাস, পানি এবং হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন সরকারি ফি ঘরে বসেই দেওয়া সম্ভব।

৩. বিইএফটিএন ও এনপিএসবি: অন্য যেকোনো ব্যাংকে মুহূর্তেই টাকা পাঠানো যায়।

৪. লোন পেমেন্ট: ব্যাংকের লোনের কিস্তি ই-ওয়ালেটের মাধ্যমে পরিশোধের সুবিধা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *