রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সোনালী ব্যাংকে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, কারা পাবেন এবং মাসিক কিস্তি কত? ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন

মাটিতে খাবার লবন প্রয়োগ মারাত্মক ক্ষতিকর।

কৃষি তথ্য
মাটিতে খাবার লবন প্রয়োগ মারাত্মক ক্ষতিকর। ছবি: টেকনিক্যাল আলামিন

ফসলের অধিক ফলনের অন্যান্য সার ব্যবহারের পাশাপাশি জমিতে খাওয়ার লবন প্রয়োগ করা মোটেও ঠিক নয়। যা ফসল উৎপাদনে কোন উপকার করে না বরং মারাত্মক ক্ষতি করে। খাওয়ার লবন সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত। মাটিতে এগুলির পরিমান বাড়লে বিষাক্ততা দেখা দেয়। খাওয়ার লবন জমিতে দিলে সাময়িক কিছু ভাল ফলাফল দেখা গেলেও তা জমির ফসল উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় এবং জমিকে অনুর্বর করে তোলে। মাটিতে খাওয়ার লবন প্রয়োগ করলে যে সকল ক্ষতি হয় তা হলো-

১। লবনাক্ততা মাটির উর্বরতা কমিয়ে দেয়। মাটিতে পর্যাপ্ত পুষ্টি উপাদান থাকলেও গাছ তা ব্যবহার করতে পারেনা। গাছে টিএসপি বা ডিএপি সার বা এমওটি সার ব্যবহার করলেও লবন প্রয়োগের জন্য কোন উপকার হয় না;

২। এছাড়াও গাছ মাটি থেকে পানি গ্রহণ না করতে পেরে দুর্বল হয়ে পড়ে কারণ লবনের সোডিয়াম ও ক্লোরিন গাছের পানি নেয়ার অভিশ্রবণ প্রক্রিয়াকে বাধা দেয়;

৩। খাওয়ার লবনের কারণে কচি শিকড়ের মুখ পুরে যায়। কারণ লবন মাটিতে ক্ষারীয় অবস্থা সৃষ্টি করে। ফলে শিকড় দিয়ে গাছ পুষ্টি নিতে পারে না ফলে গাছের রোগ সৃষ্টি হয়। এছাড়া কপি শিকড়ের মুখ পুড়ে যাওয়ার কারণে গাছের শিকড়ের বিস্তার কমে যায় এবং গাছ হলুদ হয়ে যায়;

৪। মাটির উপকারী অনুজীব নষ্ট হয়, যার ফলে মাটি তার স্বাভাবিক কাজ করতে পারে না। ফলে গাছের বিভিন্নভাবে ক্ষতি হয়ে থাকে;

৫। গাছের ভিতরের প্রয়োজনীয় উপকারী রস শিকড় মাটিতে চলে যায়। কারণ লবন প্রয়োগ করলে গাছের মধ্যেকার রসের ঘনত্বের চেয়ে মাটির মধ্যকার পানির ঘনত্ব বেড়ে যায় ফলে গাছের রস মাটিতে পানিতে চলে আসে। ফলে গাছ দুর্বল হয়ে মারা যায়;

৬। বীজের অংকুররোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায়। লবনাক্ত মাটিতে গাছের কচি অংকুর বের হতে পারে না ফলে উৎপাদন ও ফরম উভয়ে কমে যায়;

৭। এছাড়া খাওয়ার লবন প্রয়োগের কারণে মাটিতে গঠন ভেঙ্গে যায়। ফলে সঠিক মাত্রায় মাটিতে পানি ও বাতাস থাকতে পারেনা। আর পানি ও বাতাস পরিমাণ মত না থাকলে গাছের শিকড় সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ফলে গাছ সহজে পানি গ্রহণ করতে পারে না।

বিস্তারিত তথ্যের জন্য উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। এছাড়াও যে কোন মোবাইল হতে ১৬১২৩ নম্বরে ফোন করে প্রতিদিন ৭.০০ টা হতে রাত ৯.০০ টা পর্যন্ত সরাসরি কৃষি বিষয়ক তথ্য জানুন। এই সেবা শুক্রবার ও অন্যান্য ছুটির দিন বন্ধ থাকে।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।