রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি নবম পে-স্কেলে বেতন নির্ধারণে নতুন অসংগতি, ইনক্রিমেন্ট যোগ করেও কমছে মূল বেতন! ২০২৭ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ ক্যালেন্ডার: ঈদ, পূজা ও জাতীয় দিবস মিলিয়ে থাকছে দীর্ঘ অবকাশের সুযোগ সন্তানের নাম রাখার আগে জেনে নিন সরকারি নির্দেশনা, জন্মনিবন্ধনে এক শব্দের নাম নিয়ে সতর্কতা মোবাইল ইন্টারনেট ও মিনিট প্যাক বাছাইয়ে নতুন সুবিধা: পাঁচ অপারেটরের অফার তুলনা করে সাশ্রয়ী প্যাক খুঁজে দেবে অনলাইন টুল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত। ছবি: টেকনিক্যাল আলামিন

ড. সৈয়দ হুমায়ুন আখতার, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভৃতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা

www.shed.gov.bd

নং-৩৭.০০.০০০০.০৭৯.১১.০৯২.২১.২০৯; তারিখ: ৩০ জুন ২০২১

প্রজ্ঞাপন

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১২(১) ধারা অনুসারে ড. সৈয়দ হুমায়ুন আখতার, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভৃতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো:

ক) ভাইস চ্যান্সেল হিসেবে তাঁর নিয়েঅগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন;

খ) ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন;

গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং

ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

২। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(মো: মাহমুদুল আলম)

উপসচিব

ফোন: ৯৫৭২১৮৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।