বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ১২:৪৮:৪৯ অনলাইনে: ৭ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সঞ্চয়পত্রের বকেয়া মূল ও মুনাফার টাকা নিয়ে নতুন আপডেট, গ্রাহকদের কাছে চাওয়া হলো প্রাপ্তির তথ্য সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র পেতে আর অফিসে যেতে হবে না, NSD Self Login-এ মিলবে বিনিয়োগের বিস্তারিত তথ্য আউটসোর্সিং সেবার মেয়াদ শেষ হলেও বন্ধ নয় কার্যক্রম, ৩১ ডিসেম্বর পর্যন্ত চালুর সুযোগ সচিবালয়ে অপরাধ দমনে মোবাইল কোর্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন ৩ উপসচিব একাদশ-দ্বাদশ শ্রেণির উপবৃত্তি আবেদন: জন্মনিবন্ধন, এনআইডি ও ব্যাংক অ্যাকাউন্টসহ যেসব কাগজ লাগবে গার্মেন্টস শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি চূড়ান্ত, গ্রেড অনুযায়ী বেতন ১৭ থেকে ২১ হাজার ৫০০ টাকা ৩৬ শতাংশ বাড়ছে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি! গ্রেডভিত্তিক নতুন বেতন কাঠামোয় থাকছে ২ হাজার টাকা সমন্বয়ের শর্ত সরকারি গাড়ি নিয়ে আন্তজেলা চলাচলে নিয়ন্ত্রণ: জেলা পর্যায়ের বিচারকদের জন্য আইন মন্ত্রণালয়ের নির্দেশনা ২০ বছর চাকরিতেই স্বেচ্ছায় অবসরের সুযোগ চান সরকারি কর্মচারীরা, ১৫ বছরের পেনশন অপেক্ষা কমানোর দাবি আউটসোর্সিং কর্মীদের ভাগ্য নির্ধারণে অর্থ বিভাগের নতুন ভূমিকা, কী পরিবর্তন আসতে পারে সরকারি চাকরির এই ব্যবস্থায়?

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ আজকের খবর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ তফসিল ঘোষণা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচন নতুন গেজেট ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 গেজেট ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ তফসিল ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ২য় ধাপ
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ছবি: টেকনিক্যাল আলামিন

ভোটগ্রহণের পূর্বে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ০৪টি ইউনিয়ন পরিষদের আগামী ১৪ জুলাই ২০২১ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত।

বাংলাদেশ নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয়

নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০২৬.২১.২৩২; তারিখ: ০৮ জুন ২০২১

বিষয়: ভোটগ্রহণের পূর্বে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ০৪টি ইউনিয়ন পরিষদের আগামী ১৪ জুলাই ২০২১ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত।

সূত্র: নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪১.০০৫.২১.৮৬, তারিখ: ০৪ মার্চ ২০২১

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত পত্রে উল্লিখিত ১ম ধাপে ঘোষিত তফসিলের মধ্যে ভোট গ্রহণের পূর্বে চেয়ারম্যান পদে মনোনীতি বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুসারে নিম্নেবর্ণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন:

১। খুলনা-পাইকগাছা-হরিঢালী।

২। বাগের হাট-মোরেলগঞ্জ, কচুয়া-খাউলিয়া, কচুয়া।

৩। সুনামগঞ্জ-ছাতক-ভাতগাঁও।

২। প্রার্থিতা বিষয়ক অন্যান্য কার্যক্রম: চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়পত্র দাখিলের প্রয়োজন হবে না এবং পূর্বে মনোনয়নপত্র দাখিলকারীগণাকে নূতনভাবে মনোনয়নপত্র দাখিল/ প্রত্যাহারের সুযোগ দেয়া যাবে। উক্ত ইউনিয়ন পরিষদসূহের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে পূর্বের মনোনয়ন বহাল থাকবে, উক্ত পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ শুধুমাত্র চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়ন দাখিল করা যাবে।

৩। অন্যান্য নির্দেশনা: উল্লিখিত সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে:

(১) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে যাবতীয় কায্যক্রম গ্রহণ করতে হবে।

(২) আইন, বিধি এবং ইত:পূর্বে জারিকৃত পরিপত্রসমূহ ও অন্যান্য নির্দেশনা অনুসরণপূর্বক প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণ করতে হবে।

৪। বর্ণিতাবস্থায়, উল্লিখিত নির্দেশনা অনুসারে উল্লিখিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হ’ল।

(মো: আতিয়ার রহমান)

উপসচিব

নির্বাচন পরিচালনা-২ অধিশাখা

ফোন: ০২-৫৫০০৭৫২৫

 

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।