রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি নবম পে-স্কেলে বেতন নির্ধারণে নতুন অসংগতি, ইনক্রিমেন্ট যোগ করেও কমছে মূল বেতন!

TA Distance Calculator 2026। নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণয় কিভাবে করে?

TA Distance Calculator । নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক ২০২২
TA Distance Calculator 2026। নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণয় কিভাবে করে? ছবি: টেকনিক্যাল আলামিন

দেশের যে কোন স্থান হতে ম্যাট্রিক্স পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করতে আইবাস++ ক্যালকুলেটর ব্যবহার করুন – টিএ হিসাব করতে কি:মি: পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করার উপায়– নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক ২০২৬

TA Distance Calculator – ভ্রমণ বিল অক্টোবর মাস হতে নতুন নিয়মে বা পরিপত্র অনুসারে তৈরি করতে হবে। ভ্রমণ বিল তা ট্রেনিং বা বদলিজনিত যাই হোক না কেন তা তৈরি করা এখন খুবই সহজ হয়েছে। বাস ভাড়া বা দ্বিগুণ চার গুনের কোন ঝামেলা নেই। ক্যালকুলেটর ব্যবহার করে দূরত্ব নির্ণয় করে ক্যাটাগরি দিয়ে গুন করলেই হয়ে যাবে টিএ বিল তৈরি। ক্যাটাগরি অনুসারে ডিএ হিসাবও খুব একটা সহজ ব্যাপার।

প্রথমেই আমরা বের করে নিবো রংপুর থেকে ঢাকার দূরত্ব কত? চলুন গুগল করি। দূরত্ব ২৯৮ কি:মি:। চলুন দেখে নিই আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি। যেহেতু গ্রেড ১১ তাই তৃতীয় ক্যাটাগরির কর্মচারী। সে হিসেবে দৈনিক ভাতা ঢাকার জন্য আসবে ৭০০ টাকা এবং সাথে ৩০% অতিরিক্ত ব্যয় বহুল এলাকার জন্য। ভ্রমণ ভাতা ২০০ কি: মি: এর তদুর্ধ্ব বা উপরে হওয়ার কারণে ক্যাটাগরি-৩ অনুসারে ৬ টাকা। যে কোন প্রকার যানবাহনেই যাতায়াত করুন কেন দূরত্বকে হার দিয়ে গুন করতে হবে। ভ্রমণ বিল তৈরির নিয়ম ২০২৫। প্রশিক্ষণ শেষে ভ্রমণ বিল তৈরি করবেন যেভাবে

প্রথমে ধরি কর্মকর্তা ৯ গ্রেডের একজন ব্যক্তি। গুগল করে ঢাকা হতে টাঙ্গাইলের গন্তব্য স্থানের দূরত্ব বের করে নিতে হবে। যদিও এখানে দূরত্ব বের করে দেওয়া আছে। তাহলে ৯ম গ্রেড মানে হচ্ছে ক্যাটাগরি-২ তারি টিএ ও ডিএ সেই হিসেবে হবে। ডিএ আসবে ৮৭৫ টাকা। ঢাকায় হওয়ার কারণে ৩০% অতিরিক্ত ধরতে হবে। ৮৭৫+২৬২.৬ = ১১৩৭.৫০ টাকা। ১১৩৭.৫০*৪ = ৪৫৫০ টাকা। টিএ ধরতে হবে ক্যাটাগরি-২ অনুসারে ২০০ কি: মি: এর নিচে হওয়ায় ১৫ টাকা হারে। ১৫*৮৬ = ১২৯০ টাকা। আসা-যাওয়া হিসেবে ২৫৮০ টাকা। তাহলে মোট টিএ ডিএ হল ৭১৩০ টাকা মাত্র। ভ্রমণ বিল তৈরির নিয়ম ২০২৫ । প্রশিক্ষণ শেষে ভ্রমণ বিল তৈরি করবেন যেভাবে

আইবাস++ এ গিয়ে টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক নতুন এ ক্লিক করেই নতুন এ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে/ গুগল করেও ফলাফল কাছাকাছিই পাওয়া যায়।

Distance from Rangpur to Dhaka / Just do google you will get distance in KM

TA Distance Calculator । নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক ২০২২

Caption: Distance calculation by One click

দূরত্ব নির্ণয় ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম ২০২৬ । খুব সহজ শুধু আগমন ও প্রস্থান সিলেক্ট করবেন।

  1. প্রথমে আপনি আইবাস++ এ যাবেন অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন।
  2. একটি Distance Calculator আসবে।
  3. Departure Location সিলেক্ট করুন। একই জেলা বা স্থানের অনেক গুলো লোকেশন থেকে খুজে বের করতে হবে।
  4. Arrival Location সিলেক্ট করুন। এখানেও অনেকগুলো লোকেশন দেওয়া আছে সেখান থেকেই সিলেক্ট করতে হবে। মন মতো বসানোর কোন সুযোগ নেই।
  5. দুটি লোকেশন সিলেক্ট করে GO তে ক্লিক করুন।
  6. Done
  7. KM এ দূরত্ব দেখতে পাবেন।

ম্যাট্রিক্স পদ্ধতিতে দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয়?

ম্যাট্রিক্স পদ্ধতি দূরত্ব নির্ণয়ের জন্য সরকারি একটি দূরত্ব নির্ণয় ক্যালকুলেটর তৈরি করেছে। এখন আর আপনাকে হিসাব করে ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করতে হবে। আপনি খুব সহজেই আইবাস++ ওয়েবসাইটে প্রবেশ করে টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক নতুন এখানে ক্লিক করে দূরত্ব নির্ণয়ের ক্যালকুলেটরে প্রবেশ করতে পারবেন। Distance Calculator এ গিয়ে Departure Location and Arrival Location Select করে দিলেই Distance (km) এ দূরত্ব দেখাবে। তাই আপনার কর্মস্থল হতে ট্রেনিং বা বদলিজনিত দূরত্ব নির্ণয়ে আর গুগল করতে হবে না বা ভুল হওয়ার কোন সুযোগও নেই। যদিও অতি শিঘ্রই অনলাইনে ভ্রমণ বিল দাখিল করা যাবে তখন আইবাস++ এর ভিতরেই ক্যালকুলেটর দেওয়া থাকবে।

উদাহরণ: চট্টগ্রাম হাটহাজারী থেকে ঢাকা মতিঝিল দুরত্ব ২৫০ কিলোমিটার। এটি অটো বের হয়েছে যখন আপনি প্রস্থান ও আগমন সিলেক্ট করেছেন। নিচের চিত্র দেখুন।

TA Distance Calculator 2026। নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণয় কিভাবে করে?

ভিডিও আসছে………………………..

https://youtu.be/U2DII4KJr80

অনলাইনে ভ্রমণ বিল দাখিল ২০২৬ । দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা বিল দাখিল সংক্রান্ত

মন্তব্য (৩)

  1. A.T.M Rezaur Rahman ১৪ আগস্ট ২০২৩, ১৪:১৯

    Please Down load the file for TA Bill Distance calculation.

    উত্তর দিন
    1. technical ১৫ আগস্ট ২০২৩, ১৭:৪৬

      এখন অটো হিসাব হবে আপনি দূরত্ব সিলেক্ট করে দিবেন।

      উত্তর দিন
  2. A.T.M Rezaur Rahman ১৪ আগস্ট ২০২৩, ১৪:২১

    Thank you

    উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।