রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি

বিশ্ব রক্তদান দিবস ২০২১

রক্তদান দিবস
বিশ্ব রক্তদান দিবস ২০২১ ছবি: টেকনিক্যাল আলামিন

আজ ১৪ই জুন ২০২১ বিশ্ব রক্তদান দিবস। রক্তদানে হোক বিশ্ব স্পন্দন। নিয়মিত রক্ত দানে কিছু উপকারিতাও রয়েছে। আসুন জেনে নেই কাদের কাছ থেকে রক্ত নিবেন না।

নিয়মিত রক্তদানের উপকারিতা
  • রক্তে কোলস্টেরলের উপস্থিতি কমিয়ে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
  • প্রতি ০৪ মাস অন্তর রক্ত দানে শরীরের অস্থিমজ্জা সক্রিয় হয়ে নতুন লোহিত কণিকা তৈরির হার বাড়ায়। এতে দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।
  • হেমোক্রোম্যাটেসিস রোগ প্রতিরোধ করে।
  • ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • শরীরে রোগ নির্ণয়ে সহায়তা করে। যেমন হেপাটাইটিস বি, সি সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।
যাদের কাছ থেকে রক্ত গ্রহণ করবেন না
  • যাদের বয়স ১৮ এর কম এবং ৬০ এর বেশি
  • এইডস, হেপাটাইটিস বি বা সি , সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগাক্রান্ত ব্যক্তি।
  • মাদকাসক্ত ব্যক্তি।
  • যাদের বিগত ৬ মাসের মধ্যে বড় কোনো দূর্ঘটনা বা অস্ত্রোপাচার হয়েছে।
  • শ্বাস তন্ত্র জনিত রোগ যেমন হাঁপানি বা এ্যাজমা আক্রান্ত ব্যক্তি।
  • ঋতুস্রাব চলছে, গর্ভবর্তী মা কিংবা এক বছরের কম বয়সী বাচ্চার মা।

রাত দিন ২৪ ঘন্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে কল করুন জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।