রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি

খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ২০২৫ । ডাক মাশুল চার্জ অনলাইনে পরিশোধ করা যায়?

খতিয়ান, ম্যাপ, ডাকমাশুল ফি
খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ২০২৫ । ডাক মাশুল চার্জ অনলাইনে পরিশোধ করা যায়? ছবি: টেকনিক্যাল আলামিন

যে কোন ধরনের খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদনের জন্য সকল জেলার ক্ষেত্রে সরকারি ফি হবে ৫০/- (পঞ্চাশ) টাকা। তবে অনলাইনে ডাক মারফত নিজ ঠিকানায় খতিয়ান প্রাপ্তির জন্য আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ৪০/- (চল্লিশ) টাকা (বিশেষায়িত খাম ও ডাক মাশুল বাবদ) প্রদান করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়।

আইন অধিশাখা-১ বাংলাদেশ সচিবালয়, ঢাকা।।

www.minland.gov.bd

নম্বর-৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮- ৫৬০ তারিখ: ০২ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ

পরিপত্র

বিষয়: খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ফি, বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ অনলাইনে প্রদান সংক্রান্ত।

অনলাইনে খতিয়ান বা মৌজা ম্যাপ সরবরাহের জন্য আবেদন ফি ডাকযােগে পাওয়ার ক্ষেত্রে বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ পুরােপুরি অনলাইনে আদায় করার নিমিত্ত ভূমি মন্ত্রণালয় নিম্মােক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

১. যে কোন ধরনের খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদনের জন্য সকল জেলার ক্ষেত্রে সরকারি ফি হবে ৫০/- (পঞ্চাশ) টাকা। তবে অনলাইনে ডাক মারফত নিজ ঠিকানায় খতিয়ান প্রাপ্তির জন্য আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ৪০/- (চল্লিশ) টাকা (বিশেষায়িত খাম ও ডাক মাশুল বাবদ) প্রদান করতে হবে।

২. মৌজা ম্যাপের কপির জন্য সকল জেলার ক্ষেত্রে সরকারি ফি হবে ৫২০/- (পাঁচশত বিশ) টাকা। তবে অনলাইনে ডাক মারফত নিজ ঠিকানায় মৌজা ম্যাপের কপি প্রাপ্তির জন্য আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ১১০/- (একশত দশ) টাকা (বিশেষায়িত খাম ও ডাক মাশুল বাবদ) প্রদান করতে হবে।।

৩. ডাকযােগে সেবা প্রাপ্তির ক্ষেত্রে আবেদনের সরকারি ফি এবং ডাক মাশুল একত্রে আবেদনের সঙ্গে অনলাইনে প্রদান করতে হবে।

৪. ফি সংগ্রহের রিপাের্ট ও চালান নম্বর জেলাভিত্তিক অটোমেটেড চালান সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে এবং এর ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার রেকর্ডরুমের রেজিস্টার হালনাগাদ করতে হবে।

৫. সেবাগ্রহীতা ই-খতিয়ান সিষ্টেম হতে সকল অর্থ পরিশােধের চালান কপি সংগ্রহ করতে পারবেন।

৬. জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

মােঃ মােস্তাফিজুর রহমান, পিএএ

সচিব 

ভূমি মন্ত্রণালয়

 

খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ফী, বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ অনলাইনে প্রদান সংক্রান্ত: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।