সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সোনালী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন! ৮ বছর মেয়াদে কিস্তি কত, আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে বড় উদ্যোগ, নতুন পে স্কেল কার্যকরে অর্থ বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর বড় প্রস্তাব, সর্বনিম্ন ৩২ হাজার ও সর্বোচ্চ ৫১ হাজার ৫০০ টাকা সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিয়োগের আগে যে ১৪ ধরনের তথ্য দিতে হবে, ফরম পূরণের নিয়ম জানুন সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি ২০২৫: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আবেদন শুরু, শেষ সময় ২৭ নভেম্বর নতুন পে-স্কেলের ৩–৪ মাসের বকেয়া বেতন যেভাবে পাওয়া যাবে, লাগবে যেসব কাগজপত্র বিসিএস ক্যাডারে চাকরি: যোগদানের পর কত বেতন, পদোন্নতি ও কী কী সরকারি সুবিধা পান কর্মকর্তারা? সোনালী ব্যাংকে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, কারা পাবেন এবং মাসিক কিস্তি কত? ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের

Pensioner Verification App 2026 । হিসাবরক্ষণ অফিসে না গিয়ে ঘরে বসে লাইভ ভেরিফিকেশন করুন

Pensioner Verification App
Pensioner Verification App 2026 । হিসাবরক্ষণ অফিসে না গিয়ে ঘরে বসে লাইভ ভেরিফিকেশন করুন ছবি: টেকনিক্যাল আলামিন

পেনশনারদের পেনশন প্রাপ্তির ভোগান্তি লাগবের জন্য গত বছরই সকল পেনশনারকে আইবাস++ ইএফটি’র আওতায় আনা হয়েছে-Pensioner Verification App 2026

ফলে এখন আর পেনশন তুলতে হিসাবরক্ষণ অফিসে যেতে হয় না। প্রতিমাসে পেনশন চলে আসে ব্যাংক হিসাবে। প্রতি বছর ১১তম মাসে পেনশনারদের লাইফ ভেরিফিকেশন করতে হয়। পেনশনারগণ যে বেচে আছেন তা দেশের যে কোন হিসাবরক্ষন অফিসের মাধ্যমে Life Verification Process সম্পন্ন করতে হয় স্বশরীরে উপস্থিত হয়ে।

অনলাইনে লাইভ ভেরিফিকেশন কেন চালু হলো?

বেশি বয়স্ক এবং পঙ্গু পেনশনারদের লাইফ ভেরিফিকেশন করতে কষ্ট করে হাজির হতে হয় এজি অফিসে। বাংলাদেশ সরকার চালু করল অনলাইন ভেরিফিকেশন App যা ফলে পেনশনারগণ ঘরে বসেই ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবন।

অ্যাপ ব্যবহার করে লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে লাগবে একটি স্মার্টফোন। নিজে অথবা অন্য কারও স্মার্ট ফোনে Pensioner Verification App টি গুগল প্লে স্টোর হতে ইনস্টল করে নিতে হবে।

পেনশনারের ইএফটি করা এনআইডি যেটাই হোক না কেন। আপনাকে ১০ ডিজিটের স্মার্ট কার্ড নম্বরটি এবং ইপিপিও নম্বর ব্যবহার করে অ্যাপে লগিন করতে হবে। লগিন করার পর লাইভ ভেরিফিকেশনে ক্লিক করে ছবি তুলুন। দুবার  দুটি ছবি তুললে অটোমেটিক ভেরিফিকেশন সফল হয়েছে মেসেজ দেখাবে এবং পরবর্তী ভেরিফিকেশন মাস ভেসে উঠবে।

