শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ১১:৩৯:৫৪ অনলাইনে: ৭ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
IFIC ব্যাংকে ৪ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন? ব্যাংকের আর্থিক সংকট নিয়ে গ্রাহকদের উদ্বেগ, আসল টাকা কি ঝুঁকিতে? চাকরি নেই, সরকারি পেনশনও নেই? সর্বজনীন পেনশন স্কিমে ১০ বছরের চাঁদায় বার্ধক্যের নিরাপত্তার সুযোগ ১৭ হাজার টাকার মজুরিতে কতটা বদলাবে পোশাকশ্রমিকদের জীবন? ৩৬% বেতন বৃদ্ধির পরও থাকছে বড় প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের ওভারটাইম কত টাকা? নতুন মূল বেতন অনুযায়ী ঘণ্টাপ্রতি হিসাব ও গ্রেডভিত্তিক তালিকা গ্যাপ দিয়ে আয়কর রিটার্ন জমা না দিলে আসতে পারে এনবিআরের নোটিশ, দুই করবর্ষের রিটার্ন চেয়ে চিঠি সরকারি কর্মচারীদের ছুটির তথ্য সংরক্ষণে ডিজিটাল ডাটাবেস, থাকছে সার্চ, এডিট, CSV ও ব্যাকআপ সুবিধা টিআইএন আছে, রিটার্ন নেই—করদাতাদের জন্য বাড়ছে আইনি ঝুঁকি, কোন ভুলে আসতে পারে জরিমানার নোটিশ? গ্রামীণ ব্যাংকের রাত্রীকালীন পাহারাদারদের মজুরি ২ হাজার টাকা বৃদ্ধি, নতুন মজুরি ৬ হাজার টাকা দীর্ঘদিন সন্তোষজনকভাবে কাজ করলেই কি সরকারি চুক্তি নবায়নের অধিকার তৈরি হয়? এনসি (ই), এমওডিসি ও বেসামরিক কর্মচারীদের বেতন কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা, সামনে ভার্টিক্যাল স্কেল

পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । সরকারি বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য?

পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । সরকারি বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য?
পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । সরকারি বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য? ছবি: টেকনিক্যাল আলামিন

সরকারি চাকরি করে যাচ্ছে তবে পেনশন নিয়ে কোন কিছু জানেন না এমন অনেক কর্মচারী রয়েছেন-আপনি পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে নিজের পেনশন নিজেই নির্ধারণ করতে পারবেন-পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫

পেনশন নির্ধারণের পদ্ধতি কি? মূলবেতন X সর্বমোট চাকুরীর জন্য নির্ধারিত হার (%) + ২ = মোট টাকা।আনুতোষিক নির্ধারণের পদ্ধতিঃ- মূলবেতন x সর্বমোট চাকুরীর জন্য নির্ধারিত হার (%) ÷ ২ x আনুতোষিক হার= মোট টাকা।

উদাহারণ দিয়ে বোঝানো যাবে? হ্যাঁ। চলুন একজন সরকারী কর্মচারীর জন্ম তারিখ -০১/০৬/১৯৫৭খ্রি: তিনি ১৪/১২/৮৯ খ্রি: তারিখে চাকুরীতে যোগদান করিয়াছেন। তিনি ০১/০৬/২০১৭ তারিখে পেনশনে গমন করিবেন। তাহার মূল বেতন-৩৪০১০/- তিনি মোট চাকুরী করিয়াছেন ২৭ বছর ৫ মাস ১৭ দিন। তিনি কোন বিনাবেতনে ছুটি ভোগ করেন নাই। যে হারে মাসিক পেনশন ও আনুতোষিক প্রাপ্য হবেন তাহা উদাহরণ হিসাবে দেখানো হইলে । মাসিক পেনশন ৩৪,০১০/- X ৯০% + ২ = ১৫,৩০৪/৫০ টাকা + চিকিৎসা ভাতা ১৫০০/- সর্বমোট= ১৬,৮০৪/৫০ প্রতি মাস ।

