বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সন্ধ্যা ৭:২৩:০৮ অনলাইনে: ১১ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও

এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৪ । সঞ্চয়পত্র ধারী গন এই ফর্মে রিটার্ন দাখিল করতে পারবে কি?

এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৩ । সঞ্চয়পত্র ধারী গন এই ফর্মে রিটার্ন দাখিল করতে পারবে কি?
এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৪ । সঞ্চয়পত্র ধারী গন এই ফর্মে রিটার্ন দাখিল করতে পারবে কি? ছবি: টেকনিক্যাল আলামিন

নাগরিক হিসেবে যাদের টিআইএন রয়েছে এবং সঞ্চয়পত্র কিনেছেন তারা ঝামেলা এড়াতে এক পৃষ্ঠার রিটার্ণ ফরম দাখিল করতে পারেন – এক পৃষ্ঠার রিটার্ন ফরম ২০২৪

এক পৃষ্ঠার রিটার্ণ ফরম কাদের জন্য করদাতার ছবি, নাম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), কর সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সম্পদের পরিমাণ, করযোগ্য আয় ও করের পরিমাণ দিয়ে খুব সহজেই এক পৃষ্ঠার ফরম পূরণ করেই দেওয়া যাবে আয়কর রিটার্ন। তবে যাদের আয় কেবলমাত্র ৫ লাখ টাকার নিচে কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম সেই সকল করদাতারা এক পৃষ্ঠার রিটার্ন ফরমে আয়কর বিবরণী জমা দিতে পারবে।

উদাহরণ হিসাবে এক পৃষ্ঠার রিটার্ণ ফরম- জনাব ফজলুর রহমানের আয়কর হিসেব করে তার রিটার্ন ফরমটি পুরণ করেছি। তার স্ত্রী সেলিনা রহমান গৃহিনী। আমরা ফজলুর রহমানের রিটার্নে দেখেছিলাম তিনি স্ত্রীকে ৩,০০,০০০/- টাকা দান করেছেন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য। সেলিনা রহমানের মোট পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, এর মধ্যে দুই লক্ষ টাকা পূর্বে কেনা ছিলো ও গত করবর্ষে স্বামীর নিকট থেকে তিন লক্ষ টাকা দান হিসেবে নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছেন। সেলিনা রহমান সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টিন নিয়েছেন এজন্য তাকে রিটার্ন জমা দিতে হবে। তার কোনো করযোগ্য আয় না থাকায় ও মোট সম্পদের পরিমান ৪০ লক্ষ এর অনেক কম হওয়ায় তিনি এক পৃষ্ঠার রিটার্ন ফরম জমা দিতে পারবেন।

১ পৃষ্ঠার ফর্মে কি কি সংযুক্ত করতে হবে? এক পৃষ্ঠার রিটার্ন ফরমটি যথাযথ নিয়ম মেনে করে পুরণ করে সাথে (১) টিআইএন সনদ (২) জাতীয় পরিচয় পত্রের কপি (৩) ব্যাংক স্টেটমেন্ট (৪) সঞ্চয়পত্রের প্রত্যয়ন পত্র প্রভৃতিসহ জমা দিলেই হবে।

আয়কর নির্দেশিকা ২০২৪-২০২৫ । আয়কর রিটার্ন দাখিলের সময় ২০২৩-২০২৪

প্রতি বছর নভেম্বর মাসের মধ্যে রিটার্ণ দাখিল সম্পন্ন করতে হবে অন্যথায় জরিমানা গুণতে হবে।

১ পৃষ্ঠার রিটার্ণ ফরম ২০২১-২২

One leaf return form pdf । ১ পৃষ্ঠার রিটার্ন ফরম সংগ্রহ করুন: ডাউনলোড

এক পৃষ্ঠার রিটার্ণ ফর্ম ২০২৪ । রিটার্ণ জমা দেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে

  1. সম্পদের স্বচ্ছ বিবরণ দিয়েছেন কিনা।
  2.  যথাযথ কাগজপত্র দাখিল করেছেন কিনা।
  3.  ভালোমতো রিটার্ন ফরম পূরণ করেছেন কিনা।
  4.  প্রথমবার রিটার্নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন কিনা।
  5. আয়-ব্যয়ের সংগতিপূর্ণ রিটার্ন দাখিল করছেন কিনা।
  6.  কৃষি আয় এড়িয়ে যাবেন না।
  7.  বাড়ি ভাড়া থেকে আয় উল্লেখ করেছেন কিনা।

রিটার্ন দাখিলের শেষ সময় কখন?

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির জন্য বার্ষিক আয় অনূর্ধ্ব ৫ লাখ টাকা কিংবা মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০ লাখ টাকা সেই সব করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম, যাদের আয় শূন্য থেকে ৫ লাখ টাকার নিচে তাদের এক পৃষ্ঠার কর রিটার্ন ফরম এবং কোম্পানি করদাতার রিটার্ন ফরম এবং স্বাভাবিক ব্যক্তি ও কোম্পানির বাইরে অন্যান্য করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম। আর ব্যক্তিশ্রেণির করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

https://bdservicerules.info/one-leaf-return-form-pdf-%E0%A5%A4-%E0%A7%A7-%E0%A6%AA%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%AB%E0%A6%B0/

মন্তব্য (১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।