রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ বিদ্যুৎ সাশ্রয় থেকে দুর্নীতি দমন, সরকারি কাজে গতি আনতে ২৩ দফা নির্দেশনা

New Instruction Motor Bike Riders । মােটরসাইকেল দুর্ঘটনা রােধে বিআরটিএ নির্দেশনা ২০২২

মোটর বাইক চালানো নির্দেশনা
New Instruction Motor Bike Riders । মােটরসাইকেল দুর্ঘটনা রােধে বিআরটিএ নির্দেশনা ২০২২ ছবি: টেকনিক্যাল আলামিন

চলতি বছর শুধুমাত্র ঈদুল আযহা ঈদকে কেন্দ্র করে ঈদে বাড়ি যাওয়া নিয়ে ১৩ দিনে ৩০০ জনের অধিক সড়ক দূর্ঘনায় মারা গেছে তার মধ্যে ১২৭ জন মোটরসাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছে-বিবিসি। সড়ক দূর্ঘটনা এড়াতে বিআরটিএ বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মোটর বাইক ব্যবহারে বেশ কিছু সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।

সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, দেশের সড়ক-মহাসড়কে মােটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গঠনগতভাবে মােটরসাইকেল অপেক্ষাকৃত একটি অনিরাপদ বাহন। মােটরসাইকেল সাধারণত যুবক বা উঠতি বয়সীরা বেশি ব্যবহার করে থাকে, যাদের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানাের প্রবণতা খুব বেশি। পরিসংখ্যান থেকে দেখা যায়, দেশে এ যাবৎ মােটরসাইকেল রেজিস্ট্রেশন সংখ্যা প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার; পক্ষান্তরে মােটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সংখ্যা প্রায় ২৩ লক্ষ ৫০ হাজার অর্থাৎ বহুসংখ্যক অদক্ষ মােটরসাইকেল চালক ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মােটরসাইকেল চালনা করছে। জরুরি প্রয়ােজনে স্বল্প দূরত্বে গমনের জন্য মােটরসাইকেল ব্যবহারের উদ্দেশ্য থাকলেও বর্তমানে এসব যান মহাসড়ক ও দূরপাল্লায় চলাচল করতে দেখা যাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।

যেকারণে ফুল প্যান্ট-শার্ট পরে মোটরসাইকেল চালাতে বলছে কর্তৃপক্ষ

মােটরসাইকেল দুর্ঘটনা রােধে বিআরটিএ'র সতর্কীকরণ বিজ্ঞপ্তি

মােটরসাইকেল চালনাকালে অনেক ক্ষেত্রে হেলমেটসহ নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে না, ফলে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত গতি, ওভারটেকিং, নিয়ম জানা বা না মানা ইত্যাদিও মােটরসাইকেল দুর্ঘটনার অন্যতম কারণ। সার্বিক বিবেচনায় মােটরসাইকেল দুর্ঘটনা রােধে বিআরটিএ’র আহ্বান।

বিআরটিএ’র জরুরি নির্দেশনা ২০২২

অভিভাবকগণ সন্তানদেরকে মােটরসাইকেল ব্যবহার করতে নিরুৎসাহিত করুন। শুধুমাত্র জরুরি প্রয়ােজনে স্বল্প দূরত্বে মােটরসাইকেল ব্যবহার করুন। দূরপাল্লা বা মহাসড়কে মােটরসাইকেল ব্যবহার করবেন না। মােটরসাইকেল চালনাকালে একজনের বেশি আরােহী বহন করবেন না। মােটরসাইকেল চালনাকালে ওভারটেকিং করবেন না। মােটরসাইকেলে সর্বদা স্বল্প গতি বজায় রাখুন অর্থাৎ দ্রুত গতিতে বা বেপরােয়াভাবে মােটরসাইকেল চালাবেন না। অধিকাংশ ক্ষেত্রে মােড় বা বাঁক ঘােরার সময় মােটরসাইকেল কাত হয়ে পড়ে যায়। এ কারণে যে কোনাে মােড়/বাক ঘােরার আগে বা রাস্তার বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ উপযােগী অত্যন্ত স্বল্প গতিতে মােটরসাইকেল চালাবেন।। মােটরসাইকেল চালনাকালে মােবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন মেনে চলুন। চালক ও আরােহী উভয়েই সঠিকভাবে মানসম্মত হেলমেট ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদি (Chest guard, Knee Guard, Elbow guard, গােড়ালি ঢাকা জুতা বা কেডস সম্পূর্ণ আঙ্গুল ঢাকা গ্লাভস এবং ফুলপ্যান্ট, ফুল শার্ট) ব্যবহার করুন।। হালনাগাদ বৈধ কাগজপত্র (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স-টোকেন ইত্যাদি) এবং রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ব্যতীত মােটরসাইকেল চালাবেন না।

সূত্র: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।