Pensioner Verification App 2026

Pensioner Verification

Pensioner Verification: Complete Life Verification Process by google App

অনলাইনে পেনশনার ভেরিফিকেশন করার পদ্ধতি ২০২৬

  1. প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে Pensioner Verification Pension and Fund Management অ্যাপটি ইনস্টল করবেন আপনার স্মার্ট ফোনে। চাইলে আপনি অন্য কারও মোবাইলেও এটি ইনস্টল করতে পারেন।
  2. Open click করে দুটি অপশন পাবেন। মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করুন অথবা ১০ ডিজিটের এনআইডি নম্বর বা ১৭ ডিজিটের নম্বর ইনপুট দিয়ে প্রবেশ করুন। আপনার জাতীয় পরিচয়পত্র মোবাইলের ক্যামেরায় ছুবি তুলে বা এনআইডি নম্বর লিখে পরবর্তী ধাপে যাবে।
  3. ২য় ধাপে ১০ ডিজিটের ইপিপিও নম্বর লিখলে হোম পেইজ চলে আসবে আপনার ছবি সহ।
  4. হোম পেইজে ৪ অপশনের মধ্যে লাইভ ভেরিফিকেশন ট্যাপে ক্লিক করুন।
  5. “ছবি তুলতে ক্লিক করুন” এ ক্লিক করলে ছবি তোলার নির্দেশনা আসবে। পরবর্তী ধাপে ক্লিক করলে মোবাইল ক্যামেরা স্বয়ক্রিয়ভাবে চালু হবে। মোবাইলের ক্যামেরায় মুখ বা চেহারা রেখে ১ম ছবি তুলুন।
  6. “পুনরায় ছবি তুলতে ক্লিক করুন” বাটনে ক্লিক করে ২য় ছবি তুলতে স্বয়ংক্রিয়ভাবে ফেস যাচাই সফল হলে পরবর্তী লাইভ ভেরিফিকেশন তথ্য দেখাবে।
  7. ভেরিফিকেশন তথ্য ট্যাপে ক্লিক করলে ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা বা কোন তারিখে পুনরায় ভেরিফিকেশন করতে হবে সেই তথ্য দেখা যাবে।
  8. ভেরিফেকেশন কাজ শেষ।

অ্যাপ যদি ফেস বা চেহারা চিনতে না পারে তাহলে কি করবো?

যদি আপনি ২টি ছবি তুলেছেন তা যদি স্বয়ক্রিয় পদ্ধতি বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট বা AI ডিটেক্ট করতে না পারে তবে আপনাকে হিসাবরক্ষণ অফিসে স্বশরীরে গিয়ে পেনশনার ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। আপনি যদি দুই বার সফল ভাবে অ্যাপে ছবি তুলতে না পারেন “লাইভ ভেরিফিকেশনটি ব্যার্থ হয়েছে” লেখা আসে তবে আপনি অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন না।

বি:দ্র: লাইভ ভেরিফিকেশন অ্যাপে ছবি তোলার সময় আপনি সানগ্লাস বা চশমা ব্যবহার করবেনা। ঘোমটা দিবেন না বা অন্য কোন কিছু মুখে সামনে রাখবেন না যাতে আপনার ফেস বা চেহারা ক্যামেরা দিয়ে যাচাই না করা যায়। আপনি কম্পিউটার স্ক্রীনের ছবি বা আয়নার সামনে ছবি বা প্রতিফলিত হয় এমন কিছু দিয়ে ছবি তুললে তা বৈধ হবে না বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট সেটি ধরতে পারবে।

অ্যাপটি পেতে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে Pensioner Verification App লিখে সার্চ করুন বা এই লিংকে ক্লিক করুন।

অনেকেরই প্রশ্ন ইপিপিও নম্বর কোথায় পাব? আপনি অনলাইন থেকেই ইপিপিও নম্বর সংগ্রহ করতে পারেন। এজন্য CAFOPFM ওয়েবসাইট ভিজিট করতে হয়। পেনশন স্টেটমেন্ট হতেই EPPO সংগ্রহ করতে পারবেন। pension check । অনলাইনে পেনশন স্টেটমেন্ট দেখুন

ভোটার আইডি’র ছবির সাথে যাদের চেহারার খুব বেশি পার্থক্য হয়ে গেছে। তারা ঘরে বসে ভেরিফিকেশন করতে পারবেন না। কারণ মোবাইলে তোলা বর্তমান ছবির সাথে পূর্বের এনআইডি’র ছবির যদি কোন ম্যাচিং না হয় তবে অ্যাপের মাধ্যমে লাইফ ভেরিফিকেশন হবে না। এক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসে গিয়েই লাইফ ভেরিফিকেশন করতে হবে।

