ফ্রি গভঃ ট্রেনিং ২০২৬ । সরকারি খরচে ASSET প্রকল্পের অধীনে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তির সুযোগ
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ASSET’ প্রকল্পের আওতায় ময়মনসিংহে ৭ম সাইকেলে (এপ্রিল-জুন ২০২৬ সেশন) ৩ মাস মেয়াদী সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার (SPTC), মধ্য বাড্ডা, বাইপাস মোড়, ময়মনসিংহ কেন্দ্রে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ কোর্সসমূহ: এই প্রকল্পের আওতায় মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিটি কোর্সের আসন সংখ্যা ২৪টি। কোর্সগুলো হলো: ১. টাইলস এন্ড মার্বেল ওয়ার্কস (Level-02) ২. ম্যাশনারি (Level-02) ৩. প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস (Level-02) ৪. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন মেইনটেন্যান্স (Level-02) ৫. জেনারেল কেয়ারগিভিং (Level-02)
আবেদনের যোগ্যতা ও সুবিধাসমূহ: প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি বা এসএসসি পাস হতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। এই কোর্সে বেকার যুবক-যুবতী, অনগ্রসর, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সরকারি ভাতা। নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণ শেষে অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হলে পুরুষ প্রশিক্ষণার্থীদের ১১,৭০০ টাকা এবং নারী প্রশিক্ষণার্থীদের ১৩,২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)। এছাড়া প্রশিক্ষণের হাজিরা ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিক পদ্ধতিতে নিশ্চিত করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
-
ভর্তি ফরম সংগ্রহ ও জমা: ০১ মার্চ ২০২৬ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত।
-
বাছাইয়ের তারিখ: ৩০ মার্চ ২০২৬।
-
ফলাফল প্রকাশ: ৩১ মার্চ ২০২৬।
-
ভর্তি নিশ্চিতকরণ: ৩১ মার্চ ২০২৬।
-
প্রশিক্ষণ ক্লাস শুরু: ০১ এপ্রিল ২০২৬।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি রঙিন ছবি, এনআইডি (NID) কার্ডের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই দুটি সচল মোবাইল নম্বর (নিজস্ব ও অভিভাবকের) উল্লেখ করতে হবে।
যোগাযোগ: ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: ০১৩৩৫১৭১২৭৩ (সকল ট্রেড), অথবা নির্দিষ্ট ট্রেড ভিত্তিক নম্বরে। অফিস ঠিকানা: ঢাকা বাইপাস ও আকুয়া বাইপাসের মধ্যবর্তী রুমডো পলিটেকনিক ও নেতার খলার পাশে, ময়মনসিংহ।
সরকারের এই মহতী উদ্যোগের ফলে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

