সৌদি আরবে কারখানায় আগুনে নিহত বাকি পাঁচজনের মরদেহ আসছে শনিবার
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে আসছে আগামীকাল শনিবার। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের পর দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
