রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ৯:৫১:১৯ অনলাইনে: ৭ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ড্রয়ারে ১ লাখ টাকা রেখে দিলে ২০৩৫ সালে কত থাকবে? মূল্যস্ফীতির হিসাব দিচ্ছে ভবিষ্যৎ সঞ্চয়ের সতর্কবার্তা TIN বাতিলের আবেদন করবেন যেভাবে, বকেয়া কর ও চলমান কর মামলা থাকলে কী হবে? ৩ হাজার ২৬৭ কোটি টাকার প্রস্তাব, তবুও পে স্কেল পাচ্ছেন না এমপিও শিক্ষকরা! আটকে আছে কোন প্রক্রিয়ায়? এসএসসি যোগ্যতার পদে স্নাতক প্রার্থীর ভিড়, কেন বাড়ছে অফিস সহায়ক চাকরির প্রতিযোগিতা? সরকারি চাকরিজীবীদের বাড়ি করার ঋণ: আবেদন থেকে টাকা ছাড়, কিস্তি ও সুদ ভর্তুকির পুরো হিসাব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন নির্ধারণে সরকারের ক্ষমতা কতটুকু? অর্থ বিভাগের অনুমোদন ও জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঞ্চয়পত্রের নমিনি কি পুরো টাকার একক মালিক? উত্তরাধিকার আইন ও বিশেষ পরিস্থিতির সমাধান ⚖️🛡️ ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির উপবৃত্তির সংশোধিত আবেদন ফরম: শিক্ষার্থী ও অভিভাবকদের যেসব তথ্য দিতে হবে সঞ্চয়পত্র নাকি ট্রেজারি বন্ড? বেশি মুনাফার পাশাপাশি কোন বিনিয়োগে সুবিধা বেশি IFIC ব্যাংকে ৪ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন? ব্যাংকের আর্থিক সংকট নিয়ে গ্রাহকদের উদ্বেগ, আসল টাকা কি ঝুঁকিতে?

অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের সম্মানী প্রদান নীতিমালা ২০২৩ । প্রতিঘন্টায় সর্বোচ্চ ৪০০ টাকা সম্মানী প্রদান করা যাইবে

অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের সম্মানী প্রদান নীতিমালা ২০২২ । প্রতিঘন্টায় সর্বোচ্চ ৪০০ টাকা সম্মানী প্রদান করা যাইবে
অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের সম্মানী প্রদান নীতিমালা ২০২৩ । প্রতিঘন্টায় সর্বোচ্চ ৪০০ টাকা সম্মানী প্রদান করা যাইবে ছবি: টেকনিক্যাল আলামিন

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর আওতাভূক্ত প্রতিষ্ঠানগুলোতে অতিথি প্রশিক্ষক নিয়োগ করা হয় – স্কীল্ড ওয়ার্কারগণও এখানে প্রশিক্ষক হিসেবে থাকেন – অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের সম্মানী প্রদান নীতিমালা ২০২৩

অতিথি প্রশিক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি প্রশিক্ষকের ক্ষেত্রেঃ সংশ্লিষ্ট বিষয়/টেকনোলজিতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারী হতে হবে। National Technical & Vocational Qualification Framework (NTVQF) Level 4 (Four) অর্জনকারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । ভাষা প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি প্রশিক্ষকের ক্ষেত্রে জাপানী ভাষার জন্য N-3 এবং ইংরেজি ভাষার জন্য IELTS-6 লেভেল, কোরিয়ান এবং অন্যান্য ভাষার ক্ষেত্রে সমমান যোগ্যতাধারী হতে হবে। স্কীল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে এসএসসি/সমমান পাশ এবং NTVQF Level-2 অর্জনকারী হতে হবে। মেরিন টেকনোলজী এর ক্ষেত্রে অতিথি প্রশিক্ষকগণকে COC-1, COC-2 ডিগ্রীধারী হতে হবে ।

প্রতি ঘন্টায় সম্মানী ও ক্লাস সংখ্যা কি নির্ধারিত? হ্যাঁ।  একজন আমন্ত্রিত অতিথি প্রশিক্ষক তাত্ত্বিক ও ব্যবহারিক মিলে দিনে সর্বোচ্চ ৫টি ক্লাস নিতে পারবেন। তবে তাত্ত্বিক ও ব্যবহারিক মিলে প্রতি মাসে সর্বোচ্চ ৯০ (নব্বই) টি ক্লাস নিতে পারবেন। অতিথি প্রশিক্ষকগণ ভ্যাট ট্যাক্সসহ প্রতি ঘন্টা তাত্ত্বিক ৪০০/-(চারশত) টাকা এবং ব্যবহারিক ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাঁকা সম্মানী প্রাপ্য হবেন। স্বল্প মেয়াদী দক্ষতা প্রশিক্ষণ, ডিপ্লোমা, সার্টিফিকেট ইন মেরিন ট্রেডে আমন্ত্রিত অতিথি স্কীল্ড ওয়ার্কার ভ্যাট-ট্যাক্সসহ প্রতি ঘন্টা ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা হিসেবে প্রাপ্য হবেন এবং একজন অতিথি স্কীল্ড ওয়ার্কার প্রতি মাসে সর্বোচ্চ ৮০ (আশি) টি ক্লাস নিতে পারবেন।

অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের সম্মানী প্রদান নীতিমালা ২০২৩ / টিটিসিতে নিয়মিত শিক্ষক ৬০০০ টাকার বেশি প্রতিমাসে নিতে পারবে না

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- অতিথি প্রশিক্ষক ও অতিথি স্কীল্ড ওয়ার্কার শুধুমাত্র প্রশিক্ষণ কার্যক্রমেই সম্পৃক্ত থাকবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ অতিথি প্রশিক্ষক ও অতিথি স্কীল্ড ওয়ার্কারের দৈনিক ভিত্তিতে ক্লাস গ্রহণের হিসাব আলাদাভাবে সংরক্ষণ এবং বিলে প্রত্যয়নপত্র প্রদান করবেন।  অতিথি প্রশিক্ষক ও অতিথি স্কীল্ড ওয়ার্কারের আবেদন, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা/অভিজ্ঞতা সনদ সংক্রান্ত প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট তথ্য ডিজিটালি/অনলাইনে রেজিষ্ট্যার্ড করতে হবে ।

অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের সম্মানী প্রদান নীতিমালা ২০২৩ । প্রতিঘন্টায় সর্বোচ্চ ৪০০ টাকা সম্মানী প্রদান করা যাইবে

“অতিথি প্রশিক্ষক (Guest Instructor) ও অিতিথি স্কীল্ড ওয়ার্কারদের (Guest Skilled Worker) আমন্ত্রণ ও সম্মানী প্রদান নীতিমালা, ২০২২”

টিটিসিতে ক্লাশ নিলে কেমন সম্মানী ২০২৩ । সম্মানি প্রাপ্তির ক্ষেত্রে কি শর্ত রয়েছে?

  1. অতিথি প্রশিক্ষক ও অতিথি স্কীল্ড ওয়ার্কারদের বিল হতে বিধি মোতাবেক ভ্যাট/আয়কর কর্তন সাপেক্ষে সম্মানী প্রদান করা হবে।
  2. সম্মানী প্রদানের ক্ষেত্রে একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের নিজস্ব অ্যাকাউন্টে সম্মানী পরিশোধ করতে হবে।
  3. টিটিসি/আইএমটির নিয়মিত প্রশিক্ষকগণ বিশেষ প্রয়োজনে/ছুটিকালীন সময়ে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারবেন।
  4. সেক্ষেত্রে প্রতি ঘন্টায় ভ্যাট ও ট্যাক্সসহ তাত্ত্বিক ৩০০/- (তিনশত) টাকা এবং ব্যবহারিক ২০০/- (দুইশত) টাকা প্রাপ্য হবেন।
  5. তবে একজন নিয়মিত প্রশিক্ষক মাসে সর্বোচ্চ ৬,০০০/- (ছয় হাজার) টাকার অধিক সম্মানী প্রাপ্য হবেন না ।
  6. টিটিসি/আইএমটির নিয়মিত স্কীল্ড ওয়ার্কার বিশেষ প্রয়োজনে/ছুটিকালীন সময়ে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে প্রতি ঘন্টায় ১২৫/- (একশত পঁচিশ) টাকা হারে ব্যবহারিক ক্লাস নিতে পারবেন।
  7. সেক্ষেত্রে প্রতি মাসে ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকার অধিক সম্মানী গ্রহণ করতে পারবে না।

অতিথি প্রশিক্ষক বাছাই করবেন কে?

নীতিমালা অনুসারে কমিটি বাছাই করবে। নির্ধারিত ফরমেট অতিথি প্রশিক্ষক ও অতিথি স্কীল্ড ওয়ার্কারের মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং তদনুসারে অতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কার নির্বাচন করতে হবে। প্রতিমাসে মূল্যায়ন প্রতিবেদন বিএমইটিতে প্রেরণ করতে হবে। অতিথি প্রশিক্ষক ও অতিথি স্কীল্ড ওয়ার্কারগণের ক্লাসের সাপ্তাহিক/মাসিক রোস্টার/ রুটিন প্রস্তুতপূর্বক ক্লাসের শুরুতেই সরবরাহ ও সংরক্ষণ করতে হবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।