বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
বিকাল ৩:৩৯:১১ অনলাইনে: ১৬ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি । ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির ছক ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি । ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির ছক ২০২২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি । ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির ছক ২০২২ ছবি: টেকনিক্যাল আলামিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু সমাপনী পাবলিক পরীক্ষা হবে না তাই বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ২০২২

বার্ষিক পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি কি?– জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত টেবিলের মাধ্যমে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার এক্সম মূল্যায়ন করা হবে। তাই বোর্ড নির্দেশিত পন্থা ও নীতিমালা অনুসরণ করতে হবে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করা যাবে না।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) তাদের মতামতে জানিয়েছে যে, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ এ প্রাক-প্রাথমিক হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনুমােদিত মূল্যায়ন নীতিমালায় প্রাথমিক স্তর থেকে এসএসসি বা মাধ্যমিক পরীক্ষার পূর্বে কোনাে ধরণের পাবলিক পরীক্ষা অর্থাৎ পিইসিই, জেএসসি বা জেডিসি পরীক্ষা না গ্রহণের সুপারিশ করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ ও পরিমার্জিত শিক্ষাক্রমের আলােকে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ১ম শ্রেণির কোন প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে প্রবর্তিত ধারাবাহিক মূল্যায়নের উপর ভিত্তি করে প্রতি প্রান্তিকের ফলাফল প্রদান করা হবে। এছাড়াও ২০২৪ শিক্ষাবর্ষ থেকে ২য় ও ৩য় শ্রেণিতে নতুন বই প্রবর্তন সাপেক্ষে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা এবং ২০২৫ শিক্ষাবর্ষে হতে ৪র্থ ও ৫ম শ্রেণিতে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের সংমিশ্রণে মূল্যায়ন ব্যবস্থা থাকবে। ২০২৩ সালে ধারাবাহিক মূল্যায়ন প্রবর্তনের পূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত পরীক্ষা তথা মূল্যায়ন পদ্ধতি চলমান থাকবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি । ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির ছক ২০২২

শিক্ষার্থীর শিখন অগ্রগতির প্রতিবেদন ২০২২

ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি ছক

Caption: Table for evaluation of Primary Annaul Exam 2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি । এ ক্ষেত্রে অনুসরণযােগ্য নির্দেশনাবলী

  1. বাংলা ও ইংরেজি বিষয়ে শােনা, বলা, পড়া এবং লেখা বিষয়গত নির্দেশনা মােতাবেক শিক্ষার্থীর দক্ষতা পরিমাপ করতে হবে। পড়া ও লেখা শ্রেণি পরীক্ষার মাধ্যমে দক্ষতা পরিমাপ করতে হবে। শিক্ষক বিদ্যালয় খোলার তারিখ হতে যতগুলাে শ্রেণি পরীক্ষা গ্রহণ করেছেন তার মধ্যে যে কয়টিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন। পরীক্ষার ৫টির নম্বর গণনা করবেন। প্রত্যেকটি শ্রেণি পরীক্ষায় ২০ নম্বরের উপর পরীক্ষা গ্রহণ করতে হবে।
  2. গণিত বিষয়ে গাণিতিক ধারণা, প্রক্রিয়াগত ধারণা এবং সমস্যা সমাধানের উপর লিখিত শ্রেণি পরীক্ষা গ্রহণ করতে হবে। এ ধরণের পরিমাপ শিক্ষকগণ এতদিন করে এসেছেন। সুতরাং শিক্ষক বিদ্যালয় খােলার তারিখ হতে যতগুলাে শ্রেণি পরীক্ষা গ্রহণ করেছেন তার মধ্যে যে কয়টিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন পরীক্ষার ৫টির নম্বর গণনা করবেন। প্রত্যেকটি শ্রেণি পরীক্ষায় ২০ নম্বরের উপর পরীক্ষা গ্রহণ করতে হবে।
  3. বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং অন্যান্য বিষয়সমূহে বিষয়গত জ্ঞান, বৈজ্ঞানিক প্রক্রিয়ার জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও মূল্যবােধ, সামাজিক ও নৈতিক মূল্যবােধ ও অনুশাসন প্রভৃতি পরিমাপের উপর বিদ্যালয় খােলার তারিখ হতে যতগুলো শ্রেণি পরীক্ষা গ্রহণ করেছেন তার মধ্যে যে কয়টিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন পরীক্ষার ৫টির নম্বর গণনা করবেন। প্রত্যেকটি শ্রেণি পরীক্ষায় ২০ নম্বরের উপর পরীক্ষা গ্রহণ করতে হবে।
  4. প্রত্যেকটি বিষয়ের শ্রেণি পরীক্ষাসমূহের মােট নম্বরের (৫টি) ৪০% এবং বাকী ৬০ নম্বরের উপর ৩য় প্রান্তিক পরীক্ষা গ্রহণ করতে হবে। এ শ্রেণি পরীক্ষাসমূহ ও ৩য় প্রান্তিকের পরীক্ষার নম্বর যোগ করে ২০২২ এর শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করতে হবে। বাংলাদেশের সকল বিদ্যালয়ে এ পরীক্ষা একটি সুনির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হবে।
  5. শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন করার পর প্রত্যেক বিদ্যালয় তাদের নিজ নিজ বিদ্যালয়ের ফলাফল ঘােষণা করবেন এবং শিক্ষার্থীর অভিভাবকের নিকট এই ফলাফল তুলে দিবেন।
  6. শিক্ষার্থীর এই শিখন অগ্রগতির সমন্বিত রেকর্ড প্রত্যেক বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির কোন ছক আছে কি?

হ্যাঁ। উপরোক্ত ছক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড এর উল্লিখিত মতামতের ভিত্তিতে চলতি ২০২২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রচলিত পরীক্ষা তথা মূল্যায়ন পদ্ধতি অনুসরণপূর্বক প্রেরিত মূল্যায়ন ছক (মূল্যায়ন ছক) অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি । ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির ছক ২০২২: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।