৯ম পে স্কেল নিউজ

চূড়ান্ত পর্যায়ের দিকে নবম জাতীয় বেতন কাঠামো: আগস্টের মাঝামাঝি গেজেটের প্রত্যাশা?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। নতুন এই পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে বিবেচিত হলেও, চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সচিব কমিটির পর্যালোচনা এবং মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন বাকি রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব প্রক্রিয়া শেষে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এসংক্রান্ত গেজেট জারি হতে পারে।

একনজরে নবম পে স্কেলের মূল বিষয়সমূহ:

  • কার্যকর তারিখ: নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হচ্ছে।

  • বেতন বৃদ্ধির হার: প্রস্তাবিত কাঠামোতে মূল বেতন গড়ে প্রায় ১০০ শতাংশ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে নিু গ্রেডগুলোতে (১১ থেকে ২০ গ্রেড) তুলনামূলক বেশি বৃদ্ধির সুপারিশ রয়েছে।

  • সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন: নতুন প্রস্তাব অনুযায়ী ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান বা অনুপাত কমিয়ে আনা হয়েছে।

  • বাস্তবায়ন কৌশল: দেশের রাজস্ব আহরণ ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিগত পে স্কেলগুলোর মতো এবারও বেতন কাঠামো ধাপে ধাপে (ফেইজড ম্যানারে) বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে। যার অংশ হিসেবে চলতি বাজেটে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বড় অংকের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

পরবর্তী ধাপ ও গেজেট প্রকাশ:

অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, বেতন কমিশনের জমাকৃত প্রতিবেদন ও সচিব কমিটির পারষ্পরিক সমন্বিত প্রস্তাব এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভায় উপস্থাপনের পর অনুমোদন সাপেক্ষে আগস্টের মাঝামাঝিতে চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রায় চৌদ্দ লাখ সরকারি চাকরিজীবী এবং নয় লাখ পেকশনার নতুন এই বেতন কাঠামোর সুফল পেতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *