রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ বিদ্যুৎ সাশ্রয় থেকে দুর্নীতি দমন, সরকারি কাজে গতি আনতে ২৩ দফা নির্দেশনা

Bmet check bd । বিএমইটি রেজিস্ট্রেশন ফি

Bmet check bd
Bmet check bd । বিএমইটি রেজিস্ট্রেশন ফি ছবি: টেকনিক্যাল আলামিন

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ধারা ১৯-এর উপধারা ৩এ বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীর তালিকা হতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য উন্মুক্তভাবে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। তদানুযায়ী মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরােধ করা যাচ্ছে। নিম্নোক্ত যে কোন স্থানে ও পদ্ধতিতে নিবন্ধন করা যেতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

৮৯/২ কাকরাইল, ঢাকা। 

www.bmet.gov.bd

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন।

১। বিএমইটি’র আওতাধীন সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। 

২। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০/- (দুইশত) টাকা সরকারি ফি (অফেরৎযােগ্য) পরিশােধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) বা টিটিসি’র সাথে যােগাযােগ করুন কিংবা ভিজিট করুন www.bmet.gov.bd

৩। ডাটাবেজে নিবন্ধনের জন্য ঐচ্ছিক ও অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার কর্তৃক অনুমােদিত ‘আমি প্রবাসী’ www.amiprobashi.com অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে।

৪। এক্ষেত্রে সফল নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি ২০০/- টাকার অতিরিক্ত ‘আমি প্রবাসী অ্যাপের সার্ভিস চার্জ করসহ ১০০/- (একশত) টাকা পরিশােধ করতে হবে।

৫। কর্মীর বয়স : ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।

৬। নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে ২ (দুই) বৎসর বহাল (Valid) থাকবে।

৭। ইতােমধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়ােজন নেই;

৮। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে রিফ্রেশ/ আপডেট করা যাবে।

৯। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনােলজি (আইএমটি) অথবা অন্যান্য বৈধ কারিগরি প্রতিষ্ঠান হতে অর্জিত দক্ষতা সনদ আপলােড করলে দক্ষ কর্মীগণ বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন।

সফল নিবন্ধনের জন্য নিম্নোক্ত সনদপত্রাদি দাখিল/আপলােড প্রয়ােজন হবে ?

১। পাসপাের্ট

২। পাসপাের্ট সাইজের ছবি

৩। নিজর মােবাইল নম্বর

৪। ইমেইল (যদি থাকে)

৫। দক্ষতা সনদ (যদি থাকে)

বিএমইটি ডাটাবেজে নিবন্ধন কোনভাবেই কোন কর্মীর মালয়েশিয়ায় বা  অন্য কোন দেশে বৈদেশিক কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করে না। –মহাপরিচালক, বিএমইটি

Bmet check bd । বিএমইটি রেজিস্ট্রেশন ফি: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।