মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মৃত্যুতে আর্থিক সহায়তা: ২৭ অক্টোবর থেকে কার্যকর নতুন নির্দেশনা সশস্ত্র বাহিনীর নতুন বেতন স্কেল ২০২৬: সৈনিকের মূল বেতন ২১,৪০০ টাকা, এমওডিসি রিক্রুট পাবেন ২১ হাজার টাকা এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ! নতুন সম্মানী কাঠামোর গেজেট কি আসছে যেকোনো দিন? পেনশনভোগীদের জন্য নতুন সুখবর: জাতীয় বেতনস্কেল ২০২৬-এ নিট পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ, নির্ধারিত হলো নতুন সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা সরকারি চাকরিজীবীদের এরিয়ার বিল: বাড়িভাড়া, বিশেষ সুবিধা ও কর্তনের হিসাব যেভাবে নির্ধারিত হবে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্য, কৃষক কার্ড বাস্তবায়নে যেসব বাধা সামনে আসছে সৈনিক থেকে ওয়ারেন্ট অফিসার, নতুন বেতন স্কেলে কার কত বেতন? উচ্চতর গ্রেড ও পেনশনেও পরিবর্তন সেনাবাহিনীর নতুন বেতন কবে থেকে পুরোপুরি কার্যকর? বকেয়া, বাড়িভাড়া, নববর্ষ ভাতা ও পেনশনে বড় পরিবর্তন নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের যত ভাতা: চিকিৎসায় ৪ হাজার, টিফিনে ৫০০, প্রতিবন্ধী সন্তানপ্রতি ৩ হাজার টাকা মৃত সরকারি কর্মচারীর পরিবারের অনুদান পেতে নতুন উদ্যোগের দাবি, এক আবেদনেই মিলুক সব আর্থিক সুবিধা

Sonali e-Wallet । সোনালী ই ওয়ালেট ব্যবহারে যে সকল সুবিধা রয়েছে

Sonali e-Wallet । যে সকল সুবিধা রয়েছে।
Sonali e-Wallet । সোনালী ই ওয়ালেট ব্যবহারে যে সকল সুবিধা রয়েছে ছবি: টেকনিক্যাল আলামিন

সোনালী ই-ওয়ালেট (Sonali e-Wallet), সোনালী ব্যাংকের একটি ডিজিটাল ব্যাংকিং লেনদেন সেবা অ্যাপ। এই অ্যাপটি যাত্রা শুরু করার মাত্র ৩ মাসের মাথায় প্লে স্টোর হতে ডাউনলোড হয়েছে ১,০০,০০০ এরও বেশি সংখ্যক বার।

এ থেকেই প্রমাণ হয় আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ কতটা আপন করে নিয়েছেন সোনালী ব্যাংকের ডিজিটাল লেনদেনের এই মাধ্যমটিকে। আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার পাথেয়। যারা এখনো বুঝে উঠতে পারছেন না যে, এই অ্যাপটি ব্যবহার করবেন কিনা কিংবা করলেও, কেন ব্যবহার করবেন।

সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহারের মাধ্যমে, দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন ঘরে থেকে, শুয়ে বসে যে সকল যে সকল সুবিধাসমূহ উপভোগ করতে পারবেনঃ

১. সোনালী ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা স্থানান্তর
২. BEFTN এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের হিসাবে ব্যালেন্স ট্রান্সফার
৩. ওয়ালেট হিসাব হতে অন্য ওয়ালেট হিসাবে ব্যালেন্স ট্রান্সফার
৪. মোবাইল রিচার্জ
৫. নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করা
৬. ইউটিলিটি বিল প্রদান
৭. চার্জ ছাড়াই যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড এর বিল প্রদান
৮. ডিপোজিট স্কিম হিসাবে কিস্তি জমাকরণসহ নানাকিছু

এছাড়াও শীঘ্রই আরও অনেক নতুন নতুন ব্যাংকিং সেবা যুক্ত হতে যাচ্ছে।
ব্যাংকিং সেবা এখন আপনার হাতের মুঠোয়। ব্যাংকিং করুন যখন তখন (২৪/৭)।

ডাউনলোড লিংকঃ অ্যান্ড্রয়েড ফোনের জন্যঃ https://play.google.com/store/apps/details…

আইফোন এর জন্যঃ https://apps.apple.com/app/id1504192221

হ্যাপি ব্যাংকিং।

ক্রেডিট:  প্রণব চৌধুরী, ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, গোলাপগঞ্জ শাখা, সিলেট।

Sonali e-Wallet । সোনালী ই ওয়ালেট ব্যবহারে যে সকল সুবিধা রয়েছে

সোনালী ই ওয়ালেটে প্রতিদিন এবং প্রতিমাসে ট্রানজেকশন লিমিট ২০২২

সোনালী ওয়োলেটে ট্রানজেকশন লিমিট

মন্তব্য (২)

  1. মোঃ আলমগীর আলম ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৮

    আমি সরকার কর্মচারী আমার 400000/- টাকা লোন দরকার খুব জরিুরি ভাবে আমি বাংলাদেশ পুলিশে আছি আমি কি আপনাদের নিকট হতে লোন পেতে পারি

    উত্তর দিন
    1. technical ১৮ ডিসেম্বর ২০২৩, ২০:২৬

      দু:খিত। সোনালী ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।

      উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।