বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ১০:৩৯:১৮ অনলাইনে: ৪ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
১০ম থেকে ৯ম গ্রেডে ব্যবধান ১২ হাজার, তবে ৯ম থেকে ৮ম গ্রেডে কেন মাত্র ২ হাজার? প্রশ্ন লাখো কর্মচারীর! iBAS++ থেকে জিপিএফ চাঁদা পরিবর্তন, অগ্রিম উত্তোলন ও ছুটির বেতন সমন্বয়: সরকারি কর্মচারীদের যা জানা প্রয়োজন সরকারি চাকরিজীবীদের বেতন ফিক্সেশন: ২০১৫ সালের হিসাব করতে গিয়ে যে ভুলটি করবেন না, iBAS++-এর নির্দেশনায় যা বলা হয়েছে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর

বিল থেকে ভ্যাট ও আয়কর কর্তনের সঠিক নিয়ম: এলজিইডির নতুন নির্দেশনা

বিল থেকে ভ্যাট ও আয়কর কর্তনের সঠিক নিয়ম: এলজিইডির নতুন নির্দেশনা
বিল থেকে ভ্যাট ও আয়কর কর্তনের সঠিক নিয়ম: এলজিইডির নতুন নির্দেশনা ছবি: টেকনিক্যাল আলামিন

সরকারি প্রকল্পের বিলে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভ্যাট-ট্যাক্স কর্তনের জটিলতা নিরসনে নতুন অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)। জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নীতিমালার আলোকে এখন থেকে সকল ক্রয়কারীকে নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি অনুসরণ করে বিল থেকে ভ্যাট ও আয়কর কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

১. ভিত্তিমূল্য (Base Value) নির্ধারণ

বিল থেকে ভ্যাট বা ট্যাক্স কাটার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ‘Base Value’ বা ভিত্তিমূল্য বের করা। চুক্তির শর্ত অনুযায়ী যদি বিলে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তবে মোট বিল থেকে ভ্যাট বাদ দিয়ে ভিত্তিমূল্য বের করতে হবে।

  • সূত্র: ভিত্তিমূল্য = ভ্যাটসহ মোট বিল – ভ্যাট

২. ভ্যাট (VAT) নিরূপণের পদ্ধতি

ভ্যাট আইন ২০১২-এর ধারা ২(২৯) অনুযায়ী, যদি চুক্তিমূল্য ভ্যাটসহ (VAT Inclusive) হয়, তবে ভ্যাট বের করার জন্য ‘কর ভগ্নাংশ’ পদ্ধতি ব্যবহার করতে হবে।

  • সূত্র:

    ভ্যাট = মোট বিল*ভ্যাটের হার\ভ্যাটের হার

(উদাহরণস্বরূপ: যদি বিল ১০০ টাকা হয় এবং ভ্যাটের হার ৭.৫% হয়, তবে ভ্যাট হবে: (১০০ *৭.৫) \ ১০৭.৫

৩. উৎস আয়কর (TDS) কর্তন

আয়কর সবসময় নির্ধারিত ‘ভিত্তিমূল্য’ বা Base Value-এর ওপর কাটতে হবে। মোট বিলের ওপর সরাসরি ট্যাক্স কাটা ভুল পদ্ধতি।

  • সূত্র: উৎস আয়কর = ভিত্তিমূল্য*আয়করের হার %

৪. ঠিকাদারকে প্রদেয় নীট বিলের হিসাব

সবশেষে ভ্যাট ও আয়কর বাদ দেওয়ার পর ঠিকাদার যে অর্থ হাতে পাবেন তার হিসাব হবে নিম্নরূপ:

  • সূত্র: নীট প্রদেয় = ভ্যাটসহ মোট বিল – ভ্যাট- আয়কর


কেন এই নির্দেশনা?

অনেক ক্ষেত্রে ভ্যাটসহ বিলের ওপর সরাসরি আয়কর হিসাব করার ফলে ভুল গণনা হওয়ার সম্ভাবনা থাকে। এলজিইডির এই আদেশের ফলে এখন থেকে হিসাবরক্ষণ প্রক্রিয়ায় অভিন্নতা আসবে এবং সরকারি রাজস্ব আদায় সঠিক হবে। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত এই আদেশে সকল নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীদের এই নিয়ম কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এখন থেকে বিল জমা দেওয়া বা অনুমোদনের আগে সংশ্লিষ্ট সকলকে এই গাণিতিক সূত্রগুলো যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিল থেকে ভ্যাট ও আয়কর কর্তনের সঠিক নিয়ম: এলজিইডির নতুন নির্দেশনা

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।