শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ৯:৪৬:৪০ অনলাইনে: ৮ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ই-জিপি নিবন্ধনে কত টাকা ফি, কোন প্রতিষ্ঠানের কী কাগজপত্র লাগবে? জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা, ১৯ নভেম্বরের নতুন বাজারদর প্রকাশ অফিস সহায়ক হয়েও উচ্চতর পদের দায়িত্ব পালন, দায়িত্বভাতাও পাবেন মুক্তা আক্তার পদোন্নতি নাকি উচ্চতর গ্রেড? আইবাস++-এ বেতন নির্ধারণের আগে যে বিষয়গুলো জানা জরুরি ছুটির দিনেও দাপ্তরিক কাজ, নেই অর্জিত ছুটি ও পদোন্নতি: প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার আখ্যান বিকাশ টু ব্যাংক খরচ কমলো: এখন প্রতি হাজারে মাত্র ১১ টাকায় ব্যাংক ও ভিসা কার্ডে টাকা পাঠানোর সুযোগ ১০ম থেকে ৯ম গ্রেডে ব্যবধান ১২ হাজার, তবে ৯ম থেকে ৮ম গ্রেডে কেন মাত্র ২ হাজার? প্রশ্ন লাখো কর্মচারীর! iBAS++ থেকে জিপিএফ চাঁদা পরিবর্তন, অগ্রিম উত্তোলন ও ছুটির বেতন সমন্বয়: সরকারি কর্মচারীদের যা জানা প্রয়োজন সরকারি চাকরিজীবীদের বেতন ফিক্সেশন: ২০১৫ সালের হিসাব করতে গিয়ে যে ভুলটি করবেন না, iBAS++-এর নির্দেশনায় যা বলা হয়েছে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি: শুরু ২১ এপ্রিল

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি: শুরু ২১ এপ্রিল
প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি: শুরু ২১ এপ্রিল ছবি: টেকনিক্যাল আলামিন

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে । আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে এই সময়সূচি জারি করা হয় ।

তত্ত্বীয় পরীক্ষার বিস্তারিত

প্রকাশিত সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে চলবে ২০ মে ২০২৬ পর্যন্ত । প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে ।

প্রধান বিষয়গুলোর পরীক্ষার তারিখ:

  • বাংলা ১ম পত্র: ২১ এপ্রিল (মঙ্গলবার) ।

  • বাংলা ২য় পত্র: ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ।

  • ইংরেজি ১ম ও ২য় পত্র: যথাক্রমে ২৬ ও ২৮ এপ্রিল ।

  • গণিত (আবশ্যিক): ৩ মে (রবিবার) ।

  • পদার্থবিজ্ঞান/ইতিহাস/ফিন্যান্স: ১০ মে (রবিবার) ।

  • রসায়ন/পৌরনীতি/ব্যবসায় উদ্যোগ: ১৪ মে (বৃহস্পতিবার) ।

  • জীববিজ্ঞান/অর্থনীতি: ২০ মে (বুধবার) ।

ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ০৭ জুন ২০২৬ থেকে ১৪ জুন ২০২৬ তারিখের মধ্যে সকল বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে । ব্যাবহারিক পরীক্ষা পরীক্ষার্থীদের স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে:

  • আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে ।

  • পরীক্ষার ধরন: প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না ।

  • পাস মার্ক: পরীক্ষার্থীদের সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যাবহারিক—এই তিন অংশে পৃথকভাবে পাস করতে হবে ।

  • প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ।

  • মোবাইল ফোন: কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার বা সাথে রাখতে পারবেন না ।

  • পুনঃনিরীক্ষণ: পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ।

বোর্ড কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন । পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন ।

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি: শুরু ২১ এপ্রিল

এক্স্যাম রুটিন ২০২৬ পিডিএফ ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।