বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
দুপুর ১:৪৮:৪৯ অনলাইনে: ১০ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি

মশা নিধনে অবহেলা না করে এখনই চারপাশ পরিচ্ছন্ন রাখুন।

মশা নিধনে অবহেলা না করে এখনই চারপাশ পরিচ্ছন্ন রাখুন।
মশা নিধনে অবহেলা না করে এখনই চারপাশ পরিচ্ছন্ন রাখুন। ছবি: টেকনিক্যাল আলামিন

ডেঙ্গু ও চিকনগুনিয়ার এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এক্ষেত্রে আশেপাশে পানি জমে থাকতে পারে এমন স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিষ্কার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য অধিদফতর

তথ্যবিবরণী  নম্বর : ৩৪৭৫

মশা নিধনে অবহেলা না করে এখনই চারপাশ পরিচ্ছন্ন রাখুন  

ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :

ডেঙ্গু ও চিকনগুনিয়ার এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এক্ষেত্রে আশেপাশে পানি জমে থাকতে পারে এমন স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিষ্কার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

যেসব স্থান বা জিনিসে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিতে পারে সেগুলো হলো :
  • ফুলের টব/চৌবাচ্চা/পানির ট্যাংক
  • অব্যবহৃত গাড়ির টায়ার
  • রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের নিচে পানি জমার পাত্র
  • ঢাকনা খোলা অব্যবহৃত কমোড
  • নির্মাণাধীন ভবন
  • পরিত্যক্ত বাড়ি, গাড়ি, যে কোনো ভবন
  • কাঁচ/প্লাস্টিকের বোতল/ক্যান/ডাবের খোসা
  • ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা
  • বাড়ির ছাদ, উঠান এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে জায়গা
  • বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা

ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, অসাবধানতা বা অবহেলার সময় আর না। আশেপাশের কোন পাত্র বা স্থানে পানি জমছে কিনা তা খুঁজে দেখুন। দ্রুত সেই পরিত্যক্ত পাত্র বা স্থান পরিষ্কার করে নিজেকে, নিজের সন্তান ও স্বজনকে এবং প্রতিবেশী সকলকে মশাবাহিত সব রোগ থেকে মুক্ত রাখুন।

পরীক্ষিৎ/শাম্মী/জসীম/আসমা/২০২১/১০৩০ ঘণ্টা

মশা নিধনে অবহেলা না করে এখনই চারপাশ পরিচ্ছন্ন রাখুন: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।