সরকারিভাবে মাস্টার্স কোর্স –JICA, জাপান এর অর্থায়নে জাপানে অনুষ্ঠেয় এক বছর মেয়াদি International Public Policy Program (IPPP) শীর্ষক মাস্টার্স কোর্সে সকল মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণের সুযােগ রয়েছে।
জাপানে মাস্টার্স কোর্স-কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী কর্মকর্তাগণকে যথাযথ কর্তৃপক্ষকের মাধ্যমে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে আগামী ০৮/০৫/২০২২ তারিখের মধ্যে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।
প্রার্থীত আবেদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও JICA কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত; আবেদকারীকে সংযুক্ত ফরম (বাংলা) পুরণ করে দপ্তর প্রধানের অনুমতির স্মারক হিসেবে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদন পত্রের সঙ্গে প্রেরণ করতে হবে। বিজ্ঞপ্তি ডাউনলোড, JICA এর পত্র ও ব্রসিউর ডাউনলোড, ফরম (বাংলা) ডাউনলোড
সরকারি কর্মকর্তাদের বৈদেশিক মাস্টার্স কোর্স ২০২২ / সরকারি কর্মকর্তাদের জেসিএ মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ
সংযুক্তিগুলো যথাযথভাবে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পাঠাতে হবে।

Caption: JICA Masters course in Japan Notice
JICA মাস্টার্স কোর্সে আবেদনের শর্তসমূহ ২০২২
- আবেদনের বিষয়ের সঙ্গে চাকরি/শিক্ষাগত সংশ্লিষ্টতা থাকতে হবে;
-
আবেদনকারীর ০২ (দুই) সেট পূরণকৃত নির্ধারিত ফরম (মূল কপি ও প্রয়ােজনীয় কাগজপত্র | আগামী ০৮/০৫/২০২২তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে (ভবন নং-২, কক্ষ নং-১০৯, বাংলাদেশ সচিবালয়) আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে;
-
প্রার্থীত আবেদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও JICA কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত; আবেদকারীকে সংযুক্ত ফরম (বাংলা) পুরণ করে দপ্তর প্রধানের অনুমতির স্মারক হিসেবে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদন পত্রের সঙ্গে প্রেরণ করতে হবে;
- চাকরিতে প্রবেশের পর প্রেষণ/শিক্ষাছুটিতে একটি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেছেন এমন কর্মকর্তার আবেদন করার প্রয়ােজন নেই;
-
আবেদনকারীর বয়স ০১/০৪/২০২২ তারিখে ৪০ বছরের মধ্যে হতে হবে; উল্লিখিত কোর্সে আবেদনের এবং কর্মকর্তাগণের আবেদন অগ্রায়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯/০৮/১৯৯২ তারিখের সম(বিঃপ্রঃ)৮০/৯২-৫১৮(৫০০) নম্বর স্মারকে জারিকৃত বেসামরিক কর্মকর্তাগণের বৈদেশিক প্রশিক্ষণ/উচ্চশিক্ষা সম্পর্কিত নীতি ও পদ্ধতি অনুসরণ করতে হবে;
জেসিএ, জাপান কোর্সে ভর্তির আবেদন পাঠানোর শেষ সময়?
জেসিএ, জাপান কোর্সে ভর্তির আবেদন- আবেদনকারীর ০২ (দুই) সেট পূরণকৃত নির্ধারিত ফরম (মূল কপি ও প্রয়ােজনীয় কাগজপত্র | আগামী ০৮/০৫/২০২২তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে (ভবন নং-২, কক্ষ নং-১০৯, বাংলাদেশ সচিবালয়) আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে;

মন্তব্য (০)