বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
দুপুর ২:১২:৫১ অনলাইনে: ৯ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি

সকল প্রকার যাত্রীবাহী নৌযান আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।

সকল প্রকার যাত্রীবাহী নৌযান আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
সকল প্রকার যাত্রীবাহী নৌযান আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। ছবি: টেকনিক্যাল আলামিন

বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা ও কর্মচারীগণকে সকল ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ

১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

www.biwta.gov.bd

মানব সম্পদ শাখা

নম্বর: ১৮.১১.০০০০.০০৮.৯৯.০১৮.২১.৩৮৪/৯৬৬; ১০ আগস্ট ২০২১

বিজ্ঞপ্তি

গত ০৩ আগস্ট ২০২১ তারিখে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত: মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৭৬ তারিখ ০৮/০৮/২০২১ এর মাধ্যমে আগামী ১১ আগস্ট ২০২১ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কতিপয় শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি নিষেধ আরোপ করার প্রেক্ষিতে বিআইডব্লিউটিএতে নিম্নরুপ ব্যবস্থা গ্রহণ করতে হবে:

ক) বিআইডব্লিউটিএ-এর প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিস, সকল নৌ-বন্দরসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সমূহ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক খোলা থাকবে।

খ) সকল প্রকার যাত্রীবাহী নৌ-যান আইন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। এক্ষেত্রে পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) বিশেষ নির্দেশনা জারীসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

গ) বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা ও কর্মচারীগণকে সকল ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারী করা হলো।

এস.এম.শাহেদ রেজা

উর্দ্ধতন উপ-পরিচালক (মানব সম্পদ)

সকল প্রকার যাত্রীবাহী নৌযান আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।