এককালীন কিভাবে বের করে? আনুতোষিক ৩৪,০১০ X ৯০% + 2 = 15,304 / 50 X ২৩০= ৩৫,২০,০৩৫/- টাকা (পয়ত্রিশ লক্ষ বিশ হাজার পয়ত্রিশ) টাকা। ৬৫ বৎসর এবং তদুর্ধ্ব বয়সী পেনশনারগণ ০১/৭/২০০৯ হইতে ৫০% হারে মাসিক পেনশন ০১/৭/২০১০ হইতে চিকিৎসা ভাতা ১০০০/- টাকা হারে এবং জাতীয় বেতনস্কেল/২০১৫ অনুযায়ী ০১/৭/২০১৬ তারিখ হইতে ২৫০০/- টাকা হারে চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন ।

পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য প্রযোজ্য

জন্ম তারিখ হইতে ৫৯ বছর পূর্তির পরের দিন অর্থাৎ পরবর্তী জন্ম তারিখে পি আর এল শুরু এবং পরবর্তী জন্ম তারিখে পেনশন শুরু হয়।

পেনশন নির্ধারণ পদ্ধতি ২০২৫ । সরকারি বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য?

রেফারেন্সঃ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় ভাণ্ডারিয়া, পিরোজপুর ।

পেনশনযোগ্য চাকুরীকাল ২০২৫ । মৃত বা অক্ষম চাকরিজীবীদের জন্য পেনশন টেবিল

  1. ৫ বছর ২১%
  2. ৬ বছর ২৪%
  3. ৭ বছর ২৭%
  4. ৮ বছর ৩০%
  5. ৯ বছর ৩৩%
  6. ১০ বছর ৩৬%
  7. ১১ বছর ৩৯%
  8. ১২ বছর ৪৩%
  9. ১৩ বছর ৪৭%
  10. ১৪ বছর ৫১%
  11. ১৫ বছর ৫৪%
  12. ১৬ বছর ৫৭%
  13. ১৭ বছর ৬৩%
  14. ১৮ বছর ৬৫%
  15. ১৯ বছর ৬৯%
  16. ২০ বছর ৭২%
  17. ২১ বছর ৭৫%
  18. ২২ বছর ৭৯%
  19. ২৩ বছর ৮৩%
  20. ২৪ বছর ৮৭%
  21. ২৫ বা তদুর্ধ্ব ৯০%

২৫ বছরের পূর্বে কি স্বেচ্ছায় বা ইচ্ছাকৃত ভাবে পেনশনে যাওয়া যায় না?

না। একজন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা (শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে) স্থায়ীভাবে অক্ষম (Invalid) ঘোষিত হলে, এবং স্থায়ী পদ বিলুপ্তির কারণে চাকুরি থেকে ছাঁটাইয়ের ক্ষেত্রে উপরের টেবিল প্রয়োগ করা হয়। একজন পেনশনারের মাসিক পেনশনের পরিমাণ যাই হোক না কেন ৩১-০৭-২০১৫ ৫০% তারিখ হইতে তিনি সর্বনিম্ন ৩,০০০/- (তিন হাজার) টাকা পেনশন প্রাপ্য হবেন।

অবসরভোগীর বয়স পেনশন বৃদ্ধির হার মন্তব্য/ব্যাখ্যঅ
ক) ৬৫ বছরের কম ৪০%  একজন পেনশনারের মাসিক পেনশনের পরিমাণ যাই হোক না কেন ৩১-০৭-২০১৫ ৫০%
খ) ৬৫ বছর বা তদুর্ধ্ব ৫০% তারিখ হইতে তিনি সর্বনিম্ন ৩,০০০/- (তিন হাজার) টাকা পেনশন প্রাপ্য হবেন।
https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8-%E0%A5%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।