শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ৯:৩৮:৩৪ অনলাইনে: ৯ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ই-জিপি নিবন্ধনে কত টাকা ফি, কোন প্রতিষ্ঠানের কী কাগজপত্র লাগবে? জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা, ১৯ নভেম্বরের নতুন বাজারদর প্রকাশ অফিস সহায়ক হয়েও উচ্চতর পদের দায়িত্ব পালন, দায়িত্বভাতাও পাবেন মুক্তা আক্তার পদোন্নতি নাকি উচ্চতর গ্রেড? আইবাস++-এ বেতন নির্ধারণের আগে যে বিষয়গুলো জানা জরুরি ছুটির দিনেও দাপ্তরিক কাজ, নেই অর্জিত ছুটি ও পদোন্নতি: প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার আখ্যান বিকাশ টু ব্যাংক খরচ কমলো: এখন প্রতি হাজারে মাত্র ১১ টাকায় ব্যাংক ও ভিসা কার্ডে টাকা পাঠানোর সুযোগ ১০ম থেকে ৯ম গ্রেডে ব্যবধান ১২ হাজার, তবে ৯ম থেকে ৮ম গ্রেডে কেন মাত্র ২ হাজার? প্রশ্ন লাখো কর্মচারীর! iBAS++ থেকে জিপিএফ চাঁদা পরিবর্তন, অগ্রিম উত্তোলন ও ছুটির বেতন সমন্বয়: সরকারি কর্মচারীদের যা জানা প্রয়োজন সরকারি চাকরিজীবীদের বেতন ফিক্সেশন: ২০১৫ সালের হিসাব করতে গিয়ে যে ভুলটি করবেন না, iBAS++-এর নির্দেশনায় যা বলা হয়েছে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা

সঞ্চয়পত্র রিনিউ নিয়ে নতুন নির্দেশনা ২০২৬ । আপনার সবগুলো সঞ্চয়পত্র পুন:বিনিয়োগ সুবিধা কিভাবে চালু করবেন?

সঞ্চয়পত্র রিনিউ নিয়ে নতুন নির্দেশনা ২০২৬ । আপনার সবগুলো সঞ্চয়পত্র পুন:বিনিয়োগ সুবিধা কিভাবে চালু করবেন?
সঞ্চয়পত্র রিনিউ নিয়ে নতুন নির্দেশনা ২০২৬ । আপনার সবগুলো সঞ্চয়পত্র পুন:বিনিয়োগ সুবিধা কিভাবে চালু করবেন? ছবি: টেকনিক্যাল আলামিন

সঞ্চয়পত্র সংক্রান্ত সেবায় গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বিদ্যমান জটিলতা নিরসনে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলার অনুযায়ী সব সঞ্চয়পত্র ‘অটোরিনিউ’ হওয়ার কথা থাকলেও সফটওয়্যার ও সার্ভার জটিলতার কারণে বাস্তবে তা হচ্ছে না। ফলে মেয়াদ শেষে সঞ্চয়পত্রের মূল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হয়ে যাচ্ছে। এছাড়া, ব্যাংক হিসাব পরিবর্তন সংক্রান্ত কাজও সহজ করা হয়েছে।

গ্রাহকদের জানানো হয়েছে, অটোরিনিউ জটিলতা এড়াতে এখন থেকে গ্রাহককে তার সঞ্চয়পত্র রিনিউ করার জন্য মেয়াদপূর্তির অন্তত এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট ইস্যু অফিসে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

সঞ্চয়পত্র রিনিউয়ের জন্য যা লাগবে:

যে সকল গ্রাহক মেয়াদপূর্তির পর তাদের সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগ (রিনিউ) করতে চান, তাদের নিম্নোক্ত কাগজপত্রাদিসহ সংশ্লিষ্ট ইস্যু অফিসে যোগাযোগ করতে হবে:

১. সংযুক্ত ফরম্যাট অনুযায়ী পূরণকৃত আবেদন ফরম (ফরমে “ইস্যুকারী কর্মকর্তা” এর পরে সংশ্লিষ্ট ইস্যু অফিসের নাম লিখতে হবে)। ২. গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (NID Smart Card) ফটোকপি। ৩. বিদ্যমান সঞ্চয়পত্র সার্টিফিকেট(সমূহ) এর ফটোকপি। ৪. সর্বশেষ অর্থবছরের রিটার্ন জমার প্রত্যয়নপত্রের ফটোকপি।

