বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ৮:৫১:৫৬ অনলাইনে: ১৩ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন ১ জানুয়ারি থেকে নিজের NID-তে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং হিসাব ছাড়া মিলবে না সরকারি ভাতা প্রথমবার আয়কর রিটার্ন জমায় ৩০ জুন পর্যন্ত সুযোগ, প্রবাসীদের জন্য রয়েছে ৯০ দিনের বিশেষ সুবিধা সরকারি চাকরিতে ৫ বছর পূর্ণ হওয়ার আগেই মৃত্যু! পরিবার কি ৮ লাখ টাকা, ৩ লাখ বিমা ও মাসিক ভাতা পাবে? ৯ম পে-স্কেলে কোন ভাতা কমছে, কোনটি থাকছে আগের মতো? ২০২৮ সাল থেকে নতুন হিসাব, কর্মচারীদের ৫টি দাবি সরকারি কর্মচারীদের বেতন বিল ব্যবস্থাপনায় কর্মচারী ডাটাবেইজ, একবার তথ্য সংরক্ষণেই তৈরি হবে নতুন এরিয়ার বিল eVAT সার্ভারে অতিরিক্ত চাপ, ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়ে ২২ নভেম্বর করল এনবিআর

মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের নাম অবৈধভাবে ব্যবহারে কল করবেন যে নম্বরে।

মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে পার পাওয়া যাবে না
মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের নাম অবৈধভাবে ব্যবহারে কল করবেন যে নম্বরে। ছবি: টেকনিক্যাল আলামিন

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বা তাঁর পরিবারের নাম ভাঙ্গিয়ে যেন কেউ কোন অসৎকাজ বা অপরাধ করতে না পারে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পত্র জারির মাধ্যমে তা ঘোষনা করা হয়েছে। এহেন কোন কাজ কেউ করলে তা ফোনকলের মাধ্যমে জানানো নির্দেশনা দেয়া হয়েছে। এমন অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রধানমন্ত্রীর কার্যালয় পুরাতন সংসদ ভবন, ঢাকা।

পত্র সংখ্যা: ০৩.০০.০০০০.০৮২.০৯৯.০১২.২০২২-১১২ তারিখ: ২১ এপ্রিল ২০২২

বিষয়: মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করা প্রসঙ্গে।

সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বােন শেখ রেহানা এবং তাঁদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন। সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবির এর সাথে সম্পৃক্ত নয়। 

মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে এ ধরণের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরণের কোন অনুরােধ/ তদবির বা অবৈধ সুবিধাভােগের প্রচেষ্টা দৃষ্টিগােচর হলে প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের নিকট তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

প্রধানমন্ত্রীর নাম অপব্যবহার তথ্য প্রদান কেন্দ্র

(এ.কে.এম. মনিরুজ্জামান)

পরিচালক (প্রশাসন)

ফোনঃ +৮৮০-২-৫৫০২৯৪৩৫

 

মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার সংক্রান্ত পত্র: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।