রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ১১–২০তম গ্রেডের কর্মচারীদের প্রত্যাশা ৯ম পে-স্কেলে বড় পরিবর্তন, পদোন্নতি ও বাড়িভাড়া বৈষম্য দূর করার দাবি বেসরকারি মেডিকেলে ডাক্তারি পড়তে ৫ বছরে খরচ ৩৫ লাখ টাকা! ভর্তি থেকে হোস্টেল—কোন খাতে কত ব্যয়? সরকারি আউটসোর্সিংয়ে অর্থ বিভাগের নিয়ন্ত্রণ বাড়ছে? সংসদে নতুন বিল, মানতে হবে কেন্দ্রীয় নির্দেশনা সরকারি অগ্রিম ঋণ পরিশোধের পর বিমোচনপত্র পাবেন যেভাবে, আবেদন থেকে হিসাবরক্ষণ অফিসে পাঠানো পর্যন্ত বিস্তারিত প্রক্রিয়া ২৯ হাজার টাকা মূল বেতন হলেই আয়করসীমা ছাড়াচ্ছে সরকারি কর্মচারীদের আয়, বাড়ছে করের হিসাব সরকারি কর্মচারীদের জিপিএফ স্লিপ ও সাবলেজার ডাউনলোড বন্ধ, CAFO অনলাইন সেবায় ভোগান্তি কত টাকা বেতন হলে আয়কর দিতে হবে? ২০২৬-২৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা ও ন্যূনতম করের হিসাব মূল বেতন ২৬,৭৮৫ টাকা হলেই কি আয়কর কাটবে? সরকারি চাকরিজীবীদের জন্য জানুন TDS-এর হিসাব ২০২৬-২৭ অর্থবছরের আয়কর স্ল্যাব প্রকাশ: প্রথম ৪ লাখ টাকা করমুক্ত, এরপর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ

ভোটার নিবন্ধন ও ছবি তোলার নিয়ম ২০২৫ । ভোটারদের ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার নিয়ম কি?

ভোটার নিবন্ধন ও ছবি তোলার নিয়ম ২০২৫ । ভোটারদের ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার নিয়ম কি?
ভোটার নিবন্ধন ও ছবি তোলার নিয়ম ২০২৫ । ভোটারদের ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার নিয়ম কি? ছবি: টেকনিক্যাল আলামিন

দেশের এলাকায় বিভিন্ন নিবন্ধন কেন্দ্রে নতুন নিবন্ধিত ভোটারদের ছবি তোলা এবং বায়োমেট্রিক সংগ্রহ করা হয়ে গেছে। নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক প্রদানকালে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলে আপনি একটি সঠিক এবং নির্ভুল জাতীয় পরিচয়পত্র পেতে পারেন। তাই আপনি যদি কেন্দ্রে গিয়েও নতুন ভোটার হউন তবে কিছু বিষয় রয়েছে যা আপনার জানা উচিৎ বলে আমি মনে করি-ভোটার নিবন্ধন ও ছবি তোলার নিয়ম ২০২৫

নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার আগে তথ্য সংগ্রহকারীর কাছ হতে নিবন্ধন ফরম- ২ সংগ্রহ করে ছবি তোলার লাইনে দাড়াতে হয়। এ সময়ে তথ্যসংগ্রহকারী কর্তৃক পূরনকৃত আপনার ভোটার নিবন্ধন ফরম ভালো করে দেখে নিন যাতে কোনো ভুল না থাকে। প্রয়োজন হলে নিজের সার্টিফিকেট এবং জন্মসনদের সাথে নিবন্ধন ফরমের পূরনকৃত তথ্য মিলিয়ে নিন। নিবন্ধন ফরমে কোনো ভুল তথ্য পেলে তা তথ্য সংগ্রহকারীর কাছে যেয়ে ঠিক করে নিন।

নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার সময় ডাটা এন্ট্রি অপারেটর আপনার তথ্য তথ্য সফটওয়্যারে এন্ট্রি করে এন্ট্রিকৃত তথ্যের একটি প্রিন্ট যাচাই কপি আপনাকে প্রদান করবে। উক্ত যাচাই কপিতে আপনার তথ্য সঠিকভাবে এন্ট্রি করা হয়েছে কিনা তা যাচাই করে দেখবেন। যাচাই করে সকল এন্ট্রিকৃত তথ্য সঠিক পেলে উক্ত যাচাই কপিতে আপনি স্বাক্ষর প্রদান করবেন। আর যাচাই কপিতে এন্ট্রিকৃত তথ্যে কোনো ভুল পেলে সাথেসাথে তা ডাটা এন্ট্রি অপারেটরকে জানিয়ে ভুল সংশোধন করে নতুন আরেকটি যাচাই কপি সংগ্রহ করে সকল তথ্য সঠিক পেলে যাচাই কপিতে স্বাক্ষর করুন।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নতুন বা নিবন্ধিত ভোটারদের এন্ট্রিকৃত তথ্যের যাচাই কপি প্রদান বাধ্যতামূলক। তাই ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার সময় আপনার এন্ট্রিকৃত তথ্যের যাচাই কপি বুঝে নিন।

ভোটার হওয়ার স্লিপ অবশ্যই সংগ্রহ করে নিবেন । এনআইডি ম্যাসেজ পাওয়ার পরই ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন

ভোটার নিবন্ধন ২০২৩ । ভোটারদের ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার নিয়ম

জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর ২০২৫ । স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রে ব্যাংক, বীমা ও অফিসে যে স্বাক্ষর ব্যবহার করছে সেই স্বাক্ষরই দিবেন

  • ভোটার নিবন্ধন ফরমে দুটি স্থানে আপনার স্বাক্ষরের জায়গা থাকে। একটি স্বাক্ষর দিতে হয় তথ্যসংগ্রহকারী কর্তৃক পূরনকৃত ফরম যাচাই করে সকল তথ্য সঠিক আছে উল্লেখ করে। আরেকটি স্বাক্ষর দিতে হয় ছবি তোলার মূহুর্তে ডাটা এন্ট্রি অপারেটর সকল তথ্য নির্ভুলভাবে এন্ট্রি করেছে উল্লেখ করে। দুটি স্বাক্ষর দেওয়ার আগে অবশ্যই তথ্য যাচাই করে নিবেন।
  • নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার সময় আপনি সিগনেচার প্যাডে যে স্বাক্ষর দিবেন সেটিই আপনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর হিসাবে প্রিন্ট হবে। আপনি প্রাত্যহিক জীবনের নানান ক্ষেত্রে যে স্বাক্ষর ব্যবহার করেন, সিগনেচার প্যাডে সেই স্বাক্ষরই দেয়া উচিৎ।
  • নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার জন্য সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। তাই নিবন্ধন কেন্দ্রে ছবি তুলতে যাওয়ার সময় সাদা রংয়ের পোশাক পরিধান থেকে বিরত থাকা উচিৎ।
  • নিবন্ধন কেন্দ্রে তোলা ছবিই আপনার জাতীয় পরিচয়পত্রে আসবে বিধায় শার্ট বা অন্যান্য ফরমাল পোশাক পড়ে ছবি তোলা উচিৎ। ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই গোল গলার গেঞ্জি পড়া থেকে বিরত থাকা উচিৎ।
  • নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার সময় আপনার কান পর্যন্ত দৃশ্যমান হতে হবে। এ বিষয়ে বাসা থেকেই পূর্বপ্রস্তুতি নিয়ে যাওয়া উত্তম।
  • নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক দেয়ার সময় আপনার হাতের ১০ আংগুলের ছাপ নেয়া হবে বিধায় বাসা থেলে সুন্দরভাবে হাতের আংগুল পরিষ্কার করে যাওয়া উচিৎ।

কখন কেন্দ্রে চাপ কম থাকে?

ভোটার নিবন্ধন কেন্দ্রে সকালের দিকে অত্যাধিক চাপ থাকে বিধায় দুপুরের দিকে বা দুপুরের পরে নিবন্ধন কেন্দ্রে যাওয়াই উত্তম। ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার পরে আপনাকে যে স্লিপ (ফরম-৫) দেয়া হবে তা ভালোভাবে সংরক্ষণ করা উচিৎ। ভবিষ্যতে স্মার্ট কার্ড প্রদানের সময় এই স্লিপটি জমা দিতে হবে।

ভোটার নিবন্ধন ও ছবি তোলার নিয়ম ২০২৫ । ভোটারদের ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার নিয়ম কি?

