বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
দুপুর ১২:১১:৩৬ অনলাইনে: ২০ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
৩৬ শতাংশ বাড়ছে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি! গ্রেডভিত্তিক নতুন বেতন কাঠামোয় থাকছে ২ হাজার টাকা সমন্বয়ের শর্ত সরকারি গাড়ি নিয়ে আন্তজেলা চলাচলে নিয়ন্ত্রণ: জেলা পর্যায়ের বিচারকদের জন্য আইন মন্ত্রণালয়ের নির্দেশনা ২০ বছর চাকরিতেই স্বেচ্ছায় অবসরের সুযোগ চান সরকারি কর্মচারীরা, ১৫ বছরের পেনশন অপেক্ষা কমানোর দাবি আউটসোর্সিং কর্মীদের ভাগ্য নির্ধারণে অর্থ বিভাগের নতুন ভূমিকা, কী পরিবর্তন আসতে পারে সরকারি চাকরির এই ব্যবস্থায়? নতুন চাকরিতে যোগদান বা ভুল সংশোধনে iBAS++ পে-ফিক্সেশন বাতিল করবেন যেভাবে 🛠️📋 সরকারি ফ্ল্যাটে ভাড়াটিয়া রাখার সুযোগ নেই, নিয়ম ভাঙলে ১৯৮২ সালের বিধিমালায় বাতিল হবে বরাদ্দ সরকারি কর্মচারীদের রিকশা ভাড়া পাওয়ার বিধান, ৫ মাইলের মধ্যে যাতায়াতে রয়েছে বিশেষ নির্দেশনা মাসে ১০ থেকে ১৩ হাজার টাকা আয়ের সুযোগ, পরিবার সঞ্চয়পত্রে কত টাকা রাখতে হবে? স্বামী-স্ত্রী দুজনই সরকারি চাকরিজীবী? একই বা কাছাকাছি কর্মস্থলে বদলির আবেদনে যে নির্দেশনা রয়েছে বদলির পর LPC নিয়ে আর অপেক্ষা নয়? iBAS++-এ নতুন অপশন, যেভাবে এগোবে সরকারি কর্মচারীদের কার্যক্রম

যে সকল জেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন স্থগিত
যে সকল জেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। ছবি: টেকনিক্যাল আলামিন

২১ জুন ২০২১ তারিখে নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭ টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনা উচ্চঝুকিঁ সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সকল ইউনিয়ন পরিষদ, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্ষবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ।

বাংলাদেশ নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয়

নথি নং: ১৭.০০.০০০০.০৪০.১৭.০১৬.‌১৯-১৫৯; তারিখ: ১০ জুন ২০২১

প্রেস ব্রিফিং

আজ নির্বাচন কমিশনের ৮২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদের উপনির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে আইইডিসিআর এর করোনা বিষয়ক পত্রের বিষয়ে পর্যালোচনা করা হয। নির্বাচনের প্রস্তুতি ও আইইডিসিআর এর করোনা সংক্রান্ত পত্র পর্যালোচানর পর মাননীয় নির্বাচন কমিশন নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন:

১। জাতীয় সংসদের উপনির্বাচন:

জাতীয় সংসদের ২৭৫ লক্ষীপুর-২ আসনের নির্বাচন ২১ জুন ২০২১ তারিখ নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩, ১৮৭ ঢাকা-১৪ ও ২৫৩ কুমিল্লা-৫ শুন্য আসনের নির্বাচনে শুধুমাত্র ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই ২০২১ করা হয়েছে। এছাড়া অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

২। ইউনিয়ন পরিষদ নির্বাচন:

২১ জুন ২০২১ তারিখে নির্বাচনের জন্য নির্ধারিত ৩৬৭ টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনা উচ্চঝুকিঁ সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সকল ইউনিয়ন পরিষদ, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্ষবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ।

৩। পৌরসভা সাধারণ নির্বাচন:

নির্বাচনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে দিনাজপুর জেলা সেতাবগঞ্জ ও ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। অন্য ৯টি পৌরসভা করোনার উচ্চঝুকিঁ সম্পন্ন এলাকায় হওয়াতে এ সকল পৌরসভার নির্বাচন স্থাগিত ঘোষণা করা হয়েছে।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রচার প্রচারণা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন।

(এস. এম. আসাদুজ্জামান)

পরিচালন (জনসংযোগ)

ও

যুগ্নসচিব (সিসি)

ফোন: ৫৫০০৭৫২০

যে সকল জেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।