বিশেষ নোট: সকল কাগজপত্র দুই সেট করে জমা দিয়ে এক সেট গ্রাহক সংশ্লিষ্ট অফিস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসের সীলসহ রিসিভ করে নিজ দায়িত্বে সংগ্রহে রাখবেন।

ব্যাংক হিসাব পরিবর্তন প্রক্রিয়া সহজীকরণ:

বিভিন্ন প্রয়োজনে যারা সঞ্চয়পত্রে প্রদত্ত ব্যাংক একাউন্ট পরিবর্তন করতে চান, তাদের জন্য প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। এতদিন এই কাজটি জাতীয় সঞ্চয় অধিদপ্তর সম্পন্ন করলেও এখন থেকে সংশ্লিষ্ট ইস্যু অফিস নিজেরাই এই কাজটি করতে পারবে।

গ্রাহকদেরকে সশরীরে ইস্যু অফিসে উপস্থিত হয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইস্যু অফিস থেকে গ্রাহকের প্রদত্ত মোবাইল নাম্বারে ০৬ সংখ্যার একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। গ্রাহককে সেই ওটিপি সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রদান করে ব্যাংক একাউন্ট পরিবর্তনের কাজ সম্পন্ন করতে হবে।

ব্যাংক একাউন্ট পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. পূরণকৃত আবেদন ফরম। ২. গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩. সঞ্চয়পত্র সার্টিফিকেট(সমূহ) এর ফটোকপি। ৪. আবেদনকৃত ব্যাংক হিসাবের চেকের ফটোকপি (MICR চেক, যাতে ব্যাংক একাউন্ট, রাউটিং নাম্বার এবং একাউন্ট হোল্ডারের নাম উল্লেখ থাকে)। * একক নামে কেনা সঞ্চয়পত্রের জন্য একক ব্যাংক হিসাবের চেক এবং যৌথ নামে কেনা সঞ্চয়পত্রের জন্য যৌথ হিসাবের চেক লাগবে। * মৃত ক্রেতার ক্ষেত্রে নমিনি দুইজন হলে তাদের যৌথ হিসাবের চেক লাগবে। ৫. গ্রাহকের পূর্বের ব্যাংক হিসাবে কোনো আইনি জটিলতা নেই মর্মে পূর্বের ব্যাংক থেকে প্রদত্ত ছাড়পত্রের ফটোকপি।

গুরুত্বপূর্ণ নোট: কোনো সঞ্চয়পত্রের ব্যাংক হিসাব সর্বোচ্চ ০২ বার পরিবর্তন করা যাবে, এর বেশি নয়। সকল কাগজপত্র দুই সেট করে জমা দিয়ে এক সেট গ্রাহক সংশ্লিষ্ট অফিস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসের সীলসহ রিসিভ করে নিজ দায়িত্বে সংগ্রহে রাখবেন।

মুনাফা জটিলতা নিরসনে কাজ চলছে:

এদিকে, গত ২৯, ৩০, ৩১ এবং ০২ তারিখে ইস্যু হওয়া সঞ্চয়পত্রসমূহের মুনাফার টাকা সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যার জটিলতার কারণে আটকে আছে বলে জানা গেছে। অধিদপ্তর সমস্যা সমাধানের ব্যাপারে কাজ করছে এবং আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। গ্রাহকদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করা হয়েছে।

সঞ্চয়পত্র রিনিউ এবং ব্যাংক হিসাব পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জটিলতা এড়াতে গ্রাহকদেরকে যথাযথ কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইস্যু অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সঞ্চয়পত্র রিনিউ নিয়ে নতুন নির্দেশনা ২০২৬ । আপনার সবগুলো সঞ্চয়পত্র পুন:বিনিয়োগ সুবিধা কিভাবে চালু করবেন?

সঞ্চয়পত্র রিনিউ ফরম পিডিএফ ফরম ডাউনলোড লিংক

 

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।