রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
জিপিএফ বিল তৈরি হবে সহজে, একবার তথ্য দিলেই মিলবে নির্ধারিত ফরমে প্রিন্টের সুবিধা আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ

শিক্ষার্থীদের চলাচলে হাফ ভাড়া নির্ধারণ সংক্রান্ত।

বাসে হাফ ভাড়ার বিধান
শিক্ষার্থীদের চলাচলে হাফ ভাড়া নির্ধারণ সংক্রান্ত। ছবি: টেকনিক্যাল আলামিন

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের সকল মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তে হাফ ভাড়া (কন্সেসনকৃত ভাড়া) নির্ধারণ করিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

বিআরটিএ সংস্থাপন শাখা

প্রজ্ঞাপন

তারিখ: ২৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ/১২ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

নং-৩৫.০০.০০০০.০২০.২৬.০০৫.১৬-৫৬৬ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৪(২) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের সকল মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তে হাফ ভাড়া (কন্সেসনকৃত ভাড়া) নির্ধারণ করিলঃ

ক) বিদ্যমান ভাড়ার ৫০% কম;

খ) ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়ােজনে প্রদর্শন করতে হবে;

গ) সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীগণ বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে এ হাফ ভাড়ার (কন্সেসনকৃত ভাড়ার) সুযােগ পাবে;

ঘ) শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া (কন্সেসনকৃত ভাড়া) প্রযােজ্য হবে না; এবং

ঙ) দূরপাল্লার বাসে এ হাফ ভাড়া (কন্সেসনকৃত ভাড়া) প্রযােজ্য হবে না।

০২। জনস্বার্থে এ হাফ ভাড়া (কন্সেসনকৃত ভাড়া) ঢাকা মহানগরের ক্ষেত্রে ১ ডিসেম্বর ২০২১ থেকে এবং অন্যান্য মহানগর/মেট্রো এলাকায় ১১ ডিসেম্বর ২০২১ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(মােঃ জসিম উদ্দিন)

সহকারী সচিব

শিক্ষার্থীদের চলাচলে হাফ ভাড়া নির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।