রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ বিদ্যুৎ সাশ্রয় থেকে দুর্নীতি দমন, সরকারি কাজে গতি আনতে ২৩ দফা নির্দেশনা

০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার বিভিন্ন এলাকায় নির্বাচন সংক্রান্ত বিশেষ নির্দেশনা।

নির্বাচন অনুষ্ঠিত হবে
০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার বিভিন্ন এলাকায় নির্বাচন সংক্রান্ত বিশেষ নির্দেশনা। ছবি: টেকনিক্যাল আলামিন

একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩এর শুন্য আসনে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিধি-৪ শাখা

www.mopa.gov.bd

নম্বর: ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০২.২১.১৪৯; তারিখ: ১ সেপ্টেম্বর ২০২১

প্রজ্ঞাপন

Allocation of Business Among the different Ministries and divisions (Schedule I of The rules of Business 1996) (Revised up to April 2017) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন সচিবালয়ের চাহিদা মোতাবেক একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩এর শুন্য আসনে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন ০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো। তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস/সংস্থা/ প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(মো: মশিউর রহমান তালূকদার)

উপসচিব

ফোন: ০২-৯৫১৪৪৯২

০৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ শনিবার বিভিন্ন এলাকায় নির্বাচন সংক্রান্ত বিশেষ নির্দেশনা: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।