মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সোনালী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন! ৮ বছর মেয়াদে কিস্তি কত, আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে বড় উদ্যোগ, নতুন পে স্কেল কার্যকরে অর্থ বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর বড় প্রস্তাব, সর্বনিম্ন ৩২ হাজার ও সর্বোচ্চ ৫১ হাজার ৫০০ টাকা সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিয়োগের আগে যে ১৪ ধরনের তথ্য দিতে হবে, ফরম পূরণের নিয়ম জানুন সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি ২০২৫: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আবেদন শুরু, শেষ সময় ২৭ নভেম্বর নতুন পে-স্কেলের ৩–৪ মাসের বকেয়া বেতন যেভাবে পাওয়া যাবে, লাগবে যেসব কাগজপত্র বিসিএস ক্যাডারে চাকরি: যোগদানের পর কত বেতন, পদোন্নতি ও কী কী সরকারি সুবিধা পান কর্মকর্তারা? সোনালী ব্যাংকে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, কারা পাবেন এবং মাসিক কিস্তি কত? ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের

মা ও শিশু সহায়তা ভাতা ২০২৩ । শিশু ভাতা কবে দিবে?

মা ও শিশু সহায়তা ভাতা ২০২৩ । শিশু ভাতা কবে দিবে?
মা ও শিশু সহায়তা ভাতা ২০২৩ । শিশু ভাতা কবে দিবে? ছবি: টেকনিক্যাল আলামিন

শিশু ভাতা মানেই মা ও শিশু সহায়তা ভাতা যা ৩ মাস অন্তর অন্তর দেয়া হয় – চলতি মাসেও শিশু ভাতা বিতরণ করা হচ্ছে- মা ও শিশু সহায়তা ভাতা ২০২৩

শিশু ভাতা কি? – সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু হয়। জন্মহার,দারিদ্রতা, এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে ইউনিয়ন ওয়ারি ভাতাভোগীর সংখ্যা বিভাজন করা হয়েছে।

শিশু ভাতার আবেদন করতে কত কোথায় যেতে হবে? প্রতি ইউনিয়ন/পৌরসভা প্রতি মাসে শর্তপূরণ সাপেক্ষে গর্ভবতী মহিলা নিজে ইউনিয়ন/পৌর ডিজিটাল সেন্টারে নির্ধারিত ৪০ টাকা ফি প্রদানের বিনিময়ে অথবা উপজেলা তথ্য আপা/তথ্য সেবাসহকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদনকারীর ০৪-০৬ মাসের গর্ভাবস্থায় থাকবেন।

শিশু ভাতার আবেদন কখন করতে হয়? প্রতিমাসের ইউনিয়ন পর্যায়ে আবেদন গ্রহন অবশ্যই প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত আবেদন ২০-২৫ তারিখের মধ্যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে তথ্য আবশ্যকীয়ভাবে যাচাই বাছাই পূর্বক ইউনিয়ন কমিটির সভার মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবে। প্রতিমাসের ২৫-৩০ তারিখের মধ্যে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে যাচাই পূর্বক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে তালিকা চুড়ান্ত অনুমোদন হবে।

শিশু ভাতা কত টাকা প্রদান করা হয়? / একজন মা ৩৬ মাস ৮০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। সর্বমোট ২৮৮০০ টাকা ভাতা প্রদান করা হয়। এক সন্তান ও দুটি সন্তানের ক্ষেত্রে এটি ভিন্ন হয়ে থাকে

মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীদের মাসে মাসে নির্বাচন এবং মাসে মাসে ভাতা প্রদান করা হবে। সে কারণে ইউনিয়ন ও উপজেলা কমিটির নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন পূর্বক উপকারভোগীর তালিকা প্রাথমিক ও চুড়ান্ত অনুমোদন করতে হবে। শিশু ভাতা দুই/তিন মাস পর পর প্রদান করা হয়। তবে সকল ভাতাই সাধারণত বছরে ৪ বার প্রদান করা হয়।

DWA matrittokal vata

Caption: info source

মা ও শিশু সহায়তা ভাতা ২০২৩ । শিশু ভাতা অনলাইন আবেদন করতে কি কি কাগজপত্র লাগে?

  1. এন.আই.ডি কার্ড (জাতীয় পরিচয় পত্র
  2. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা | পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এ.এন.সি কার্ড (এন্টি নেটাল কেয়ার কার্ড)
  3. নিজস্ব মোবাইল/এজেন্ট/অন লাইন ব্যাংক একাউন্টসহ আবেদন করবেন।
  4. আবেদনকারী অবশ্যই ২০-৩৫ বছর বয়স হতে হবে এবং প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।

অনলাইনে কি শিশু ভাতার আবেদন করা যায়?

হ্যাঁ।– online Application এই লিংকে গিয়ে অনলাইনে মা ও শিশু ভাতার আবেদন করা যায়। এছাড়া ইউপিতে গিয়েও আবেদন করা যাবে। তবে অনলাইন অনুমোদনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর সমন্বিত ভাবে অনুমোদনের কাজ করে থাকে। তথ্য যাচাই ও অনুমোদনের জন্য ইউনিয়ন পরিষদ বা পৌর সভার পরামর্শ গ্রহণ করা হয়। স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য ভেরিফাই করা হয়।

শিশু ভাতাভােগী হওয়ার শর্ত ও যােগ্যতা কি?

প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যে কোন একবার)। বয়স কমপক্ষে ২০ বছর বা তার উর্ধে তবে ৩৫ বছরের উর্দ্ধে নয়।মােট মাসিক আয় ২০০০/- টাকার নিচে। দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন। কেবল বসত বাড়ী রয়েছে বা অন্যের জায়গায় বাস করে। নিজের বা পরিবারের কোন কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই। উপকারভােগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভােগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে। ন্যাশনাল আইডি/জন্ম নিবন্ধন থাকতে হবে।
https://www.youtube.com/watch?v=symYAQPewnQ
https://bdservicerules.info/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE/

মন্তব্য (১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।