কৃতজ্ঞতা: saumen biswas chhanda

মন্তব্য (৪৩)

  1. সোহেল ২১ জুন ২০২২, ১৩:৫৩

    আইডি কার্ড কবে পাবো

    উত্তর দিন
    1. technical ২১ জুন ২০২২, ১৪:৪৭

      আপাতত অনলাইন হতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অনুমোদন হয়ে থাকলে।

      উত্তর দিন
    2. Md Arman ali ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২

      Assalamu alaikum Ami sobi tolse 24.tarik 9.mas 2022 akhon Amar I’d card Kobe antry Hobe

      উত্তর দিন
      1. technical ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৪

        দুই মাস পর চেক করলে পেতে পারেন। তবে ডিসেম্বর এর মধ্যে সবাই পাবেন।

        উত্তর দিন
  2. Ashikul islam ২২ জুন ২০২২, ১৬:৪১

    Amr emargenc nid card projon kinto parci na meherpur jelai sobi tola hbe kbe theke janale valo hoto

    উত্তর দিন
    1. technical ২৩ জুন ২০২২, ০১:১৫

      অপেক্ষা করুন। জানানো হবে।

      উত্তর দিন
  3. al khalid ২৮ জুন ২০২২, ০০:৪৯

    ভাই আমার একটা প্রশ্ন ছিলো,
    আমি ভোটার ট্রান্সফার এর জন্য আবেদন ফরম ১৩ পুরন করতেছি, ফরমে আমার ভোটার নম্বর চাওয়া হইছে, আগে আন আই ডি সারভিস পোর্টালে ভোটার নম্বর বের করা যাইতো কিন্তু এখন সেই অপশন টি নাই। এখন আমার ভোটার নম্বর কিভাবে পাবো ?

    উত্তর দিন
    1. technical ২৮ জুন ২০২২, ০০:৫৪

      আপাতত অপশনটি বন্ধ আছে তবে আপনি ৯-৫ টায় ১০৫ এ কল করে বিস্তারিত তথ্য দিয়ে জেনে নিতে পারেন। কোন চার্জ কাটবে না।

      উত্তর দিন
  4. Md Mahamudul ৬ জুলাই ২০২২, ১১:৫৭

    20.06.22 tarik a cobi toli nai, thana porjai a nki acobi tola hobaa, otar date janla onk upokar hoto

    উত্তর দিন
    1. technical ৬ জুলাই ২০২২, ১২:০৭

      অনুগ্রহ করে অপেক্ষা করুন। জানানো হবে।

      উত্তর দিন
  5. Saim ৭ জুলাই ২০২২, ১৩:০২

    কাগজ পত্র জমা দিয়েছি, কিন্তু ছবি তোলার জন্য যে এসএমএস আসার কথা ছিল, হয়তো এসেছিল, দেখা হয়নি, প্রশ্ন হচ্ছে এসএমএস না আসলে কিভাবে আমি কনফার্ম হব যে ছবি তোলার জন্য আমিই উপযোগী,?

    উত্তর দিন
    1. technical ৭ জুলাই ২০২২, ১৪:২১

      স্লিপ নম্বর থাকলে ১০৫ এ কল দিয়ে তথ্য নিন। অথবা অনলাইনে লগিন করে দেখুন।

      উত্তর দিন
      1. ইশতিয়াকুল ১২ জুলাই ২০২২, ২০:১৬

        আমার স্ত্রীর কাগজ পত্র জমা দেয়া হয়েছে এক মাস আগে কোন স্লিপ দেয়নি তারা।
        প্রশ্ন হলো ঃ কাগজ জমা দেয়ার কতো দিনের মধ্যে ছবির জন্য এস এম এস না আসলে বুঝব আমার কাগজ গ্রহণ হয়নি?
        জানালে উপকৃত হবো ভাই।

