বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ২:৫০:২২ অনলাইনে: ১১ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন ১ জানুয়ারি থেকে নিজের NID-তে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং হিসাব ছাড়া মিলবে না সরকারি ভাতা

ট্রিপল বেনিফিট স্কীম: ১ লক্ষ টাকা জমা করলে পাবেন ৩ লক্ষ টাকা।

Triple Benefit Scheme
ট্রিপল বেনিফিট স্কীম: ১ লক্ষ টাকা জমা করলে পাবেন ৩ লক্ষ টাকা। ছবি: টেকনিক্যাল আলামিন

যদি আপনি সঞ্চয়পত্রেও জমা রাখেন তবে ৫ বছরেও দ্বিগুন হবে না। সাধারণত ১১% সঞ্চয়পত্র মুনাফা ৯-১০ বছরে আপনার অর্থ দ্বিগুণ হবে কিন্তু আপনি যদি সোনালী ব্যাংকের Triple Benefit Scheme বা ট্রিপল বেনিফিট স্কীম গ্রহণ করেন যদি আপনি আপনার অর্থ ১২ বছর তিনগুন করে ফেলতে পারবেন। 

লং টার্ম বিনিয়োগকারীদের জন্য ট্রিপল বেনিফিট স্কীম

যেহেতু মুনাফার হার ৩-৯.৬% পর্যন্ত এক্ষেত্রে অর্থ খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। প্রতিবছরের জমাকৃত অর্থের উপর পরবর্তী বছর মুনফা গণনা করা হয়। এক্ষেত্রে যদি আপনি লং টাইমের জন্য অর্থ বিনিয়োগের চিন্তা করেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ট্রিপল বেনিফিট স্কীম (TBS) স্কীমটি গ্রহণ করুন। ৯.৬০% (চক্রবৃদ্ধি) হারে ১২ বছর পূর্তিতে আপনার এককালীন বিনিয়োগ৩ গুন হবে। 

যদিও আপনার মোট মুনাফা হতে প্রযোজ্য হারে উৎসে কর এবং আবগারী শুল্ক হিসাবধারীর নিকট হতে আদায় যোগ্য। তবুও এ ধরনের স্কীম আপনার জন্য ভাল সুফল বয়ে আনবে। যদি আপনি প্রতিমাসের মুনাফা ভোগ করতে চান তবে এই স্কীমটি আপনার জন্যে নয়। যদি কেবল দীর্ঘ মেয়াদী সময়ের জন্য অর্থ বিনিয়োগ করতে চান তবে আপনি এই স্কীমে বিনিয়োগ করতে পারেন।

ট্রিপল বেনিফিট স্কীম (TBS)

(ক) হিসাবের মেয়াদকালঃ : ১২ ( বার বছর)
(খ) এককালীন জমার পরিমাণঃ : ৫০,০০০.০০ বা এর গুণিতক
(গ) মুনাফার হার এবং প্রাপ্য অর্থের পরিমান : ৯.৬০% (চক্রবৃদ্ধি)। ১২ বছর পূর্তিতে ৩ গুন হবে। তবে প্রযোজ্য হারে উৎসে কর এবং আবগারী শুল্ক হিসাবধারীর নিকট হতে আদায় যোগ্য।
মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হলে নিম্নোক্ত হারে মুনাফা প্রদান করা হবে

ট্রিপল বেনিফিট স্কীম (TBS)
Triple benefit scheme
সময় কাল মুনাফার হার ১০.০০% (চক্রবৃদ্ধি)
৬ মাস পূর্তিতে ৩.০০ % সরল মুনাফা
১ বছর পূর্তিতে ৪.০০ % সরল মুনাফা
২ বছর পূর্তিতে ৪.৫০ % সরল মুনাফা
৩ বছর পূর্তিতে ৫.০০ % সরল মুনাফা
৪ বছর পূর্তিতে ৬.০০ % সরল মুনাফা
৫ বছর পূর্তিতে ৬.৫০ % সরল মুনাফা
৬ বছর পূর্তিতে ৭.০০ % সরল মুনাফা
৭ বছর পূর্তিতে ৭.৫০ % সরল মুনাফা
৮ বছর পূর্তিতে ৮.০০ % সরল মুনাফা
৯ বছর পূর্তিতে ৮.৫০ % সরল মুনাফা
১০ বছর পূর্তিতে ৯.০০ % সরল মুনাফা
১১ বছর পূর্তিতে ৯.৫০ % সরল মুনাফা
১২ বছর পূর্তিতে ৯.৬০ % চক্রবৃদ্ধি মুনাফা
আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।

সূত্র: সোনালী ব্যাংক লিমিটেড

অবসর সঞ্চয় স্কীম দেখে আসতে পারেন

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।