বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ৩:৫০:৪৯ অনলাইনে: ৫ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সঞ্চয়পত্রের বকেয়া মূল ও মুনাফার টাকা নিয়ে নতুন আপডেট, গ্রাহকদের কাছে চাওয়া হলো প্রাপ্তির তথ্য সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র পেতে আর অফিসে যেতে হবে না, NSD Self Login-এ মিলবে বিনিয়োগের বিস্তারিত তথ্য আউটসোর্সিং সেবার মেয়াদ শেষ হলেও বন্ধ নয় কার্যক্রম, ৩১ ডিসেম্বর পর্যন্ত চালুর সুযোগ সচিবালয়ে অপরাধ দমনে মোবাইল কোর্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব একাদশ-দ্বাদশ শ্রেণির উপবৃত্তি আবেদন: জন্মনিবন্ধন, এনআইডি ও ব্যাংক অ্যাকাউন্টসহ যেসব কাগজ লাগবে গার্মেন্টস শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি চূড়ান্ত, গ্রেড অনুযায়ী বেতন ১৭ থেকে ২১ হাজার ৫০০ টাকা ৩৬ শতাংশ বাড়ছে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি! গ্রেডভিত্তিক নতুন বেতন কাঠামোয় থাকছে ২ হাজার টাকা সমন্বয়ের শর্ত সরকারি গাড়ি নিয়ে আন্তজেলা চলাচলে নিয়ন্ত্রণ: জেলা পর্যায়ের বিচারকদের জন্য আইন মন্ত্রণালয়ের নির্দেশনা ২০ বছর চাকরিতেই স্বেচ্ছায় অবসরের সুযোগ চান সরকারি কর্মচারীরা, ১৫ বছরের পেনশন অপেক্ষা কমানোর দাবি আউটসোর্সিং কর্মীদের ভাগ্য নির্ধারণে অর্থ বিভাগের নতুন ভূমিকা, কী পরিবর্তন আসতে পারে সরকারি চাকরির এই ব্যবস্থায়?

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ । নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে জেনে নিন

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ । নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে জেনে নিন
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ । নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে জেনে নিন ছবি: টেকনিক্যাল আলামিন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে৷ তথ্য সংগ্রহের সময় তথ্য সংগ্রহকারীকে সঠিক তথ্য করা হয়েছিল। বাংলাদেশের নাগরিক হিসেবে যাদের জম্ম তা‌রিখ ০১-০১-২০০৮ এর পূর্বে এবং যারা আগে ভোটার হননি, ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হিসাবে ফরম পূরন করতে পারবেন-ভোটার তালিকা হালনাগাদ ২০২৫

নির্বাচন অফিসে গিয়ে কি ভোটার হওয়া যাবে? হ্যাঁ। সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যেকোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে? প্রথমত ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি লাগবে। জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি লাগবে। নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি লাগবে। এছাড়াও এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) লাগবে। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি) দিতে হবে।

ভোটার নিবন্ধন পূর্ব প্রস্তুতি কি? যাদের জন্মসনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্মসনদ অনলাইন করে নিন। যাদের জন্মসনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সন‌দের সাথে মিল নেই, তারা দ্রুত জন্মসনদ সংশোধন করে নিন৷ যা‌দের জন্মসন‌দ এবং শিক্ষাসনদ তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সা‌থে মিল নেই, তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত জন্মসনদ এবং শিক্ষাসনদ সং‌শোধন করে নিন। নিজের রক্তের গ্রুপ না জানলে রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ জানুন।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ । আপনার এনআইডিতে ভুল থাকলে তা সংশোধন করে নিন

জাতীয় পরিচয়পত্র (NID) হলো বাংলাদেশী নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনী নথি। এটি একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণ স্বরূপ কাজ করে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য অপরিহার্য।ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ । নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে জেনে নিন

Caption: NID Notice

ভোটার নিবন্ধন তথ্য ২০২৫ । নতুন ভোটার নিবন্ধনের জন্য যেসকল কাগজপত্র দরকার

  • অনলাইন জন্ম সনদের ফটোকপি।
  • শিক্ষাসনদের (PSC/JSC/SSC) ফটোকপি।
  • পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
  • বিব‌া‌হিত‌ হ‌লে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি।

ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে কি শাস্তি?

হ্যাঁ। ভোটার নিবন্ধনের সময় আপনি যে তথ্য দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র (NID) তে সেই তথ্যই থাকবে। তাই সঠিক এবং সত্য তথ্য দিয়ে আপনার ভোটার নিবন্ধন ফরম পূরন করুন। ম‌নে রাখ‌বেন একা‌ধিকবার ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। আপ‌নি যদি ই‌তোপূ‌র্বে ভোটার নিবন্ধন করে থাকেন এবং যদি তার কোনো তথ্য বা কাগজপত্র আপনার কাছে না থাকে, তবে যেকোনো জেলা নির্বাচন অ‌ফি‌সে স্বশরী‌রে উপ‌স্থিত হ‌য়ে আঙ্গু‌লের ছাপ যাচাই‌য়ের মাধ্য‌মে আপনার তথ্য সংগ্রহ কর‌তে পা‌রেন। একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে এবং আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।
জাতীয় পরিচয়পত্র কি কাজে লাগে? পরিচয় প্রমাণ এটি আপনার বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ। সরকারি সেবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার রেজিস্ট্রেশন ইত্যাদি সব ক্ষেত্রে NID প্রয়োজন। ব্যাংক খাত ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোন নেয়া ইত্যাদির জন্য NID প্রয়োজন। সিম কার্ড রেজিস্ট্রেশন মোবাইল সিম কার্ড রেজিস্ট্রেশনের জন্য NID প্রয়োজন। অন্যান্য সেবা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য NID প্রায়শই প্রয়োজন হয়।
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ । নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে জেনে নিন
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ । নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে জেনে নিন

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।