বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ১০:৩৯:৩৭ অনলাইনে: ১০ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন

আগামীকাল থেকে বিদেশগামী কর্মীদের টিকার জন্য বিএমইটি’র রেজিস্ট্রেশন শুরু!

আগামীকাল থেকে বিদেশগামী কর্মীদের টিকার জন্য বিএমইটি’র রেজিস্ট্রেশন শুরু!
আগামীকাল থেকে বিদেশগামী কর্মীদের টিকার জন্য বিএমইটি’র রেজিস্ট্রেশন শুরু! ছবি: টেকনিক্যাল আলামিন

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশনের সুবিধার্থে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনশক্তি কর্মসংস্থানও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র রেজিস্ট্রেশন।

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা-১ জুলাই ২০২১ (বৃহস্পতিবার)

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশনের সুবিধার্থে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনশক্তি কর্মসংস্থানও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র রেজিস্ট্রেশন।

আগামীকাল ২ জুলাই থেকে (প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) দেশের ৪২টি জনশক্তি অফিস, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা আমি প্রবাসী অ্যাপে বিএমইটি’র এই রেজিস্ট্রেশন কাযক্রম চলবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এমপি।

তিনি বলেন, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে নিরাপদ ও ঝুকিঁমুক্ত করতে বিদেশগামী কর্মিদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে বয়স প্রমার্জন ও অগ্রাধিকার পাওয়ার লক্ষ্যে যে সকল কর্মীর বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা ১ জানুয়ারি’২১ এর পূর্বে রবিএমইটি’র স্মার্ট কার্ড আছে সে সকল কর্মীর টিকার জন্য সুরক্ষা এ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে ২ জুলাই ২০২১ তারিখ হতে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তবে জানুয়ারি ২০২১ হতে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না।

উল্লেখ্য , দেশের ৪২টি জেলাকর্মসংস্থান ও জনশক্তি অপিস, ৯ টিটিসি (ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীল ফামারি, কুরিগ্রাাম, লালমনিরহাট) এবং বিআইএমটি, নারায়নগঞ্জ-এ (তালিকা: www.bmet.gov.bd তে পাওয়া যাবে) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে হাজির হয়ে নির্ধারিত নিজ জেলায় সকাল ৯.০০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত অথবা অনলাইনে “আমি প্রবাসী “Ami Probashi) এ্যাপ এ নিবন্ধণ করা যাবে।

বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীগন কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে Surokkha Apps বা www.surokkha.gov.bd এর মাধ্যমে জরুরি ভাবে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। Surokkha app এ রেজিস্ট্রেশন সফল হলে Mobile message -এর মাধ্যমে টিকা সেন্টার ও টিকার তারিখ জানা যাবে।

কোভিড-১৯ টীকা প্রদান ও সনদায়ন কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজড।সে কারণে Surokka App বা www.surokkha.gov.bd এ নিবন্ধন হয়ে টীকা কেন্দ্র ও তারিখ সংক্রান্ত মেসেজ না পাওয়া পর্যন্ত বিদেশগামী কর্মীগণের কোন হাসপাতাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়, বিএমইটি বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে স্বাস্থ্য বিধি ভঙ্গ করে জমায়েত হয়ে টীকা গ্রহণের সুযোগ নেই, বিষয়টি দয়া করে অনুধাবনের জন্য বিএমইটি থেকে বিদেশগামী কর্মীদের অনুরোধ করা হয়েছে।

মোহাম্মদ রাশেদুজ্জামান

মন্ত্রীর সহকারী একান্ত সচিব

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

আগামীকাল থেকে বিদেশগামী কর্মীদের টিকার জন্য বিএমইটি’র রেজিস্ট্রেশন শুরু: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।