রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ১১–২০তম গ্রেডের কর্মচারীদের প্রত্যাশা ৯ম পে-স্কেলে বড় পরিবর্তন, পদোন্নতি ও বাড়িভাড়া বৈষম্য দূর করার দাবি বেসরকারি মেডিকেলে ডাক্তারি পড়তে ৫ বছরে খরচ ৩৫ লাখ টাকা! ভর্তি থেকে হোস্টেল—কোন খাতে কত ব্যয়? সরকারি আউটসোর্সিংয়ে অর্থ বিভাগের নিয়ন্ত্রণ বাড়ছে? সংসদে নতুন বিল, মানতে হবে কেন্দ্রীয় নির্দেশনা সরকারি অগ্রিম ঋণ পরিশোধের পর বিমোচনপত্র পাবেন যেভাবে, আবেদন থেকে হিসাবরক্ষণ অফিসে পাঠানো পর্যন্ত বিস্তারিত প্রক্রিয়া ২৯ হাজার টাকা মূল বেতন হলেই আয়করসীমা ছাড়াচ্ছে সরকারি কর্মচারীদের আয়, বাড়ছে করের হিসাব সরকারি কর্মচারীদের জিপিএফ স্লিপ ও সাবলেজার ডাউনলোড বন্ধ, CAFO অনলাইন সেবায় ভোগান্তি কত টাকা বেতন হলে আয়কর দিতে হবে? ২০২৬-২৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা ও ন্যূনতম করের হিসাব মূল বেতন ২৬,৭৮৫ টাকা হলেই কি আয়কর কাটবে? সরকারি চাকরিজীবীদের জন্য জানুন TDS-এর হিসাব ২০২৬-২৭ অর্থবছরের আয়কর স্ল্যাব প্রকাশ: প্রথম ৪ লাখ টাকা করমুক্ত, এরপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ

এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৪ । সঞ্চয়পত্র ধারী গন এই ফর্মে রিটার্ন দাখিল করতে পারবে কি?

এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৩ । সঞ্চয়পত্র ধারী গন এই ফর্মে রিটার্ন দাখিল করতে পারবে কি?
এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৪ । সঞ্চয়পত্র ধারী গন এই ফর্মে রিটার্ন দাখিল করতে পারবে কি? ছবি: টেকনিক্যাল আলামিন

নাগরিক হিসেবে যাদের টিআইএন রয়েছে এবং সঞ্চয়পত্র কিনেছেন তারা ঝামেলা এড়াতে এক পৃষ্ঠার রিটার্ণ ফরম দাখিল করতে পারেন – এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৪

এক পৃষ্ঠার রিটার্ণ ফরম কাদের জন্য করদাতার ছবি, নাম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), কর সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সম্পদের পরিমাণ, করযোগ্য আয় ও করের পরিমাণ দিয়ে খুব সহজেই এক পৃষ্ঠার ফরম পূরণ করেই দেওয়া যাবে আয়কর রিটার্ন। তবে যাদের আয় কেবলমাত্র ৫ লাখ টাকার নিচে কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম সেই সকল করদাতারা এক পৃষ্ঠার রিটার্ন ফরমে আয়কর বিবরণী জমা দিতে পারবে।

উদাহরণ হিসাবে এক পৃষ্ঠার রিটার্ণ ফরম- জনাব ফজলুর রহমানের আয়কর হিসেব করে তার রিটার্ন ফরমটি পুরণ করেছি। তার স্ত্রী সেলিনা রহমান গৃহিনী। আমরা ফজলুর রহমানের রিটার্নে দেখেছিলাম তিনি স্ত্রীকে ৩,০০,০০০/- টাকা দান করেছেন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য। সেলিনা রহমানের মোট পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, এর মধ্যে দুই লক্ষ টাকা পূর্বে কেনা ছিলো ও গত করবর্ষে স্বামীর নিকট থেকে তিন লক্ষ টাকা দান হিসেবে নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছেন। সেলিনা রহমান সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টিন নিয়েছেন এজন্য তাকে রিটার্ন জমা দিতে হবে। তার কোনো করযোগ্য আয় না থাকায় ও মোট সম্পদের পরিমান ৪০ লক্ষ এর অনেক কম হওয়ায় তিনি এক পৃষ্ঠার রিটার্ন ফরম জমা দিতে পারবেন।

১ পৃষ্ঠার ফর্মে কি কি সংযুক্ত করতে হবে? এক পৃষ্ঠার রিটার্ন ফরমটি যথাযথ নিয়ম মেনে করে পুরণ করে সাথে (১) টিআইএন সনদ (২) জাতীয় পরিচয় পত্রের কপি (৩) ব্যাংক স্টেটমেন্ট (৪) সঞ্চয়পত্রের প্রত্যয়ন পত্র প্রভৃতিসহ জমা দিলেই হবে।

আয়কর নির্দেশিকা ২০২৪-২০২৫ । আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩-২০২৪

প্রতি বছর নভেম্বর মাসের মধ্যে রিটার্ণ দাখিল সম্পন্ন করতে হবে অন্যথায় জরিমানা গুণতে হবে।

১ পৃষ্ঠার রিটার্ণ ফরম ২০২১-২২

One leaf return form pdf । ১ পৃষ্ঠার রিটার্ন ফরম সংগ্রহ করুন: ডাউনলোড

এক পৃষ্ঠার রিটার্ণ ফর্ম ২০২৪ । রিটার্ণ জমা দেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে

  1. সম্পদের স্বচ্ছ বিবরণ দিয়েছেন কিনা।
  2.  যথাযথ কাগজপত্র দাখিল করেছেন কিনা।
  3.  ভালোমতো রিটার্ন ফরম পূরণ করেছেন কিনা।
  4.  প্রথমবার রিটার্নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন কিনা।
  5. আয়-ব্যয়ের সংগতিপূর্ণ রিটার্ন দাখিল করছেন কিনা।
  6.  কৃষি আয় এড়িয়ে যাবেন না।
  7.  বাড়ি ভাড়া থেকে আয় উল্লেখ করেছেন কিনা।

রিটার্ন দাখিলের শেষ সময় কখন?

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির জন্য বার্ষিক আয় অনূর্ধ্ব ৫ লাখ টাকা কিংবা মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০ লাখ টাকা সেই সব করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম, যাদের আয় শূন্য থেকে ৫ লাখ টাকার নিচে তাদের এক পৃষ্ঠার কর রিটার্ন ফরম এবং কোম্পানি করদাতার রিটার্ন ফরম এবং স্বাভাবিক ব্যক্তি ও কোম্পানির বাইরে অন্যান্য করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম। আর ব্যক্তিশ্রেণির করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

https://bdservicerules.info/one-leaf-return-form-pdf-%E0%A5%A4-%E0%A7%A7-%E0%A6%AA%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%AB%E0%A6%B0/

মন্তব্য (১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।