শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ১২:০২:১৬ অনলাইনে: ১৩ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
১০ম থেকে ৯ম গ্রেডে ব্যবধান ১২ হাজার, তবে ৯ম থেকে ৮ম গ্রেডে কেন মাত্র ২ হাজার? প্রশ্ন লাখো কর্মচারীর! iBAS++ থেকে জিপিএফ চাঁদা পরিবর্তন, অগ্রিম উত্তোলন ও ছুটির বেতন সমন্বয়: সরকারি কর্মচারীদের যা জানা প্রয়োজন সরকারি চাকরিজীবীদের বেতন ফিক্সেশন: ২০১৫ সালের হিসাব করতে গিয়ে যে ভুলটি করবেন না, iBAS++-এর নির্দেশনায় যা বলা হয়েছে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর

একুশে পদক ২০২৬ । একুশে পদক প্রাপ্তদের তালিকা দেখুন

একুশে পদক ২০২৪ । একুশে পদক প্রাপ্তদের তালিকা দেখুন
একুশে পদক ২০২৬ । একুশে পদক প্রাপ্তদের তালিকা দেখুন ছবি: টেকনিক্যাল আলামিন

একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদক প্রচলন করা হয়- একুশে পদক ২০২৬

একুশে পদক কিসের তৈরি? একটি পদক (১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি, ৩৫ গ্রাম ওজন)। একটি সম্মাননা সনদ। একটি রেপ্লিকা। নগদ চার লাখ টাকা। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদান করা হয়।

একুশে পদক পাওয়ার যোগ্যতা কি?  বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রদান করা হয়।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি মনোনয়ন গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

প্রতিষ্ঠান কি একুশে পদক পায়? হ্যাঁ। ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ হিসেবে একুশে পদক প্রদান করা হয়। ২০০৩ সালে ইউনেস্কো কে সর্বপ্রথম একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বিজয়ী প্রত্যেককে একটি পদক, একটি সম্মাননা সনদ প্রদান করা হয়।

একুশে পদক প্রাপ্তদের তালিকা দেখুন । একুশে পদক ২০২৬

এই পদক বাংলাদেশের সর্বোচ্চ স্বীকৃতি কোন ব্যক্তির জ্ঞান, কর্ম এবং অবদানের প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। সুতরাং, একুশে পদকের আর্থিক মূল্য চার লাখ টাকা হলেও এর অমূল্য মূল্য অনেক বেশি।

একুশে পদক প্রাপ্তদের তালিকা

Caption: moca.gov.bd

একুশে পদক ২০২৬ । কে কে একুশে পদক পেয়েছে?

  1. মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর)
  2. বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)
  3. জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর)
  4. বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ
  5. বিদিত লাল দাস (মরণোত্তর)
  6. এন্ড্রু কিশোর (মরণোত্তর)
  7. শুভ্র দেব
  8. শিবলী মোহাম্মদ
  9. ডলি জহুর
  10. এম. এ. আলমগীর
  11. রূপা চক্রবর্তী
  12. কাওসার চৌধুরী
  13. মো: জিয়াউল হক
  14. আলহাজ্ব রফিক আহামদ
  15. মুহাম্মদ সামাদ
  16. খান মো: মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা)
  17. শাহজাহান আহমেদ বিকাশ
  18. লুৎফর রহমান রিটন
  19. মিনার মনসুর
  20. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)
  21. প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু

একুশে পদক এর আর্থিক মূল্য কত??

বর্তমানে, একুশে পদক প্রাপ্ত প্রত্যেক ব্যক্তিকে নগদ চার লাখ টাকা প্রদান করা হয়। পূর্বে এটি ২৫,০০০ টাকা এবং পরবর্তীতে ২ লক্ষ টাকা ছিল। নভেম্বর ২০১৯ সালে পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করে চার লাখ টাকা করা হয়। একুশে পদক কেবল আর্থিক মূল্যের জন্য নয়, বরং এর অমূল্য মূল্যের জন্যও বিশেষভাবে সমাদৃত। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রদান করা হয়।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।