বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
বিকাল ৪:৫১:২২ অনলাইনে: ১৭ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি

Sonali E wallet Email OTP 2025 । ইমেইল ওটিপিসহ ই ওয়ালেটে আরও ৪টি সেবা যুক্ত হয়েছে

Sonali E wallet Email OTP । ইমেইল ওটিপিসহ ই ওয়ালেটে আরও ৪টি সেবা যুক্ত হয়েছে
Sonali E wallet Email OTP 2025 । ইমেইল ওটিপিসহ ই ওয়ালেটে আরও ৪টি সেবা যুক্ত হয়েছে ছবি: টেকনিক্যাল আলামিন

সোনালী ই ওয়ালেট দিন দিন আরও বেশি উন্নত করা হচ্ছে-এরই ফলশ্রুতিতে ইমেইল ওটিপি, ভয়েস নোটিফিকেশন, ঢাকা ওয়াসা বিল পরিশোধ এবং ডেবিট কার্ড গ্রিন পিন সেবা পাওয়া যাবে–Sonali E wallet Email OTP 2025

আপনার ওয়ালেটে মেন্যুগুলো নাই? হ্যাঁ। প্রথমে আপনি আপনার ই ওয়ালেট গুগল প্লে স্টোর হতে আপডেট করে নিন। আপডেট করার পর আপনি মেন্যুগুলো দেখতে পাবেন। সোনালী ই ওয়ালেটের যে কোন সেবা সতর্কতার সহিত ব্যবহার করুন। মিস ইউজ যাতে না হয় সেদিকে সজাগ থাকুন।

ট্রানজেকশন ওটিপি এখন ইমেইলে আসবে? হ্যাঁ। সোনালী ব্যাংকের গ্রাহকেরা সোনালী ই-ওয়ালেট এর লেনদেন করার ওটিপি আগে শুধুমাত্র মোবাইলে মেসেজ আকারে পেতেন। এখন থেকে গ্রাহকেরা ই-মেইলে ও- ওটিপি পাবেন। অতি সম্প্রতি সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপের সাথে এই সার্ভিস টি যুক্ত করেছে। সার্ভিস টি উপভোগ করতে প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিন। তারপর  অপশন থেকে ই-মেইলে ওটিপি সার্ভিস টি যুক্ত করুন। এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ই-মেইলে ওটিপি পেয়ে যাবেন। ওটিপি ডেলে বা দেরিতে ওটিপি আসা বন্ধ হবে এবং দ্রুত আপনি ওটিপি পেয়ে যাবেন।

ওয়াসা বিল দেয়া যাবে? হ্যাঁ। বিটিসিল, ডিপিডিসি এবং ডেসকো বিল আগেই ই ওয়ালেট এর মাধ্যমে পরিশোধ করা যেত। এখন বিল পে অপশন ব্যবহার করে আপনি ঢাকা ওয়াসা পানির বিলও পরিশোধ করতে পারবেন। পরিষেবা বিল পরিশোধের অপশনগুলো ক্রমান্বয়ে যুক্ত হচ্ছে।

সোনালী ই ওয়ালেট নতুন আপডেট / নতুন ৪টি সেবা যুক্ত হয়েছে

অপশন বা সার্ভিস পেতে আপনার ওয়ালেটটি গুগল প্লে স্টোর হতে আপডেট করে নিন।

Sonali E wallet Email OTP 2025 । ইমেইল ওটিপিসহ ই ওয়ালেটে আরও ৪টি সেবা যুক্ত হয়েছে

Caption: Sonali E wallet Update

ইমেইল ওটিপি একটিভ করার নিয়ম ২০২৫ । যেভাবে আপনি ইমেইল ওটিপি অপশন চালু করবেন

  1. প্রথমে ই ওয়ালেটে পিন দিয়ে প্রবেশ করুন।
  2. Menu বাটন ট্যাপ করুন।
  3. OTP Switch Mode ট্যাপ করুন।র্লী
  4. Add email as OTP Channel Click করুন।
  5. With OTP Verification ট্যাপ করুন।
  6. পিন নম্বর দিয়ে Submit করুন।
  7. মোবাইল নম্বর এবং আপনার ইমেইলে যাওয়া দুটি ওটিপি লিখুন।
  8. Verify OTP ক্লিক করলেই কাজ শেষ।

সোনালী ব্যাংক ই ওয়ালেট দিয়ে কি কি কাজ করা যায়?

নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করতে পারবেন। যে কোন ব্যাংকের একাউন্টে টাকা প্রেরণ করতে পারবেন। একাউন্ট হতে ওয়ালেট এ টাকা আনা যায়। ওয়ালেট হতে ওয়ালেট এ টাকা প্রেরণ, ওয়ালেট হতে একাউন্ট এ টাকা প্রেরণ, একাউন্ট হতে অন্য একাউন্ট এ টাকা প্রেরণ করা যায়। ডিপিএস/ঋণের কিস্তি প্রদান-ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ডের বিল, পেমেন্ট মােবাইল রিচার্জ ও বিবিধ ডিজিটাল সেবা পাওয়া যায়। ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা- অনলাইনেই এখন মিলিওনিয়ার স্কিম সহ অন্য স্কিমগুলো খোলা যায় এবং এফডিআর করা যায় টাকা।

https://technicalalamin.com/sonali-e-wallet-loan-payment/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।