মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ৭:০০:৫৪ অনলাইনে: ৬ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
এনআইডি সংশোধনে আবেদন করলেই হবে না, কোন ভুলে কোন প্রমাণপত্র লাগবে? জানুন গুরুত্বপূর্ণ নিয়ম ডলারের দামে টাকার মান কতটা পরিবর্তিত হচ্ছে? আমদানি ব্যয়, মূল্যস্ফীতি ও বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে ডলারের দাম কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ? রিজার্ভ, রেমিট্যান্স ও অর্থনীতিতে বাড়ছে নতুন ঝুঁকি তেল ও ডলার: কীভাবে জ্বালানি খাতে ধাক্কা USD-এর আধিপত্যকে আরও দৃঢ় করতে পারে পুরোনো মোবাইলের সার্কিট বোর্ড থেকেই ৯৯ শতাংশ স্বর্ণ উদ্ধার! ভারতের বিজ্ঞানীদের প্রযুক্তিতে নতুন সম্ভাবনা সোনালী ব্যাংকের এফডিআরে ১ লাখ টাকায় কত মুনাফা, ৩ মাস থেকে ১ বছরের হিসাব প্রকাশ তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের ভাতার বৈষম্য দূরের দাবি জোরালো, নতুন পে-স্কেলে কী পরিবর্তন আসতে পারে? সরকারি চাকরিজীবীদের জিপিএফ (GPF) হিসাব: ১১%-১৩% ইনক্রিমেন্ট নেবেন নাকি বর্জন করবেন? জেনে নিন বিধি ও পদ্ধতি পেনশনব্যবস্থায় বড় সংস্কারের দাবি: ৫০%, ৭৫% নাকি ১০০%—এককালীন অর্থ গ্রহণের সুযোগ চান সরকারি কর্মচারীরা পৈতৃক জমি গোপনে বিক্রি করে দিলেন এক ভাই! ক্রেতার মালিকানা কতটুকু, জমি ফেরত পাওয়ার উপায় কী?

স্কুল, কলেজ ও বিদেশগামী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান।

দ্রুত এনআইডি প্রদান
স্কুল, কলেজ ও বিদেশগামী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান। ছবি: টেকনিক্যাল আলামিন

মাঠ পর্যায়ে উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তাগণ বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ছাত্র শিক্ষক ও বিদেশগামী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম যথাসম্ভব দ্রুত সম্পন্ন করবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয়

নং-১৭.০০.০০০০.০৭৭.৯৯.০০৫.১৮.৫২; তারিখ: ০৩ জুন ২০২১

বিষয়: বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি প্রতিরোধ/মোকাবেলায় ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখার জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি প্রতিরোধ /মোকাবেলায় ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখার জন্য জাতীয় পরিচয়পত্র্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তাগণ বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ছাত্র শিক্ষক ও বিদেশগামী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম যথাসম্ভব দ্রুত সম্পন্ন করবেন। এ ধরনের ব্যক্তিবর্গ যাতে হয়রানি মুক্তভাবে জাতীয় পরিচয়পত্র সেবা পায় সে দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা এবং সেবা কার্যক্রম ত্বরান্বিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ জানানো হ’ল।

(আরাফাত আরা)

উপপরিচালক (চ:দা:), গবেষণা ও উন্নয়ন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ

ফোন: ৫৫০০৭৫৮৫

স্কুল, কলেজ ও বিদেশগামী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।