        উত্তর দিন
        1. technical ১৩ জুলাই ২০২২, ০৩:২৫

          যোগাযোগ করুন। ছবির পর সুযোগ পাবেন। অথবা অপেক্ষা করতে হবে মেসেজ পেতে। স্লিপ দিবে ছবি ও সিগনেচার নেয়ার পর। গ্রহণ না করলে বা অনুমোদন না হলেও কারণ দেখিয়ে মেসেজ পাবেন।

          উত্তর দিন
          1. Akhiruzzaman Nirob ১২ আগস্ট ২০২২, ১০:১৪

            হ্যা

  6. রবিন ২০ জুলাই ২০২২, ০৯:৪৬

    ভাই আমার স্লিপ আছে কিন্তু অনলাইনে পাচ্ছি না এর কারন কি

    উত্তর দিন
    1. technical ২০ জুলাই ২০২২, ১১:২২

      আপনি কবে ভোটার হয়েছেন। যদি সম্প্রতি হয়ে থাকেন তবে আরও একটু অপেক্ষা করুন। ১০৫ এ কল করে আপনি স্লিপ নম্বর দিয়ে এনআইডি নম্বর পেতে পারেন। কল অবশ্যই ৯-৫ এর মধ্যে কল করুন।

      উত্তর দিন
      1. আলমগীর ২১ আগস্ট ২০২২, ১২:৫০

        নতুন করে এনআইডি কার্ড করা শুরু হবে এই মাসের ২৩ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে।আমি মোবাইল দিয়ে আবেদন করে ফেলেছি ৩ দিন আগে।এখন প্রশ্ন হলো আমি কি আবেদন ফরমটা জমা দিব নাকি নতুন করে ওদের মাধ্যমে আবেদন করাব?
        একটু জানাবেন,প্লিজ!

        উত্তর দিন
        1. technical ২১ আগস্ট ২০২২, ১৬:০০

          আবেদন ফর্ম জমা দিন। আপনারটি আগে অনুমোদন হবে এবং তথ্য এন্ট্রি হয়েই থাকল।

          উত্তর দিন
  7. Md. Alamin ৯ আগস্ট ২০২২, ১০:৩৫

    আগামীকাল আমার ছবি তোলার তারিখ। কিন্তু আমি জব এর কারনে আগামীকাল ছবি তুলতে যেতে পারবো না। পরে কী ছবি তোলা যাবে একটু জানাবেন প্লিজ।

    উত্তর দিন
    1. technical ৯ আগস্ট ২০২২, ১২:৪৬

      যাবে। তবে নির্ধারিত তারিখে যাওয়াই বেটার। কারণ এতে ভীর এড়ানো যায়।

      উত্তর দিন
  8. esrat jahan ১০ আগস্ট ২০২২, ১৭:০৬

    সেনবাগ ইউনিয়ন এ ১১ ই আগস্ট ছবি তুলা হবে,১১ তারিখ ছবি না তুললে কোনো কি সমস্যা, শীগ্রই উওর দিলে খুশি হব.

    উত্তর দিন
    1. technical ১১ আগস্ট ২০২২, ১৩:৫৮

      সমস্যা নাই। আপনি পরে গিয়েও তুলতে পারবেন। ভীর এড়াতে নির্ধারিত তারিখে যাওয়াই উত্তম।

      উত্তর দিন
  9. তুষার ১২ আগস্ট ২০২২, ১৭:৩৫

    ভাই আমি নতুন ভোটারের সকল কাগজপত্র জমা দিয়েছি ছবি তোলার কথা আগামী ২৬/০৮/২০২২ কিন্তু জন্ম তারিখ সমস্যার কারণে কাডটি বাতিল করতে চাই

    উত্তর দিন
    1. technical ১৩ আগস্ট ২০২২, ০৩:১৩

      আবেদন বাতিলের আবেদন করুন।

      উত্তর দিন
  10. Badal Kumar ২১ আগস্ট ২০২২, ০২:৩৪

    ভাইয়া আমি আমার ভাইদের ভোটার ফ্রম গুলা অনলাইনে নিজেই আবেদন করে ঐ গুলার কপি বের করে রাখছি। এখন কি আমি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ছবি তুলতে পারবো।

