সরকারি আপডেট নিউজ

স্নাতক ও সম্মান পর্যায়ের উপবৃত্তির আবেদনের সময় বাড়ল ২৫ জুন পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ও সম্মান পর্যায়ে (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) ভর্তিষ্কৃত/অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে এই সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত করা হয়েছে।

গত ১৪ জুন ২০২৬ তারিখে (৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্নাতক ও সম্মান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি ও নির্দেশিকা পরিবর্তন করে এই সময় বাড়ানো হলো।

আবেদনের নতুন সময়সূচি:

  • শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময়: পূর্বে আবেদনের শেষ সময় ১৪ জুন ২০২৬ নির্ধারিত থাকলেও, তা বাড়িয়ে আগামী ২৫ জুন ২০২৬ খ্রি. বৃহস্পতিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে [https://estipend.pmeat.gov.bd](https://estipend.pmeat.gov.bd) লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

  • প্রতিষ্ঠানের ফরওয়ার্ড করার সময়: সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক PMEAT-এর ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারে ফরওয়ার্ড করার সময় ২১ জুন ২০২৬ তারিখের পরিবর্তে বাড়িয়ে আগামী ২৫ জুন ২০২৬ খ্রি. বৃহস্পতিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিশেষ নির্দেশনাবলী:

১. হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই: পুরো কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদন শেষে শিক্ষার্থীদের কোনো হার্ড কপি বা কাগজের আবেদনপত্র ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই। ২. EIIN ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সমস্যা: শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান খুঁজে না পেলে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানকে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর ডাকযোগে অথবা ad.stipend@pmeat.gov.bd ই-মেইলে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। ৩. হেল্পলাইন সুবিধা: উপবৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) এবং PMEAT-এর ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারের নোটিশ বোর্ড অনুসরণ করা যাবে। এছাড়া অফিস চলাকালীন (সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত) স্নাতক (পাস) ও সম্মান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩২৬০১৭৭৮৯৬৪১৫৬-তে যোগাযোগ করা যাবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল যোগ্য ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *