রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
৯৯ বছরের কৃষি খাসজমি বন্দোবস্ত: জমি অধিগ্রহণ হলে ক্ষতিপূরণ পাবেন গ্রহীতা ও বৈধ ওয়ারিশরা সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে চেক ছাড়াই টাকা উত্তোলন, মিলবে ব্যাংকের যেকোনো শাখায় ৯ম পে স্কেলে পেনশনারদের কী কী সুবিধা? বাড়িভাড়া নিয়ে অবসরভোগীদের প্রত্যাশা পূরণ হয়নি স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ১১–২০তম গ্রেডের কর্মচারীদের প্রত্যাশা ৯ম পে-স্কেলে বড় পরিবর্তন, পদোন্নতি ও বাড়িভাড়া বৈষম্য দূর করার দাবি বেসরকারি মেডিকেলে ডাক্তারি পড়তে ৫ বছরে খরচ ৩৫ লাখ টাকা! ভর্তি থেকে হোস্টেল—কোন খাতে কত ব্যয়? সরকারি আউটসোর্সিংয়ে অর্থ বিভাগের নিয়ন্ত্রণ বাড়ছে? সংসদে নতুন বিল, মানতে হবে কেন্দ্রীয় নির্দেশনা সরকারি অগ্রিম ঋণ পরিশোধের পর বিমোচনপত্র পাবেন যেভাবে, আবেদন থেকে হিসাবরক্ষণ অফিসে পাঠানো পর্যন্ত বিস্তারিত প্রক্রিয়া ২৯ হাজার টাকা মূল বেতন হলেই আয়করসীমা ছাড়াচ্ছে সরকারি কর্মচারীদের আয়, বাড়ছে করের হিসাব সরকারি কর্মচারীদের জিপিএফ স্লিপ ও সাবলেজার ডাউনলোড বন্ধ, CAFO অনলাইন সেবায় ভোগান্তি

Husband/Wife’s Name Adding in NID । জাতীয় পরিচয়পত্রের স্বামী/স্ত্রীর নাম পরিবর্তন বা সংযোজন বা বিয়োজন করার নিয়ম

স্বামী স্ত্রীর নাম পরিবর্তন পদ্ধতি
Husband/Wife’s Name Adding in NID । জাতীয় পরিচয়পত্রের স্বামী/স্ত্রীর নাম পরিবর্তন বা সংযোজন বা বিয়োজন করার নিয়ম ছবি: টেকনিক্যাল আলামিন

বাংলাদেশী নাগরিকদের বিবাহের পরই জাতীয় পরিচয়পত্রে বৈবাহিক অবস্থা পরিবর্তন কনা প্রয়োজন। যদিও জাতীয় পরিচয়পত্রে বৈবাহিক অবস্থা উল্লেখ থাকে না। জাতীয় পরিচয়পত্রের স্বামী/স্ত্রীর নাম পরিবর্তন বা সংযোজন বা বিয়োজন সম্পর্কে জানবো।

আপনারা অনেকেই জানেন যে আগে থাকলেও এখন আর কোনো বিবাহিত নারীর জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম থাকে না। নারী বা পুরুষ নির্বিশেষে সবার জাতীয় পরিচয়পত্রে এখন পিতার নাম থাকে। তবে বিবাহিত নারী বা পুরুষের জাতীয় পরিচয়পত্র ডাটাবেজে সঠিক স্বামী বা স্ত্রীর নাম থাকা খুবই গুরুত্বপূর্ণ। বৈবাহিক অবস্থার তথ্যের মাধ্যমে ওয়ারিশ, উত্তরাধিকার, নমিনী, পেনশন সংক্রান্ত অনেক বিষয়ে সাহায্য পাওয়া যায়। ভোটার নিবন্ধনের সময় কোনো পুরুষ বা মহিলা তার বৈবাহিক অবস্থা ‘বিবাহিত’ দিলে তার স্বামী বা স্ত্রীর নাম ভোটার নিবন্ধন ফরমে উল্লেখ করতে হয়, যা পরবর্তীতে তার জাতীয় পরিচয়পত্র ডাটাবেজে লিপিবদ্ধ করা হয়। ভোটার নিবন্ধনের সময় ‘অবিবাহিত’ দেয়া কোনো নারী বা পুরুষ যদি পরবর্তীতে তার বৈবাহিক অবস্থা ‘বিবাহিত’ করতে চায় এবং তার স্বামী বা স্ত্রীর নাম সংযোজন করতে চায়, তাহলে তাকে অনলাইনে বা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে কাজী অফিস কর্তৃক প্রদত্ত কাবিননামা এবং স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র কপি দিয়ে সংশোধন আবেদন করতে হবে।

উল্লেখ্য যে, অনেকে বিবাহের প্রমানস্বরূপ কোর্টের এভিডেভিড দাখিল করেন যার আসলে কোনো আইনগত ভিত্তি নেই। ইসলাম ধর্মালম্বীদের অবশ্যই কাজী অফিস কর্তৃক প্রদত্ত কাবিননামা দালিখ করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিবাহের রেজিস্ট্রার কপি দাখিল করতে হবে। কারো স্বামী বা স্ত্রী দীর্ঘদিন প্রবাসী হওয়ার কারনে জাতীয় পরিচয়পত্র না থাকলে, তার ভিসা সংবলিত পাসপোর্টের কপি দাখিল করতে হবে। তালাক জনিত কারনে এবং পরবর্তীতে পুনরায় বিবাহ জনিত কারনে কোনো বিবাহিত নারী বা পুরুষ তার স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন করতে চাইলে তাকে পূর্বের স্বামী বা স্ত্রীর সাথে কাজী অফিস কর্তৃক প্রদত্ত তালাকনামা, পরবর্তীতে পুনরায় বিবাহের কাজী অফিস কর্তৃক প্রদত্ত কাবিননামা এবং পরবর্তী স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র কপি দাখিল করতে হবে। ইসলাম ধর্মালম্বীদের অবশ্যই কাজী অফিস কর্তৃক প্রদত্ত তালাকনামা প্রদান করতে হবে।

তালাকের নোটিশ বা এভিডেভিড গ্রহনযোগ্য নয়। হিন্দু ধর্মাবলম্বী ক্ষেত্রে ডিভোর্সের কোনো সুনির্দিষ্ট ডকুমেন্ট নেই বিধায় ডিভোর্সের প্রমানস্বরূপ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত এভিডেভিড গ্রহনযোগ্য। স্বামী বা স্ত্রীর মৃত্যু জনিত কারনে এবং পরবর্তীতে পুনরায় বিবাহ জনিত কারনে কোনো বিবাহিত নারী বা পুরুষ তার স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন করতে চাইলে তাকে পূর্বের স্বামী বা স্ত্রীর অনলাইন মৃত্যু সনদ, পরবর্তীতে পুনরায় বিবাহের কাজী অফিস কর্তৃক প্রদত্ত কাবিননামা এবং পরবর্তী স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। তালাক জনিত কারনে কোনো বিবাহিত নারী বা পুরুষ তার স্বামী বা স্ত্রীর নাম বিয়োজন করতে চাইলে এবং তার বৈবাহিক অবস্থা বিবাহিত এর স্থলে তালাকপ্রাপ্ত করতে চাইলে তাকে স্বামী বা স্ত্রীর সাথে কাজী অফিস কর্তৃক প্রদত্ত তালাকনামা দাখিল করতে হবে। ইসলাম ধর্মালম্বীদের অবশ্যই কাজী অফিস কর্তৃক প্রদত্ত তালাকনামা প্রদান করতে হবে। তালাকের নোটিশ বা এভিডেভিড গ্রহনযোগ্য নয়। হিন্দু ধর্মাবলম্বী ক্ষেত্রে ডিভোর্সের কোনো সুনির্দিষ্ট ডকুমেন্ট নেই বিধায় ডিভোর্সের প্রমানস্বরূপ ম্যাজিস্ট্রেট কর্তৃক এভিডেভিড গ্রহনযোগ্য।

স্বামী বা স্ত্রীর মৃত্যু জনিত কারনে কোনো বিবাহিত নারী বা পুরুষ তার স্বামী বা স্ত্রীর নাম বিয়োজন করতে চাইলে এবং তার বৈবাহিক অবস্থা বিবাহিত এর স্থলে বিধবা বা বিপত্নীক করতে চাইলে তাকে স্বামী বা স্ত্রীর অনলাইন মৃত্যুসনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রে স্বামী/স্ত্রীর নাম সংশোধন সংক্রান্ত আবেদনের জন্য ১১৫/- সরকারি ফি জমা দিতে হবে।

Husband/Wife's Name Adding in NID । জাতীয় পরিচয়পত্রের স্বামী/স্ত্রীর নাম পরিবর্তন বা সংযোজন বা বিয়োজন করার নিয়ম

মন্তব্য (৩)

  1. Habibur Rahman ১৯ জুন ২০২২, ০৫:২৫

    Habibur

    উত্তর দিন
  2. Sanjoy chy Sanjoy chy ১৪ জুলাই ২০২২, ১৫:৫৩

    টুম্পা মল্লিকের এনআইডি কাডের প্রয়োজন

    উত্তর দিন
    1. technical ১৪ জুলাই ২০২২, ১৬:২৬

      প্রথমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অতপর স্লিপ দিয়ে আইডি কার্ড বের করা যাবে।

      উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।