    উত্তর দিন
    1. technical ২১ আগস্ট ২০২২, ১১:০৫

      কাগজপত্রসহ জমা দিবেন। তারা মেসেজে ডেট দিলে ছবি তুলতে যাবেন।

      উত্তর দিন
  11. Mir hossin ২১ আগস্ট ২০২২, ০৯:১১

    ভাই আমার জুলাই মাসের ২৬ না ২৭ ছবি তুলছিল কিন্তু আমি বাড়িতে ছিলাম না ছবি তুলতে পারিনি এখন কি এর ছবি তুলতে পারব

    উত্তর দিন
    1. technical ২১ আগস্ট ২০২২, ১১:০১

      আপনার এলাকায় সিডিউল মোতাবেক ছবি তুলবেন। ম্যাসেজ আসবে আপনার ফোনে।

      উত্তর দিন
  12. Mir hossin ২১ আগস্ট ২০২২, ০৯:৩২

    ভাই আমার জুলাই মাসের ২৬ না ২৭ তারিখে ছবি তোলার কথা ছিল কিন্তু আমি বাড়িতে ছিলাম না ছবি তুলতে পারিনি এখন কি আর ছবি তুলতে পারব

    উত্তর দিন
    1. technical ২১ আগস্ট ২০২২, ১০:৫৫

      অবশ্যই পারবেন। যত দ্রুত সম্ভব চলে যান। ভীর এড়াতে সিডিউল ফলো করুন।

      উত্তর দিন
  13. md Arip hasan ২৭ আগস্ট ২০২২, ১২:৩৩

    Nid online copy kobe pabo janele balo hoto

    উত্তর দিন
    1. technical ২৭ আগস্ট ২০২২, ১৪:২৮

      জানুয়ারিতে সংশোধনীর তারিখ। ডিসেম্বরের আগে সবাই পাবেন। আপনার তথ্য যদি নিয়ে থাকে তবে ২ মাস লাগবে।

      উত্তর দিন
  14. রাহাত ১১ অক্টোবর ২০২২, ১১:২২

    চশমা পরা ব্যাক্তির ক্ষেত্রে কি করণীয়?
    সে চশমা পরে ছবি তুলবে? নাকি খুলে

    উত্তর দিন
    1. technical ১২ অক্টোবর ২০২২, ০১:৩৫

      চশমা খুলে ছবি তুলবে।

      উত্তর দিন
  15. Jannatul Ferdaus ১২ অক্টোবর ২০২২, ২০:৫৪

    কোনভাবেই কী কান ঢেকে অর্থাৎ হিজাব পরিধান করে শুধু চেহারা খুলে ছবি তোলা যাবে না?
    কান বের করে ছবি তোলা কী বাধ্যতামূলক?

    উত্তর দিন
    1. technical ১৩ অক্টোবর ২০২২, ১৬:০৪

      না। জি বাধ্যতামূলক প্রয়োজনে মহিলা ফটোগ্রাফার রিকুয়েস্ট করতে পারেন। https://reportbd.net/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b/

      উত্তর দিন
  16. Md Akram Hossen ২৩ অক্টোবর ২০২২, ০৮:২৭

    আমার ইউনিয়নে ছবি তোলার তারিখের সময় শেষ হয়ে গেছে এখন কি করব?

    উত্তর দিন
  17. নাহিদ ১০ মার্চ ২০২৩, ১৯:৪০

    ভাই সাধারনতো, আবেদন ফর্ম জমা দেয়ার কতো দিনের মধ্যে ছবি তুলতে এসএমএস এর মাধোমে ডাকা হয়?

    উত্তর দিন
    1. technical ১১ মার্চ ২০২৩, ০৭:৫৫

      ৯০ দিনের মধ্যে।

      উত্তর দিন
      1. Nishat ২৭ মার্চ ২০২৩, ০০:৫০

        Taratari ki kuno vabe paoa jay na?
        Amar form 20 tarik joma deoa hoyeche..nid card ta ki emergency vabe pete parbo?

        উত্তর দিন
        1. technical ২৭ মার্চ ২০২৩, ২১:৪৪

          না। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

          উত্তর দিন
  18. নোশিন ২৭ মার্চ ২০২৩, ০৫:১৩

    বায়োমেট্রিক ও ছবি তোলার সময় কি কি কাগজ সাথে নিয়ে যেতে হয়?

    উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।