মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন থেকে আয়কর কাটবে iBAS++: পুরুষ ও নারীদের জন্য নির্ধারিত হলো পৃথক বেতনসীমা সরকারি চাকরিজীবীদের বকেয়া বেতন ও পেনশনের টাকা কি একসঙ্গে অ্যাকাউন্টে আসবে? বিল উত্তোলনের নিয়ম জানুন বাজারে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কত? ব্র্যান্ডভেদে ২,০৫০ থেকে ২,১৪০ টাকা ৯ম পে স্কেলে শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে নতুন হিসাব: ২০২৬-২৭ সালে কারা পাবেন, কোন বেতনের ভিত্তিতে নির্ধারিত হবে? ৭ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি আর্থিক সহায়তা: আবেদন করতে যা যা লাগবে, জানুন সম্পূর্ণ নিয়ম সঞ্চয়পত্রের আবেদন ও মুনাফার হিসাব এখন এক প্ল্যাটফর্মে, থাকছে চার ধরনের ফরম তৈরির সুবিধা পেনশনভোগীদের লাইফ ভেরিফিকেশনে সাময়িক স্থবিরতা, আইবাস++ আপডেটের অপেক্ষায় নতুন অ্যাপ সেবা সশস্ত্র বাহিনীর নবম পে স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি, গেজেট প্রকাশের উদ্যোগ নিল অর্থ বিভাগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ নারী গ্রাম পুলিশদের মাতৃত্বকালীন সুবিধায় বড় পরিবর্তন, ৬ মাস ছুটিতে মিলবে পূর্ণ বেতন-ভাতা

GPF Correction Option 2025 । জিপিএফ চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল কখন?

জিপিএফ চেঞ্জ সময়কাল
GPF Correction Option 2025 । জিপিএফ চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল কখন? ছবি: টেকনিক্যাল আলামিন

জিপিএফ এ চাঁদা কর্তন চাকরির ২ বছর পূরণ হলে বাধ্যতামূলক। ২ বছর চাকরি পূর্ণ হওয়ার পূর্বেও জিপিএফ হিসাব খুলে চাঁদা কর্তন করা যায়। তবে চাকরি দু বছর পূর্ণ হলেও আপনি না চাইলেও মূল বেতন হতে সর্বনিম্ন ৫% হারে জিপিএফ এ চাঁদা কর্তন বাধ্যতামূলক-GPF Correction Option 2025

জিপিএফ এ ভাল মুনাফা পাওয়া যায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত ১৩% হারে মুনাফা পাওয়া যায়। যা বর্তমানে অন্য কোন বিনিয়োগ বা জমার ক্ষেত্রে পাওয়া যায় না। তাই সরকারি কর্মচারীগণ ব্যাংক জমা, ডিপিএস ইত্যাদি স্বল্প সুদের পরিবর্তে জিপিএফ এ চাঁদার পরিমান বেশি করার পক্ষেই চিন্তা ভাবনা করে থাকেন। কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে জুন-জুলাই মাস আসলেই চিন্তা হয় যে, কখন এই জিপিএফ এর চাঁদা বৃদ্ধি করে মূল বেতনের সর্বোচ্চ ২৫% করা যাবে। আজ সে বিষয় নিয়েই আলোচনা করবো।

জিপিএফ বিধিমালা কি বলে?

পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্টর এর ওয়েবসাইটে জিপিএফে চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল অর্থাৎ কোন মাসে জিপিএফ পরিবর্তন করা যাবে সে বিষয়ে নির্দেশনা দেয়া রয়েছে। জিপিএফ বিধিমালা ১৯৭৯ মোতাবেক যদিও জুন মাসে জিপিএফ হ্রাস বৃদ্ধির নির্দেশনা রয়েছে। ১ লা জুলাই বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ ঘোষণা হওয়ার পর থেকে নতুন বেসিকে বা মূল বেতন বৃদ্ধিপ্রাপ্ত জুলাই মাসের বেসিকে সবাই জিপিএফ বৃদ্ধি করতে ইচ্ছুক।

আইবাস++ এ কখন জিপিএফ পরিবর্তন করা যাবে?

অর্থ বিভাগের সাম্প্রতিক পরিপত্র অনুযায়ী, প্রতি অর্থ বছরের শুরুতে মূল বেতনের সাথে বাৎসরিক ইনক্রিমেন্ট পাওয়ার পর সরকারি কর্মচারীগণ তাদের জিপিএফের চাঁদার পরিমান নির্ধারণ করতে পারবেন। যেসব সরকারি কর্মচারী iBAS++ ব্যবহার করে বেতন উত্তোলন করে থাকেন, তাদের জন্য iBAS++ এর জিপিএফ অপশনটি EDIT করার জন্য অগাস্ট মাসের বেতন দাখিলের সময় পর্যন্ত খোলা থাকবে। যারা এখনো iBAS++ এর বাইরে থেকে বেতন উত্তোলন করে থাকেন, তারা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে জিপিএফের চাঁদার পরিমান নির্ধারণ করতে পারবেন।

জিপিএফে চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল

 চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল

সূত্র: GPF RELATED URGENT NOTICE FROM CAFOPFM.GOV.BD

আইবাস++ এ বর্তমানে সেপ্টেম্বর মাস হতে মে মাস পর্যন্ত জিপিএফ অপশন হিডেন বা বন্ধ থাকে তাই কোন ভাবেই ডিডিও আইডি বা এসডিও আইডি থেকে জিপিএফ সাবসক্রিপশন পরিবর্তন করা যায় না। আপনি জুন মাস হতে আগস্ট মাস পর্যন্ত সময়ের মধ্যে জিপিএফ পরিবর্তন করতে পারবেন। জুন মাসে করতে হলে পুরাতন বেসিক বা জুন মাসের বেসিক অনুসারে সর্বোচ্চ ২৫% পরিবর্তন বা বৃদ্দি করা যাবে। অন্যদিকে যদি আপনি জুলাই বা আগস্ট মাসে পরির্তন করেন তবে নতুন বেসিকে জিপিএফ চাঁদা পরিবর্তন করা যাবে।

 GPF Correction Option 2025 । জিপিএফ চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল কখন?

জিপিএফ সংশোধনঃ অবশেষে জিপিএফ সংশোধন করার অপশন চালু হয়েছে, প্রথমে বেতন বিল অপশনে গিয়ে জুন মাস সিলেক্ট করে GO বাটনে ক্লিক করলে ডিটেইলস বেতন বিল আসবে। তারপর “gpf correction” বাটনে ক্লিক করলে ছবির মতো অপশন আসবে তখন বেসিক বেতনের ৫%-২৫% হিসেব করে Subscription Amount এ জিপিএফ কর্তনের টাকা লিখে “save” বাটনে ক্লিক করলেই জিপিএফ সংশোধন হয়ে যাবে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।