রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি

কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক । জমি বিষয়ক যে কোন প্রশ্নের উত্তর পাবেন নিমেষেই

কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক । জমি বিষয়ক যে কোন প্রশ্নের উত্তর পাবেন নিমেষেই
কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক । জমি বিষয়ক যে কোন প্রশ্নের উত্তর পাবেন নিমেষেই ছবি: টেকনিক্যাল আলামিন

জি-ঠিকই শুনেছেন ভূমি মন্ত্রণালয় ভূমি বিষয়ক প্রশ্নের উত্তর দিতে বা তথ্য জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আর্টিফিশিয়াল রোবট তৈরি করেছে – কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক

যে কোন প্রশ্ন করা যাবে? – হ্যাঁ। ভূমি বিষয়ক যে কোন প্রশ্ন করা যাবে। তবে এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং তথ্য ভান্ডার সমৃদ্ধ হচ্ছে তাই কিছুদিন ট্রেনিং নিলে যে কোন প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। তবে নামজারি কিভাবে করতে হয়? পর্চা সংশোধন করার নিয়ম ইত্যাদি প্রশ্নের উত্তর রোবট দিতে সক্ষম। অনুগ্রহ করে ভূমি সংক্রান্ত বিষয় সমূহ যেমন খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন, খাজনা, মৌজা বিষয়গুলো থেকে প্রশ্ন করুন, দেখবেন ইনস্ট্যান্ট জবাব দিচ্ছে।

খাজনা কিভাবে দিতে হয়? খতিয়ান এর অনলাইন কপি দিয়ে ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করার উপায়ঃ https://ldtax.gov.bd/ এই website প্রবেশ করে ভূমি উন্নয়ন কর নাগরিক নিবন্ধন করুন।এসএমএস এর মাধ্যমে হোল্ডিং নম্বর পাবেন।একই সাইটের নাগরিক প্রোফাইলে হোল্ডিং এর বিস্তারিত অপশন থেকে তথ্য যাঁচাই করতে পারবেন।হোল্ডিং এর বিস্তারিত অপশনেথাকা অনলাইন পেমেন্ট অপশনেপেমেন্ট গেইট ওয়ে বেছে নিন- মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/নগদ) বা ইন্টারনেট ব্যাংকিং বেছে নিন।বাছাইকৃত পেমেন্টগেইটওয়ে থেকে ভূমি উন্নয়ন করের দাবি পরিশোধ করুন।সরাসরি ব্যাংকেও ভূমি উন্নয়ন করা জমা দেয়া যাবে। ভূমি উন্নয়ন করা জমা হয়ে গেলে আপনার নাগরিক নিবন্ধনে আপনার দাখিলা পাবেন।

মোজা ম্যাপ কিভাবে বের করবো? মৌজা ম্যাপটি পেতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটি আপনি https://eporcha.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারবেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নাম্বারে কল করুন। অনুগ্রহপূর্বক আপনি নামজারির কাজটি অনলাইনে এ সম্পন্ন করতে পারবেন যার মাধ্যমে আপনি নামজারির খতিয়ানটি পেতে পারবেন। নামজারি আবেদনের বিষয়ে জানতে mutation.land.gov.bd এই ওয়েবসাইটটি তে প্রবেশ করুন এবং আবেদন অপশনটি সঠিকভাবে তথ্য দিয়ে পূরন করে আবেদন করবেন।

লিখে বা মুখে বলে কৃত্রিম ভার্চুয়াল পরামর্শককে প্রশ্ন করা যাবে / খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন, খাজনা, মৌজা বিষয়ে প্রশ্নের উত্তর পাবেন

আপনি রোবটের উত্তর পড়তে এবং শুনতে পারবেন। শুনতে চাইলে স্পিকার চিহ্নে ক্লিক করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক । জমি বিষয়ক যে কোন প্রশ্নের উত্তর পাবেন নিমেষেই

Caption: Land Artificial Robot-Chat boot

কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক ব্যবহারের নিয়ম । আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে লগিন করে নিতে হবে।

  1. Visit to bhumipedia.land.gov.bd
  2. কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক -হ্যালো এর উপর ক্লিক করুন।
  3. পার্শ্বে ভূমিবিদ চ্যাট বোট ওপেন হবে।
  4. আপনি আপনি মাইক্রোফোন আইকনে ক্লিক করে অথবা “এখানে লিখুন” বক্সে ক্লিক করে রোবটকে ভূমি বিষয়ক প্রশ্ন করতে পারবেন।
  5. প্রশ্ন করা মাত্রই নিচে উত্তর দেখাবে। তথ্য যদি রোবটের নিকট না থাকে বা জানা না থাকে তবে ” আপনার প্রশ্নের উত্তর আমাদের তথ্যভাণ্ডারে নেই। অনুগ্রহ করে ভূমি সংক্রান্ত বিষয় সমূহ যেমন খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন, খাজনা, মৌজা বিষয়গুলো থেকে প্রশ্ন করুন। আপনার সার্বিক সহায়তার জন্য আমার তথ্যভাণ্ডারকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করা হচ্ছে।” ম্যাসেজ দিবে।
  6. তথ্যগুলো পড়তে বা শুনতে পারবেন।

পর্চা বের করার নিয়ম কি?

কালেক্টরের রেকর্ডরুম থেকে নির্ধারিত ফির বিনিময়ে খতিয়ানের সত্যায়িত অনুলিপি বা খতিয়ানের জাবেদা কপি সংগ্রহ করা যাবে। আপনি https://eporcha.gov.bd/ এই ওয়েবসাইট এ প্রবেশ করে সংশ্লিষ্ট খতিয়ান কপি সংগ্রহ করতে পারেন।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।