বি:দ্র: অ্যাপের মাধ্যমে লাইফ ভেরিফিকেশন করার প্রক্রিয়া এই মুহুর্তে বন্ধ রয়েছে। অ্যাপটির পূর্নাঙ্গ কার্যক্রম চালু হলে পুনরায় এই ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে। pdf Manual Download Link

বিস্তারিত জানতে ভিডিও দেখুন……………

https://youtu.be/V-CfbXDofHs

মন্তব্য (৩৬)

  1. মোঃ কামরুজ্জামান ৭ জুন ২০২২, ১৪:৫৭

    ইপিপিও নম্বর কোথায় থেকে সংগ্রহ করিতে হয়।

    উত্তর দিন
    1. technical ৮ জুন ২০২২, ১২:৪৩

      cafopfm গিয়ে ইপিপিও নম্বর বের করতে পারবেন।

      উত্তর দিন
    2. Fahmida ৫ ডিসেম্বর ২০২২, ০৫:০১

      pension information kono kisu to dekhte parchi na. NID number wrong bole .

      উত্তর দিন
      1. technical ৫ ডিসেম্বর ২০২২, ০৭:১৫

        pension information dekha jay. NID and date of birth pls

        উত্তর দিন
  2. Mahbub Hasan ১১ জুন ২০২২, ০৯:২০

    “ভেরিফিকেশনের জন্য ডাটাবেজে আপনার ছবি পাওয়া যায় নি”
    লাইফ ভেরিফিকেশনে ঢুকলে এই লেখাটি দেখায়। তারপর বের হয়ে যায়। সমাধান দিবেন প্লিজ।

    উত্তর দিন
    1. technical ১১ জুন ২০২২, ১৩:১৪

      এনআইডি চেক করুন। অবশ্যই ঐ এনআইডি বা মোবাইল নম্বর ব্যবহার হয়নি। আপনি আগে এখানে চেক করুন: pension check । অনলাইনে পেনশন স্টেটমেন্ট দেখুন

      উত্তর দিন
      1. Hillol ৫ অক্টোবর ২০২২, ০৬:২৯

        আমারও একি সমস্যা হচ্ছে। কি করবো। পেনশন ডিটেইলস এ আবার সবকিছু ক্লিয়ার দেখায়।তবে লাইভ ভেরিফিকেশন এ ক্লিক করলে ডাটাবেজে ছবি নেই দেখায়।

        উত্তর দিন
        1. technical ৫ অক্টোবর ২০২২, ১২:১৪

          হিসাবরক্ষণ অফিসারের সাথে যোগাযোগ করে ছবি যুক্ত করার ব্যবস্থা নিন।

          উত্তর দিন
        2. aviijit ২৮ অক্টোবর ২০২২, ২০:১৭

          আপনি কি এটার কোন সমাধান পেয়েছেন

          উত্তর দিন
          1. technical ২৯ অক্টোবর ২০২২, ০৭:৫০

            হ্যাঁ। আমি নিজেই কয়েকজনের পেনশনার ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে করে দিয়েছে। প্রয়োজনে ছবি আপডেট করে নিন যদি ডিটেক্ট না হয়।

    2. aviijit ২৮ অক্টোবর ২০২২, ২০:১৪

      তার মানে এনাদের ছবি যুক্ত করা হয়নি??

      উত্তর দিন
      1. technical ২৯ অক্টোবর ২০২২, ০৭:৫১

        না।

        উত্তর দিন
    3. aviijit ২৮ অক্টোবর ২০২২, ২০:১৫

      আসসালামুআলাইকুম স্যার।
      আপনি কি এইটার সমাধান পাইছেন??

      উত্তর দিন
      1. technical ২৯ অক্টোবর ২০২২, ০৭:৫১

        জি। ছবি পরিবর্তন করে নিন যদি অ্যাপ ডিটেক্ট করতে না পারে।

        উত্তর দিন
      2. rifat ২৮ মার্চ ২০২৩, ১৩:০৪

        এন আই ডি দিলাম সফল হলো কিন্তু ই পিপিও নাম্বাএ দেওয়ার পর এপস লোডিং ই দেখায় পরবর্তী পেইজে যায় না। এই সমস্যার সমাধান কি?

