রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি

QR কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ২০২৫ । অনলাইন খতিয়ানে সহকারী কমিশনারের স্বাক্ষরের প্রয়োজন নেই?

কিউআর কোডযুক্ত খতিয়ান ও ডিসিআর
QR কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ২০২৫ । অনলাইন খতিয়ানে সহকারী কমিশনারের স্বাক্ষরের প্রয়োজন নেই? ছবি: টেকনিক্যাল আলামিন

ভূমি সেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সকল সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে তারই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউআর কোড (Quick Response Code) সংযুক্ত করা হয়েছে। যেটিতে ম্যানুয়াল কোন স্বাক্ষরের প্রয়োজন নেই। স্বাক্ষর ছাড়াই কিউআর কোড স্ক্যান করে ভেরিফাই করা যাবে তাই এটি যে কোন কাজে ব্যবহার যোগ্য-QR কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়

ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল

বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০

www.minland.gov.bd

নম্বর: ৩১.০০.০০০০.০৫৭.৩১.০০২.২২.৭; তারিখ: ১৮/০৭/২০২২

পরিপত্র

বিষয়: ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউটার কোড সংযুক্তকরণ।

ভূমি সেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সকল সেবাকে ডিজিটাইজড করা হচ্ছে তারই আলোকে ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউআর কোড (Quick Response Code) সংযুক্ত করা হয়েছে।

২। কিউআর কোড যুক্ত ডিসিআর ও খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত ডিসিআর এর সমতুল্য এবং আইনগত ভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহার হবে।

৩। কিউআর কোড যুক্ত ডিসিআর ও খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল ডিসিআর/খতিয়ান সংগ্রহ করার প্রয়োজন নেই।

৪। কিউআর কোর্ড অনলাইন ডিসিআর এবং কিউআর কোডযুক্ত অনলাইন খতিয়ানের সঠিকতা যাচাইয়ের জন্য কিউআর (QR) কোডটি স্ক্যান করে মন্ত্রণালয়ের ই-নামজারি ওয়েবসাইটে (https:mutationland.gov.bd) যাচাই করা যাবে।

৫। কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ানে সহকারী কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল কোন স্বাক্ষরের প্রয়োজন নেই।

৬। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

মো: মোস্তাফিজুর রহমান, পিএএ

সচিব

ফোন: +৮৮০২৯৫৫৫০৪৩

QR কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান ২০২৫ । অনলাইন খতিয়ানে সহকারী কমিশনারের স্বাক্ষরের প্রয়োজন নেই?

ই-মিউটেশন প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর এর নতুন ফরমেটে কিউটার কোড সংযুক্তকরণ আদেশ: ডাউনলোড

মন্তব্য (১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।