বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
দুপুর ১২:৫৬:২৮ অনলাইনে: ১২ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন

বিদেশ থেকে আগত যাত্রী যে কোনাে পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশে আনতে পারেন।

বৈদেশিক ডলার আনা যাবে
বিদেশ থেকে আগত যাত্রী যে কোনাে পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশে আনতে পারেন। ছবি: টেকনিক্যাল আলামিন

বিদেশে বসবাসরত প্রবাসী/অনিবাসী ব্যক্তি কর্তৃক এদেশে অনুমােদিত ডিলার ব্যাংক শাখায় পরিচালিত প্রাইভেট ফরেন কারেন্সি হিসাব কিংবা নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপােজিট হিসাবের স্থিতি হতে নগদ নােট আকারে ফরেন কারেন্সি সংগে করে নিয়ে যাওয়া এবং ব্যাংকিং চ্যানেলে অবাধে বিদেশে প্রেরণ করার প্রাধিকারের বিষয়ে সর্বসাধারণের জ্ঞাতার্থে উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংক প্রবাসী/অনিবাসী ব্যক্তির নামে পরিচালিত ফরেন কারেন্সি ‘ হিসাবের স্থিতি অবাধে বিদেশে স্থানান্তর প্রসঙ্গে

বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় বিদেশে বসবাসরত প্রবাসী/অনিবাসী ব্যক্তি এদেশে অনুমােদিত ডিলার ব্যাংক শাখায় প্রাইভেট ফরেন কারেন্সি হিসাব কিংবা নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপােজিট হিসাব পরিচালনা করতে পারেন। বিদেশ থেকে প্রেরিত ফরেন কারেন্সি কিংবা বিদেশ থেকে বাংলাদেশে আগমনকালে সংগে নিয়ে আসা ফরেন কারেন্সি এ সকল হিসাবে জমা রাখা যায়। বিদেশ থেকে আগত যাত্রী যে কোনাে পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশে আনতে পারেন। সঙ্গে নিয়ে আসা ফরেন কারেন্সির পরিমাণ অনধিক দশ হাজার মার্কিন ডলার বা সমতুল্য অন্য কারেন্সি হলে শুল্ক কর্তৃপক্ষের নিকট ঘােষণা প্রদানের প্রয়ােজন নেই।

স্থানীয়ভাবে পরিচালিত এ সকল ফরেন কারেন্সি হিসাবের স্থিতি অবাধে টাকায় নগদায়ন করা যায়। বিদেশ থেকে আগত প্রবাসী/অনিবাসী ব্যক্তি বাংলাদেশ ত্যাগকালে তার হিসাবের স্থিতি হতে অনধিক পাঁচ হাজার ইউএস ডলার নােট আকারে এবং হিসাবের স্থিতি থাকা সাপেক্ষে প্রয়ােজন অনুযায়ী অন্য ফরেন কারেন্সি সঙ্গে নিয়ে যেতে পারেন। প্রবাসী/অনিবাসী ব্যক্তির নামে পরিচালিত এ সকল ফরেন কারেন্সি হিসাবের স্থিতি মুনাফা/সুদসহ অবাধে ব্যাংকিং চ্যানেলে বিদেশে প্রেরণ করা যায়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনােরূপ অনুমােদনের প্রয়ােজন নেই।

ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোনাে অভিযােগ থাকলে ১৬২৩৬ নম্বরে ফোন করুন।

 

বিদেশ থেকে আগত যাত্রী যে কোনাে পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশে আনতে পারেন: বিজ্ঞপ্তি ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।