        উত্তর দিন
        1. technical ২৮ মার্চ ২০২৩, ১৩:১১

          অনুগ্রহ করে অপেক্ষা করুন। অ্যাপ ঠিক হলে দেখতে পারবেন।

          উত্তর দিন
    4. আল আমিন ১০ জানুয়ারি ২০২৩, ১৩:২৮

      একই সমস্যা সমাধান কি ভাবে করব?

      উত্তর দিন
      1. technical ১০ জানুয়ারি ২০২৩, ১৯:১৬

        ছবি পরিবর্তন করুন। অন্যথায় হিসাবরক্ষণ অফিসে ফিজিক্যালি যেতে হবে।

        উত্তর দিন
  3. Syfur Rahman ২১ জুন ২০২২, ০৩:০১

    Is it possible to installation in Laptop?

    উত্তর দিন
    1. technical ২১ জুন ২০২২, ১১:৪৯

      না। তবে আপনি এন্ড্রয়েট প্লেয়ার ইনস্টল করে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।

      উত্তর দিন
  4. Solaiman Ahmed ২৪ জুলাই ২০২২, ০৬:১৪

    iPhone এর জন্য কি একই apps? আমি কয়েকবার চেস্টা করে ও সফল হইনি। Please guide me

    উত্তর দিন
    1. technical ২৪ জুলাই ২০২২, ১০:৩৪

      এখনও পাবলিশড হয়নি। অপেক্ষা করুন।

      উত্তর দিন
      1. Solaiman Ahmef ৩১ আগস্ট ২০২২, ১০:২৫

        অপেক্ষায় আছি। কবে নাগাদ হবে?

        উত্তর দিন
        1. technical ৩১ আগস্ট ২০২২, ১২:৩৩

          চালু আছে। প্রয়োজন হলে ট্রাই করুন। এনআইডি’র ছবির সাথে চেহারা মুটামুটি ম্যাচ হতে হবে।

          উত্তর দিন
          1. reaz ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১২

            apple store e toh pai nah

          2. technical ৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯

            জি। অপেক্ষা করুন। এখনও অ্যাপল ফোনের জন্য পাবলিশ হয়নি।

  5. Md Reaz Uddin Khan ৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২১

    iphone এ এ্যপটি ইনস্টল করার লিংক দিবেন প্লিজ!!

    উত্তর দিন
    1. technical ৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬

      এখনও আইফোনের জন্য আসেনি। অপেক্ষা করুন।

      উত্তর দিন
      1. Md Reaz Uddin Khan ১০ অক্টোবর ২০২২, ১৮:১৮

        কবে নাগাদ আসতে পারে জানাবেন প্লিজ

        উত্তর দিন
    2. Md Reaz Uddin Khan ৫ ডিসেম্বর ২০২২, ১১:২৪

      এখনও পর্যন্ত আইফোনে এ্যাপসটি ব্যবহার করা যাচ্ছে না!!! জরুরী ব্যাবস্হা নেওয়ার আহবান জানাচ্ছি।

      উত্তর দিন
  6. Md Reaz Uddin Khan ২৯ জানুয়ারি ২০২৩, ২০:০৭

    iPhone এর জন্য এখনও তো এ্যপটি আসেনি। কবে নাগাদ আসবে?

    উত্তর দিন
    1. technical ২৯ জানুয়ারি ২০২৩, ২০:৪৬

      অপেক্ষা করুন। দ্রুতই আসবে।

      উত্তর দিন
      1. Md Reaz Uddin Khan ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৩

        একবছর যাবত অপেহ্মায় আছি। এখনও আসেনি। আপনারা শুধু শুধু অপেক্ষা করতে বলছেন। কোন কার্যক্রম করছেন বলে মনে হয় না।

        উত্তর দিন
  7. Shamim ৭ জুন ২০২৩, ১৪:০৯

    when I log in with NID then come next page EPPO # given then the message displayed
    Image error. Error 2001N. What does it mean?

    উত্তর দিন
    1. technical ৮ জুন ২০২৩, ০৭:৪২

      অ্যাপ ডেভেলপিং চলছে।

      উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।