রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি

ভূমি সংস্কার বোর্ডকে অর্পিত দায়িত্বসহ ২৩টি দায়িত্ব অর্পণ সংক্রান্ত।

ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকী
ভূমি সংস্কার বোর্ডকে অর্পিত দায়িত্বসহ ২৩টি দায়িত্ব অর্পণ সংক্রান্ত। ছবি: টেকনিক্যাল আলামিন

মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন এবং ভূমি সেবা ডিজিটাইজেশন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ভূমি সংস্কার বোর্ড, অধ্যাদেশ, ১৯৮৯ এর ৫(ক) অনুচ্ছেদের বিধানমতে ভূমি সংস্কার বোর্ডকে ইত:পূর্বে অর্জিত দায়িত্বসমূহ হালনাগাদ করে নিম্নবর্ণিত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়

মাঠ প্রশাসন-২ অধিশাখা

www.minland.gov.bd

নম্বর: ৩১.০০.০০০০.০৪৬.৫৮.০৩৭.১৫.১৫০; ০৫/০৮/২০২১

পরিপত্র

মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন এবং ভূমি সেবা ডিজিটাইজেশন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ভূমি সংস্কার বোর্ড, অধ্যাদেশ, ১৯৮৯ এর ৫(ক) অনুচ্ছেদের বিধানমতে ভূমি সংস্কার বোর্ডকে ইত:পূর্বে অর্জিত দায়িত্বসমূহ হালনাগাদ করে নিম্নবর্ণিত দায়িত্ব অর্পণ করা হলো:

১। বিভাগীয় পর্যায়ে উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় ও তত্ত্ববধান;

২।জেলা হতে ইউনিয়ন পর্যন্ত ভূমি ব্যবস্থাপনার আওতায় সকল ভূমি অফিস ব্যবস্থাপনা, তত্ত্বাবধান, পরিদর্শন এবং পরিবীক্ষণ;

৩। জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত তাদের আন্ত:বিভাগ বদলি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম (নিয়োগ ও পদোন্নতি ব্যতিত);

৪। সিলিং বর্হিভূত জমি চিহ্নিতকরণ, সরকারের নিয়ন্ত্রণ আনয়ন ও বাজেয়াপ্তকরণ;

৫। কৃষি খাস জমি চিহ্নিতকরণ, নীতিমালা অনুযায়ী ভূমিহীনদের মধ্যে কৃষি খাসজমি বন্টন, ব্যবস্থাপনা ও বেদখলকৃত খাসজমি উদ্ধার;

৬। খাস পুকুর ও বেদখলকৃত খাস জলাশয় উদ্ধার ও ব্যবস্থাপনা;

৭। বর্গা সংক্রান্ত বিধি বিধান বাস্তবায়ন;

৮। ভূমি উন্নয়ন করের সঠিক দাবি নির্ধারণ, ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন সংস্থার বকেয়া দাবি নির্ধারণ ও আদায়ের পদক্ষেপ গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত মাসিক প্রতিবেদন ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ;

৯। মন্ত্রণালয়ের নির্দেশ ও নিয়ন্ত্রণে অর্পিত /অনাবাসি ও পরিত্যক্ত সম্পত্তির ব্যবস্থাপনা ও তদারকী, সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়ন্ত্রণ, সামগ্রিক ব্যবস্থাপনা ও তদারকি এবং ষান্মাসিক /বার্ষিক প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ;

১০। ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন এর ষাস্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রেরণ;

১১। কোর্ট অব ওয়ার্ডস এর আওতাধীন এস্টেটসমূহের ব্যবস্থাপনা ও তদারকী এবং মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ;

১২। অডিট আপত্তি নিষ্পত্তির বিষয়ে মাঠ পর্যায়ের তদারকী এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ;

১৩। ভূমি সংস্কার বোর্ডের সকল নন-গেজেটেড কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় মামলা, চাকুরীর আবেদন পুনর্বিবেচনা এবং সরকারি অর্থের অপচয় ও আত্মসাৎ সম্পর্কিত বিষয়াদি নিষ্পত্তি এবং এ সংক্রান্ত ষাম্মাসিক ও বার্ষিক প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ;

১৪। ভূমি সংস্কার বোর্ডের সকল সংস্থাপন ও হিসাব সম্পর্কিত সাধারণ প্রশাসন;

১৫। ভূমি ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ;

১৬। জেলা ও উপজেলা পর্যায়ের রেকর্ড রুম স্থাপন, তদারকী ও পরিদর্শন এবং এগুলোর সংরক্ষণ/মেরামত সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ;

১৭। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের বাজেট প্রণয়ন, ছাড়করণ ও ব্যয় নিয়ন্ত্রণ;

১৮। জলমহাল সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাছারির পুকুর সংস্কার;

১৯। আন্ত: বিভাগীয় বদ্ধ জলমহালের ইজারা প্রদান;

২০। ই-মিউটেশনসহ ভূমি সেবা অটোমেশনের সকল কার্যক্রমের মাঠ পর্যায়ের লজিস্টিক সাপোর্ট প্রদান ও তদারকি এবং ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেল এর সাথে সমন্বয় সাধন;

২১। মাঠ পর্যায়ে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানি মামলাসমূহের তত্ত্বাবধান;

২২। অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমের ব্যবস্থাপনা ও তদারকি;

২৩। সরকাকর্তৃক বিভিন্ন সময়ে অর্পিত অন্যান্য দায়িত্বপালন।

(মো: মোস্তাফিজুর রহমান, পিএএ)

সচিব

ভূমি মন্ত্রণালয়

ভূমি সংস্কার বোর্ডকে অর্পিত দায়িত্বসহ ২৩টি দায়িত্ব অর্পণ সংক্রান্ত: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।